• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হার্দিককে কেন তুলোধনা সানির?

হার্দিককে কেন তুলোধনা সানির?

administrator by administrator
2 years ago
in খেলাধুলা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

হার্দিক পান্ডিয়া হয়তো বুঝতেই পারছেন না তার দোষটা ঠিক কি। তাকে ক্যাপ্টেন করেছে ম্যানেজমেন্ট। হ্যাঁ এটা ঠিক যে মাঠে তিনি হয়তো প্রথমে কোথাও কোথাও রোহিতের সঙ্গে মার্জিত ব্যবহার করেন নি, অথবা তিনি নিজেকে ক্যাপ্টেন হিসাবে জাহির করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছেন। কিন্তু মুম্বইয়ের সমর্থকরা তো বহু আগের থেকেই রোহিত ছাড়া পান্ডিয়াকে ক্যাপ্টেন হিসাবে মানতেই চায়নি, তাই তো মুম্বয়ের ক্যাপ্টেন পরিবর্তনের পর থেকে ক্রমাগত কমতে থেকেছে ফলোয়ারের সংখ্যা। নিজের মাঠে ক্যাপ্টেনকে যদি সমর্থকদের টোনটিং শুনতে হয় তা হলে যে কোন দলের ক্যাপ্টেনকের মাথা ঠিকঠাক কাজ করে না, যা হয়েছে মুম্বয়ের হার্দিকের ক্ষেত্রে।
চেন্নাই সুপার কিংসের ইনিংস সবে মাত্র শেষ হয়েছে। সম্প্রচারকারী সংস্থা মাঠ থেকে ক্যামেরা ঘুরিয়েছে স্টুডিয়োতে। মহেন্দ্র সিংহ ধোনির তিন বলে তিন ছক্কার প্রশংসা করছিলেন সঞ্চালক মায়ান্তি ল্যাঙ্গার। কিন্তু তাঁকে প্রায় থামিয়ে দিয়ে হার্দিক পাণ্ড্যের উপর ক্ষোভ উগরে দিলেন ভারতের অন্যতম সর্বকালের সেরা ব্যটার সুনীল গাওস্কর। তাকে কিছুটা সমর্থন করলেন পিটারসেনও।
খেলা হচ্ছিল ওয়াংখেড়েতে। কিন্তু চিৎকার শুনে মনে হয়েছে ম্যাচ হচ্ছে চিপকে। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংসও। এবারের আইপিএলে অন্যতম সেরা দুই দলের লড়াইয়ে প্রথমে ব্যাট করে চেন্নাই তুলল ২০৬ রান। শেষ ওভারে বল করতে এসে হার্দিক দিয়ে ফেললেন ২৬ রান। যা মানতে না পেরে ক্ষোভ উগরে দিলেন মুম্বইবাসী গাওস্কর। তিনি বলেন, “ভয়াবহ বোলিং। ভয়াবহ নেতৃত্ব। হাতে একাধিক বোলার থাকতেও নিজে বল করতে এল। ধোনি অপেক্ষা করছিল ওর পায়ের কাছে বল আসার। সেটাই করল হার্দিক। ছক্কা মারতে দিল। খুব সাধারণ মানের বোলিং এটা। ততটাই সাধারণ নেতৃত্ব।”
তিনি যে কতটা বিরক্ত সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি বলতেই থাকেন, “শ্রেয়স গোপাল মাত্র এক ওভার বল করল। কেন? ও তো বোলার। তাকে দিয়ে আমি মাত্র এক ওভার করাব? এটা নেতৃত্ব! আগের ম্যাচে যে (যশপ্রীত) বুমরা এত ভাল বল করল, তাকে নতুন বলটাই দিল না। এটাকে নেতৃত্ব বলে না।”
গাওস্কর একটু থামতেই পিটারসেন বলতে শুরু করলেন। যদিও তিনি গাওস্কারের মত একতরফা হার্দিককে দোষ দেননি, পিটারসেন বলেন “কিচ্ছু ঠিক নেই। হার্দিককে টসের সময় দেখছিলাম খুব হাসছে। কিন্তু ও ঠিক নেই। আমি বলছি ও ঠিক নেই। এটা মুম্বইয়ের ঘরের মাঠ। সেখানে ওকে টিটকিরি দেওয়া হচ্ছে। এখানে গোটা মাঠ চেন্নাইয়ের জন্য চিৎকার করছে। এটা মেনে নেওয়া কঠিন। ও তো মানুষ। ওর আবেগ আছে। আমি জানি এমন পরিস্থিতিতে কেমন লাগে। আমরা সবাই জানি এটা মেনে নেওয়া কঠিন। সেটার প্রভাব পড়ছে হার্দিকের উপর।”
ধোনির সঙ্গে হার্দিকের তুলনা করেন পিটারসেন। তিনি বলেন, “একটা দলের অধিনায়ক পাঁচ বছর আগে থেকে পরিকল্পনা করছে পরবর্তী অধিনায়ক কে হবে। আর এ দিকে হার্দিকের কাছে এই ম্যাচের জন্য দ্বিতীয় কোনও পরিকল্পনা নেই। ও বুঝতেই পারছে না কী করবে।”
গাওস্কর এবং পিটারসেন যে ভাবে হার্দিকের সমালোচনা করছিলেন, তাতে কিছুটা রাশ টানেন মায়ান্তি। তিনি বলেন, “ম্যাচ এখনও বাকি আছে। রান তাড়া করা বাকি আছে।” কিছুটা ঠান্ডা হন গাওস্কর এবং পিটারসেন। তাঁরা সায় দেন। তার পরেও পিটারসেন বলেন, “অবশ্যই ম্যাচ এখনও বাকি আছে। তবে ২০০ রান হওয়া উচিত হয়নি।” আর গাওস্কর এবং পিটারসেন যে ঠিক ছিলেন তা তো প্রমান হয়ে গেছে ম্যাচের শেষে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ত্রিশূল হাতে প্রচারে দিলীপ ঘোষ

Next Post

জেলে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় খরচ মাসে ১২ লক্ষ!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

by Sumana Sarkar
May 9, 2025
0
59
আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...

Read more

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

by Susanta Khan
January 22, 2025
0
81
জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...

Read more

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

by Susanta Khan
January 22, 2025
0
62
সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

সৌরভ গাঙ্গুলি বার বার দলের বাইরে থেকেছেন বিভিন্ন রকম রাজনীতির জাঁতাকলে পড়ে। আর মহম্মদ শামি বার বার মাঠের বাইরে থেকেছেন...

Read more

কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

by Susanta Khan
January 21, 2025
0
107
কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

ধারাবাহিক ভাবে রান পাওয়ার পরও দলে জায়গা পাননি সঞ্জু, তাই নিয়ে অবাক অনেকেই। অনেকেই অনেক রকম মত তুলে ধরেছেন, কিন্তু...

Read more

সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

by Susanta Khan
January 21, 2025
0
35
সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

গতকাল সিএবি-তে মহিলাদের অনূর্ধ্ব-১৫ দলের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ।ঝুলন, মিতালিদের সঙ্গে একটি টক শোয়ে অংশ নেন তিনি। প্রসঙ্গ ওঠে বিরাট...

Read more

কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

by Susanta Khan
January 6, 2025
0
35
কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...

Read more

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

by Susanta Khan
January 4, 2025
0
70
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...

Read more

সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

by Raja Majumder
January 3, 2025
0
28
সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

দীর্ঘ সময় পর ফুটবলে ভারত সেরা হয়েছে বাংলা। দিন কয়েক আগেই বাংলার ফুটবলররা কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফিরেছে।...

Read more

গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

by Susanta Khan
January 3, 2025
0
29
গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

শেষ টেস্ট ম্যাচ কি খেলে ফেলেছেন রোহিত। অনেকেই বলছেন টেস্টে আর হয়তো রোহিতকে ভারতীয় জার্সিতে দেখা যাবে না।তার কারণ টস...

Read more

জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

by Susanta Khan
January 2, 2025
0
47
জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

আবার কী কলঙ্কিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট।কারণ বিভিন্ন ভাবে এই মহুর্তে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। সেটা অস্ট্রেলিয়াতে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি