• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অনুমতি ছাড়া লাক্ষাদ্বীপে প্রবেশ নিষেধ, কীভাবে করবেন আবেদন

অনুমতি ছাড়া লাক্ষাদ্বীপে প্রবেশ নিষেধ, কীভাবে করবেন আবেদন

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

চলতি বছরের জানুয়ারি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন। সেখানকার সমুদ্র সৈকতের অপরূপ শোভা, কোরাল দ্বীপের নৈস্বর্গীক সৌন্দর্যের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও প্রকাশ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ফলে গোটা বিশ্বের নজর ঘুরে গিয়েছিল আরব সাগরের মাঝে কোরালে পরিপূর্ণ লাক্ষাদ্বীপের দিকে। আর তাতেই গা জ্বলেছিল ভারতের প্রতিবেশী দেশ মালদ্বীপের। যা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের অবনতি হয়, যা এখনও উন্নতি হয়নি। বর্তমানে গোটা বিশ্বের পর্যটক এখন খোঁজ নিচ্ছেন লাক্ষাদ্বীপে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু উঠল বাই তো কটক যাইয়ের মতো লাক্ষাদ্বীপে গিয়ে হাজির হলেই হল না। এই দ্বীপসমূহে পৌঁছতে হলে দরকার প্রয়োজনীয় অনুমতিপত্র। কিন্তু সেই অনুমতি কোথায় পাবেন, কী ভাবে করবেন আবেদন সেটা অনেকেই জানতে চান। আসুন জেনে নেওয়া যাক লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব তথ্য।

ADVERTISEMENT

নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপের ছবি এবং ভিডিও শেয়ার করার পর ইন্টারনেটে এই কেন্দ্র শাসিত অঞ্চল এখনও ট্রেন্ডিং রয়েছে। কারণ মালদ্বীপের থেকে লাক্ষাদ্বীপে ঘুরতে যাওয়ার খরচ অনেক কম এবং এর আকর্ষণ অনেক বেশি। মালদ্বীপের থেকে এর সৌন্দর্য কোনও অংশে কম নয়। তবে লাক্ষাদ্বীপে প্রবেশের অনেক নিয়মকানুন রয়েছে। তাই যারা লাক্ষাদ্বীপ ঘুরতে যাবেন, তাঁদের অনেক আগেভাগে পরিকল্পনা করে প্রয়োজনীয় সমস্ত অনুমতি নিয়েই যাওয়া উচিৎ।

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

ভারতে এমন অনেক জায়গা আছে, যেখানে প্রবেশ করতে গেলে ইনার লাইন পারমিট নিতে হয় ভারতীয়দেরও। এরমধ্যে লাক্ষাদ্বীপ একটি। ১৯৬৭ সালে লাক্ষাদ্বীপ, মিনিকয়, আমিনডিভি দ্বীপপুঞ্জের জন্য কিছু নিয়মকানুন তৈরি করেছিল তৎকালীন সরকার। সেখানে বলা হয়েছিল, লাক্ষাদ্বীপে প্রবেশের জন্য ভারতের মূল ভূখণ্ডের অধিবাসীদের বিশেষ অনুমতি নিতে হবে। এই অনুমতি বা পারমিট পাওয়া যায় কেরলের কোচি শহরে লাক্ষাদ্বীপ প্রশাসনের অফিস থেকে। আজও লাক্ষাদ্বীপে ভারতের অন্যান্য জায়গা থেকে সরাসরি কোনও ফ্লাইট নেই। ফলে সকলকে কেরলের কোচি এসে ফ্লাইট বা ক্রুজ শিপে চেপে ঢুকতে হয় লাক্ষাদ্বীপে।

তবে বিকল্প পথেও পাওয়া যায় লাক্ষাদ্বীপ প্রবেশের পারমিট। সেটি হল অনলাইন পারমিট। এরজন্য আপনাকে জোগার করতে হবে একটি ছাড়পত্র। সেটি হল আপনি যে এলাকায় বাস করেন সেখানকার পুলিশ কমিশনার বা পুলিশ সুপারের অফিস থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট জোগার করতে হবে।

এরপর HTTPS://EPERMIT.UTL.GOV.IN/SIGNUP পোর্টালে ঢুকে ওই কাগজ এবং আপনার যাবতীয় তথ্য আপলোড করে আবেদন করতে হবে। এখানেই আপনি পাবেন লাক্ষাদ্বীপ প্রবেশের অনুমতি, যা ৩০ দিন কার্যকর থাকে। তবে এই আবেদন আপনাকে করতে হবে কয়েকমাস আগে। কারণ এই পারমিট আসতে একমাসের বেশি সময় লাগে। এই পারমিটের জন্য লাগবে সকলের পাসপোর্ট আকারের ছবি, আধার কার্ড, ভোটার কার্ড এবং নির্দিষ্ট ফি। ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য এই ফি ১০০ টাকা এবং ১৮ উর্ধ্বে লাগবে ২০০ টাকা। সাধারণত ভ্রমণের ১৫ দিন আগেই পারমিট এসে যায়। ফলে সতর্ক হয়ে আবেদন করতে হবে। নাহলে হোটেল, ক্রুজ শিপ বা বিমানের টিকিট কেটেও পারমিটের অভাবে লাক্ষাদ্বীপ ভ্রমণ বাতিল হতে পারে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ধোনির ১০ মাসের ছুটি কিভাবে কাটে, ফাঁস করলেন মাহি নিজেই

Next Post

পশ্চিমবঙ্গের ট্রেকিংয়ের ৫ ঠিকানা , এখনই ঘুরে আসুন

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
64
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
43
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
47
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
51
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি