রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিজেপি নেতা-কর্মী হামলার অভিযোগ। গোটা ঘটনার উপর নজর রেখেছে জাতীয় নির্বাচন কমিশন। এবার এই ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনে আধিকারিকের দপ্তর। বন্দুকের বাঁট দিয়ে বিজেপি প্রাক্তন মণ্ডল সভাপতির মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ধীমান মণ্ডল বলে বিজেপি নেতা কে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ডায়মন্ড হারবার পূজালির। বিজেপির পক্ষ থেকে পূজালি থানায় অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে চাঁডিপুরে বিজেপির নেতা শঙ্কু পান্ডা গাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির পোলিং এজেন্টের খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more












Discussion about this post