• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কেন প্রথম দশ ধনীর তালিকায় নেই রতন টাটা? জানুন আসল কারণ

কেন প্রথম দশ ধনীর তালিকায় নেই রতন টাটা? জানুন আসল কারণ

Raja Majumder by Raja Majumder
1 year ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

প্রতি বছরই নিয়ম করে  বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে মার্কিন পত্রিকা ফোবর্স। সেই তালিকা তাঁরা প্রতিনিয়ত আপডেটও করে খাকে। ফলে অনেকেরই নজর থাকে সেই তালিকার দিকে। বিশেষ করে প্রথম ১০০ জন ধনীতম ব্যক্তির মধ্যে ভারতের কত জন আছেন, কে কে আছেন সেই তালিকায়, এগুলি নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। কিন্তু প্রতিবার খুঁজেও সেই তালিকায় নাম পাওয়া যায় না টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার নাম। জানিয়ে রাখি, বিশ্বের ৬টি মহাদেশের ১০০টির বেশি দেশে ৩০টির বেশি লিস্টেড কোম্পানি পরিচালনা করে ভারতের ব্যবসায়ীক প্রতিষ্ঠান টাটা গ্রুপ। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত টাটা গ্রুপের সামগ্রিক মূলধন কিন্তু ৩৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। রতন টাটা আমৃত্যু সেই টাটা গ্রুপের এমিরিটাস চেয়ারম্যান। ফলে তাঁর সম্পদের পরিমান নেহাত কম হওয়ার কথা নয়। কিন্তু রতন টাটার নাম ফোবর্সের তালিকা তো দূর, ভারতের প্রথম দশ ধনীর তালিকাতেই নেই। কেন নেই, সেই উত্তর খুঁজতে গিয়ে উঠে আসছে চমকপ্রদ তথ্য।

ADVERTISEMENT

 

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

৮৬ বছর বয়সে মারা যান রতন টাটা। একজন শিল্পপতি হলেও তিনি যে কতটা জনপ্রিয় ব্যক্তি ছিলেন সেটা আর কাউকে বুঝিয়ে দিতে হবে না। কারণ, অকৃতদার এই ব্যক্তি আজীবন একজন দায়িত্বশীল শিল্পপতি হিসেবে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি ব্যবসায়ীক লাভ-লোকসান যেমন সামলেছেন, তেমনই সমাজের প্রতি দায়বদ্ধতাও তিনি কখনও অস্বীকার করেননি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, রতন টাটা কখনই বিলিয়নিয়ারের তালিকায় ঠাঁই পাননি। আইআইএফএল ওয়েলথ হুরুণ ইন্ডিয়ার ধনী ব্যক্তির তালিকায় রতন টাটার সর্বশেষ স্থান ছিল ৪২১তম। সেই তালিকা অনুযায়ী রতন টাটার সর্বশেষ সম্পদের পরিমান ৩,৮০০ কোটি টাকা। যে সংস্থার বর্তমান মূলধন ৩৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, সেই সংস্থার কর্ণধারের সম্পদ মাত্র ৩,৮০০ কোটি টাকা।

 

ফোবর্স তালিকার বিশ্বের প্রথম একশো ধনী ব্যক্তির তালিকায় ১৪ নম্বরে নাম রয়েছে মুকেশ আম্বানির। তাঁর মোট সম্পদের পরিমান বর্তমানে ১০৬.২ বিলিয়ন ডলার। ২১তম স্থানে রয়েছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। তাঁর মোট সম্পদের পরিমান ৮০.৩ বিলিয়ন ডলার। এরপর যাদের নাম আসে তাঁরা হলেন, এইচসিএলের কর্ণধার শিব নাদার রয়েছেন ৪১তম স্থানে। জিন্দাল গ্রুপের কর্ণধার সাবিত্রী জিন্দালের নাম রয়েছে ৪২তম স্থানে। সান ফার্মার কর্ণধার দিলীপ সাংভির নাম রয়েছে ৬১তম স্থানে। সেরাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাইরাস পুনাওয়ালা রয়েছেন ৮১তম স্থানে এবং বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার বিড়লার নাম রয়েছে ৮২তম স্থানে। সেখানে দূর দূরান্ত পর্যন্ত নাম নেই রতন টাটার। আর ঠিক এই কারণেই রতন টাটাকে দেশবাসী এত ভালোবাসেন। কারণ, তিনি নিজে ধনী হতে চাননি কোনওদিন। বরং দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের জন্য নিজের সম্পদ অকাতরে বিলিয়ে গিয়েছেন। আগামীদিনেও যাতে এই মহান কাজ অব্যহত থাকে সেই জন্য তৈরি করে গিয়েছেন দেশের বৃহত্তম দাতব্য ফাউন্ডেশন টাটা ট্রাস্ট।

 

জানা যায়, রতন টাটা তাঁর সম্পদের ৬৬ শতাংশ সরাসরি টাটা ট্রাস্টে জমা করতেন। এমনকি তাঁর অধীনে থাকা সংস্থাগুলির মুনাফার বেশিরভাগটাই যায় টাটা ট্রাস্টে। এই দাতব্য সংস্থার কাজই হল দেশের পিছিয়ে পড়া সমাজের উন্নতি সাধন করা। শিক্ষা থেকে চিকিৎসা সেবা ক্ষেত্র, কর্ম সংস্থান সৃষ্টি থেকে সাংস্কৃতিক ক্ষেত্রের উন্নতি, টাটা ট্রাস্ট উল্লেখযোগ্য কাজ করে চলেছে। টাটা সন্সের ইক্যুইটির ৬৬ শতাংশ টাটা ট্রাস্টের হাতে রয়েছে। যা মূলত জনহিতকর কাজেই ব্যবহৃত হয়। তাই রতন টাটা ব্যক্তিগতভাবে ধনী হতে পারেননি কোনও দিনও। টাটা ট্রাস্টের অধীনে মহারাষ্ট্র, অসম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, কর্ণাটকে ১০টির বেশি ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার রয়েছে। সবমিলিয়ে ৮৬ বছরের এই কর্পোরেট ব্যক্তিত্ব বিলিয়নিয়ার নয়, বরং সামাজিক দায়বদ্ধতার নিরীখে একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: RATAN TATATATA GROUP
Previous Post

এবার পুজোয়  মেট্রোয় ৫০ লক্ষ, লোকাল ট্রেনে ১ কোটি যাত্রী!

Next Post

জামনগরের রাজা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা.

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by Priyanka Bharati
September 9, 2025
0
9
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by Priyanka Bharati
August 22, 2025
0
29
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by Raja Majumder
June 27, 2025
0
112
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by Ritu Saha
June 14, 2025
0
46
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by Ritu Saha
June 13, 2025
0
27
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
43
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by Raja Majumder
June 7, 2025
0
31
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by Raja Majumder
April 5, 2025
0
32
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by Raja Majumder
April 3, 2025
0
78
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি