• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বহু যুদ্ধের ইতিহাসে জড়িত আমডাঙার করুণাময়ী কালীর শান্ত মূর্তি

বহু যুদ্ধের ইতিহাসে জড়িত আমডাঙার করুণাময়ী কালীর শান্ত মূর্তি

Raja Majumder by Raja Majumder
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

মা কালীকে আমরা অতি ভয়ঙ্করী রূপেই দেখতে অভ্যস্ত। তবে এর ব্যতিক্রম অবশ্যই আছে। যেমন উত্তর ২৪ পরগণার আমডাঙায় করুণাময়ী কালী মন্দিরে। মায়ের রূপ এখানে অতি শান্ত এবং সৌম। প্রায় সাড়ে তারশো বছরের পুরোনো এই কালীমূর্তি দেখলে মন ভরে যাবে আপনার। মা এখানে মঙ্গলকারী করুণাময়ী। তাই আজও মনোস্কামনা পূরণের উদ্দেশ্যে প্রতিদিন অসংখ্য ভক্ত আসেন আমডাঙা করুণাময়ী কালীমন্দিরে। আর কালী পুজোর দিনগুলিতে ভক্তদের বাঁধ ভাঙে আমডাঙায়। আজ আমরা জানাবো আমডাঙা কালীমন্দিরের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে।

ইতিহাস বলে, মূঘল সম্রাট আকবর দিল্লির মসনদে বসেই নজর দেন সুজলা-সুফলা শস্যশ্যমলা বাংলার দিকে। সেই সময় বাংলা শাসন করতেন বারো ভুঁইয়া বা বারো জন রাজা। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন যশোহরের রাজা প্রতাপাদিত্য। এই বারোজন ভুঁইয়া বা রাজাকে দমন করতে মুঘল সম্রাট আকবর বিশাল সৈনবাহিনী-সহ পাঠালেন যুবরাজ সেলিমকে। কিন্তু তিনি যশোরের রাজার কাছে পরাজিত হয়ে দিল্লি ফিরলেন। এরপর আকবর বাংলায় পাঠালেন তাঁর বিশ্বস্ত সেনাপতি তথা মহারাজা মান সিংহকে। কিন্তু মান সিংহের নেতৃত্বে শক্তিশালী মুঘল সেনা দু’বার পরাজিত হয় যশোরের রাজা প্রতাপাদিত্যের কাছে। আশ্চর্যচকিত হয়ে যান মুঘল সম্রাট। মান সিংহ হারের কারণ বিশ্লেষণ করতে আকবরকে জানান, বাংলার এক দেবীর অলৌকিক কাহিনী এবং জনশ্রুতি সম্পর্কে। তিনি জানান, যশোরের রাজা প্রতাপাদিত্যের শক্তির মূল আধার হলেন মা কালী। যিনি যশোরেশ্বরী কালী মন্দির হিসেবে বিখ্যাত। মান সিংহ জানতে পারেন, এই যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়েই প্রতাপাদিত্য প্রতিবার যুদ্ধে যান, এবং জয়লাভ করেন।

এরপরই এক ভয়ানক চাল চালেন মহারাজা মান সিংহ। তিনি কৌশলে যশোরেশ্বরী কালী মায়ের বিগ্রহ সরিয়ে ফেলেন। এ কথা জানতে পেরে প্রতাপাদিত্য ওই মন্দিরের প্রধান পুরোহিত রামানন্দ গিরিকে শাস্তি দেন এবং নির্বাসিত করেন। তিনি যশোর থেকে চলে আসেন অধুনা আমডাঙার কাছে শুখাবতী নদীর তীরে একটি স্থানে। রাগে, অপমানে ওই সাধক রীতিমতো উন্মাদ হয়ে গিয়েছিলেন বলেই জনশ্রুতি। অন্যদিকে মহারাজা মান সিংহ এবার সত্যিই যুদ্ধে প্রতাপাদিত্যকে পরাজিত করেন এবং বাংলার দখল নেন। ওদিকে মহারাজা মান সিংহ যশোরেশ্বরী মায়ের মূর্তি নিয়ে রাজস্থানের অম্বরে। সেখানেই তিনি নতুন করে মন্দির প্রতিষ্ঠা করে মা যশোরেশ্বরী সূর্তি স্থাপন করেন। কথিত আছে, এরপরই মান সিংহ স্বপ্নাদেশ পান মা কালীর। তিনি জানতে পারেন, মায়ের শিষ্য সাধক রামানন্দ গিরি শুখাবতী নদীর তীরে উন্মাদ অবস্থায় রয়েছেন। দেবী মান সিংহকে আদেশ করেন, তাঁর শিষ্যকে পুনরায় সাধনমার্গে ফিরিয়ে আনতে সেখানেই কষ্টিপাথরের একটি কালীমূর্তি স্থাপন করতে হবে। মান সিংহ মা কালীর ওই আদেশ পালন করতে আমডাঙায় আসেন এবং ১৫৬১ খ্রিষ্টাব্দে বর্তমান আমডাঙায় করুণাময়ী কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন। মায়ের মূর্তি এখানে শান্ত এবং সৌম। এই মন্দিরের প্রতিষ্ঠা যেমন ঐতিহাসিক, তেমনই পরবর্তীকালেও বহু ইতিহাস জড়িয়ে রয়েছে আমডাঙা কালী মন্দির ঘিরে।

কথিত আছে, মীরজাফরের পতনের পর মীরকাশেম বাংলার মসনদ দখল করেন। সেই সময় মীরকাশেমের সঙ্গে মতানৈক্য হয় কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের। মীরকাশেম তাঁর প্রাণদণ্ডের আদেশ দেন। কৃষ্ণচন্দ্র পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন এই আমডাঙা কালী মন্দিরেই। তৎকালীন করুণাময়ী মঠের প্রধান মহোন্ত নারায়ণ গিরি এখানকার পঞ্চমুণ্ডির আসনে বসে মা করুণাময়ীর আরাধনা করেন। এরপরই আশ্চর্যজনকভাবে মহারাজা কৃষ্ণচন্দ্র বিপদমুক্ত হন। সেই সময় মহারাজা কৃষ্ণচন্দ্র মন্দিরের জীর্ণ দশা দেখে খুবই পীড়িত হয়েছিলেন। কৃতজ্ঞ মহারাজা কৃষ্ণচন্দ্র এই কালীমন্দিরকে ৩৬৫ একর জমি দান করেন। এবং মন্দিরটি সংস্কার করিয়ে দেন। আমডাঙা করুণীময়ী কালী মায়ের কষ্টিপাথরের মূর্তিটি সাড়ে চারশো বছরেরও বেশি পুরোনো। বর্তমান মন্দিরের বেশিরভাগটাই নির্মান করিয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। আর বর্তমানে যে ১৪টি শিবমন্দির রয়েছে মূল মন্দিরকে ঘিরে, সেগুলিও এথানকার মহোন্তদের সমাধিক্ষেত্র। বর্তমান মন্দিরে মান সিংহের স্মৃতি বলতে রয়েছে মূল মূর্তিটি এবং গর্ভগৃহে চন্দন কাঠের দরজার কাঠামোটি। দুটিই সাড়ে চারশো বছরের পুরোনো। আর একটি কথা, যশোরেশ্বরী কালী মায়ের মূল মূর্তিটি আজও রাজস্থানের অম্বরের রাজপ্রাসাদে প্রতিষ্ঠিত।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

যত কাণ্ড ফর্ম ৯১২ নিয়েই, দুর্ঘটনার অন্তর্তদন্তে উঠে আসছে ভয়াবহ তথ্য!

Next Post

উদ্বোধনের আগেই বিহারে ভেঙে পড়ল ব্রিজ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by Priyanka Bharati
September 9, 2025
0
9
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by Priyanka Bharati
August 22, 2025
0
29
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by Raja Majumder
June 27, 2025
0
112
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by Ritu Saha
June 14, 2025
0
46
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by Ritu Saha
June 13, 2025
0
27
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
43
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by Raja Majumder
June 7, 2025
0
31
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by Raja Majumder
April 5, 2025
0
32
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by Raja Majumder
April 3, 2025
0
78
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি