• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রাজ্যে কতগুলি তদন্তের ভার সিবিআইয়ের হাতে?

রাজ্যে কতগুলি তদন্তের ভার সিবিআইয়ের হাতে?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
10
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। উত্তর ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ জেলার বহু আশঙ্কাজনক রোগীর প্রথম ঠিকানা হয় এই মেডিকেল কলেজ। রেফার রোগে আক্রান্ত জেলার হাসপাতালগুলি সহজেই আর জি কর মেডিকেল কলেজে রেফার করেন সঙ্কটাপন্ন রোগীদের। তাই দিন দিন এই হাসপাতালের গুরুত্বও বেড়েছে। সেই হাসপাতালের ভিতর ধর্ষণ করে খুন করা হল এক চিকিৎসক পড়ুয়াকে। যিনি এমবিবিএস করার পর পোস্ট গ্র্যাজুয়েট পড়াশোনা করছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তুমুল আন্দোলন শুরু করে দেয় আর জি করের জুনিয়র ডাক্তাররা। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে সাড়া রাজ্যের হাসপাতাল ও মেডিকেল কলেজে। কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নজিরবিহীন দ্রুততায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ওয়াকিবহাল মহলের বক্তব্য, এত দ্রুত কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার তুলে দেওয়ার নজির প্রায় নেই বললেই চলে। যা আর জি কর ধর্ষণ এবং খুনের মামলায় হল। এখন প্রশ্ন হল, সিবিআই তদন্তে কতটা দ্রুত ধরা পড়বে আসল অপরাধীরা?

ADVERTISEMENT

RelatedPosts

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ভুরিভুরি ঘটনার তদন্ত সিবিআই অথবা ইডির মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির হাতে গিয়েছে। সেই বাম আমলের চিটফান্ড কেলেঙ্কারি থেকে শুরু করে তৃণমূল জমানার একাধিক হাই প্রোফাইল মামলা। যেমন, এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, গরু পাচার মামলা, কয়লা পাচার মামলা, রেশন দুর্নীতি মামলা। কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের হাতে থাকা এই রাজ্যের মামলার প্রকৃত সংখ্যাটা কত?  চলতি বছরের গোড়ায় সুপ্রিম কোর্টে একটি মামলায় বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন করেছিলেন, আপনাদের হাতে হয়তো হাজারের ওপর মামলা রয়েছে, আপনারা সেখানে বাড়ি কেন নিচ্ছেন না? সে সময় সিবিআইয়ের আইনজীবী জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে সিবিআইয়ের হাতে ৫০০-র বেশি মামলা রয়েছে। রবীন্দ্রনাথের নোবেল চুরি মামলা থেকে শুরু করে, ছোট আঙারিয়া কাণ্ড, বাগটুই কাণ্ড, নির্বাচন পরবর্তী সন্ত্রাস-সহ অসংখ্য এমন মামলা এখন সিবিআই তদন্তের আওতায় রয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দিল্লি থেকে প্রতিদিন নতুন নতুন কর্মী-অফিসার পাঠাতে হচ্ছে পশ্চিমবঙ্গে।

যেমন আর জি কর কাণ্ডের তদন্তের জন্য বুধবার সকালেই সিবিআইয়ের ২৫ জনের একটি কলকাতায় এসে পৌঁছেছেন। এর কিছুক্ষণের মধ্যেই কয়েকটি দলে ভাগ হয়ে তদন্তে নেমে পড়ে সিবিআই। একটি দল আর জি কর কাণ্ডে কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দেয়। তাঁকে এসএসকেএম হাসপাতালে মেডিকেল পরীক্ষা করিয়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, আর জি করের ঘটনার তদন্তের সুবিধার্থে সিবিআই বেশ কয়েকটি দল গঠন করে তদন্ত শুরু করেছে। দিল্লি থেকে আসা সিবিআই আধিকারিকদের মধ্যে একটি দলে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তাঁরা বুধবারই আর জি কর হাসপাতালে যেতে পারেন বলে খবর। ঘটনাস্থল সেমিনার হলে তাঁরা নমুনা সংগ্রহ করতে পারেন। এমনকি আরেকটি দল হাসপাতালের জুনিয়র ডাক্তার, পদাধিকারী এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে পারেন। সিবিআইয়ের আরেকটি দল মৃতা মহিলা চিকিৎসকের পরিচিত এবং আত্মীয় পরিজনের সঙ্গেও কথা বলতে পারেন। ইতিমধ্যেই সিবিআই সূত্রে জানা যাচ্ছে, তাঁরা মৃতা চিকিৎসকের মোবাইল পরীক্ষা করে দেখতে পারেন। সবমিলিয়ে বলা যায়, আর জি কর কাণ্ডে সিবিআইয়ের তদন্ত এখন একেবারেই প্রাথমিক পর্যায়ে। তবে যে পরিমান তৎপরতা তাঁরা দেখাচ্ছে, তাতে দ্রুতই এর সুরাহা করতে পারেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এখন প্রশ্ন হচ্ছে, সিবিআই তদন্ত কি শুধুমাত্র মৃতা চিকিৎসকরের ধর্ষক-খুনিদের খুঁজে বার করেই ক্ষান্ত হবে, নাকি আর জি করে ঘুঘুর বাসাতেও হাত দেবে?  অধীর আগ্রহে রয়েছে বঙ্গবাসী।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: CBI
Previous Post

স্বাধীনতা দিবসে এআই ভিত্তিক ফেসিয়াল রেকগনিশন ক্যামেরায় নজরদারি দিল্লিতে

Next Post

আর জি করে ভাঙা হল সেমিনার হল! তথ্য প্রমান নিয়ে প্রশ্ন উঠছে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
6
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
26
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
10
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
20
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

এক বৈঠকেই চমকের পর চমক একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

by Rani Chakraborty
October 21, 2025
0
21
এক বৈঠকেই চমকের পর চমক   একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন   তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের পাহাড়ে হিম শীতল দু ঘন্টার বৈঠকের পর স্নেহের শোভনকে গুরুদায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের...

Read more

ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

by Sumana Sarkar
October 21, 2025
0
16
ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

মা কালীর আরাধনায় মেতে উঠেছে আপামর বাংলা। শক্তিপীঠ থেকে সিদ্ধপীঠ, চলেছে মায়ের আরাধনা। শহর থেকে শহরতলী সেজে উঠেছে আলোর রোশনায়।...

Read more

পাহাড়ে হিম শীতল বৈঠকে মমতা শোভন তৃণমূলে ফিরছে কালীপুজোর আগে

by Rani Chakraborty
October 17, 2025
0
10
পাহাড়ে হিম শীতল বৈঠকে মমতা শোভন   তৃণমূলে ফিরছে কালীপুজোর আগে

কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় চলতি বছরের ২২ শে সেপ্টেম্বর বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। সেই...

Read more

নভেম্বরেই রাজ্যে শীত কনকনে ঠান্ডায় জমবে জেলাগুলি

by Rani Chakraborty
October 15, 2025
0
47
নভেম্বরেই রাজ্যে শীত  কনকনে ঠান্ডায় জমবে জেলাগুলি

শীতের অপেক্ষা। দুই বঙ্গ ডুবিয়ে অবশেষে রাজ্য থেকে বিদায় বর্ষার। বর্ষা বিদায়ে বাংলার হাওয়া বদল। ক্রমশ শুষ্ক বাংলার আবহাওয়া। আগামী...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি