• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের একমাত্র রাজ্য যার কোনও রাজধানী নেই!

ভারতের একমাত্র রাজ্য যার কোনও রাজধানী নেই!

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
53
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আমরা সকলেই জানি যে ভারতের রাজধানী নয়াদিল্লি, বা কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী। আসলে কোনও দেশ হোক বা রাজ্য, প্রত্যেকের একটি করে রাজধানী শহর রয়েছে। এই রাজধানী থেকেই প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার সদস্যদের দফতর থাকে, পুলিশ হেডকোয়ার্টার থাকে। এছাড়া প্রতিটি দফতর বা কেন্দ্রীয় সংস্থাগুলির দফতরও থাকে। যাতে সুষ্ঠভাবে সবকিছু এক জায়গায় পাওয়া যায়। কিন্তু ভারতের একটিমাত্র রাজ্য রাজধানী ছাড়াই চলছে দীর্ঘদিন ধরে। কোন রাজ্য, কেন নেই রাজধানী সেই উত্তর খোঁজার আগেই বলে রাথি এর পিছনে রয়েছে প্রাদেশিক রাজনীতির কুরুচিকর দিক।

 

২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে দুটি রাজ্য তৈরি হয়েছিল। একটি অন্ধ্রপ্রদেশ নামেই থেকে যায়, অন্যটির নাম হয় তেলেঙ্গানা। অবিভক্ত অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল হায়দরাবাদ। ফলে নতুন রাজ্য তেলেঙ্গানার রাজধানী কি হবে সেটা তখনও ঠিক হয়নি। যদিও রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ঠিক হয়েছিল পরবর্তী ১০ বছরের জন্য অন্ধ্র এবং তেলেঙ্গানা দুটি রাজ্যের রাজধানী হায়দরাবাদ থাকবে। যদিও অন্ধ্রপ্রদেশের অস্থায়ী রাজধানী হিসেবে ভেলগাপুরী শহরকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল। অন্ধ্রের তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব ঠিক করেন নতুন রাজধানী শহর তৈরি না হওয়া পর্যন্ত এখান থেকেই অস্থায়ীভাবে কাজকর্ম চলবে। এরপর কেটে গিয়েছে দশ বছর। তবুও অন্ধ্রপ্রদেশ নতুন রাজধানী শহর তৈরি করতে পারেনি। অন্ধ্র এবং তেলেঙ্গানার দশ বছরের যৌথ রাজধানী হায়দরাবাদের ডেডলাইন শেষ হয়েছে চলতি বছরের ২ জুন। ফলে এখন প্রকৃত অর্থে অন্ধ্রপ্রদেশের স্থায়ী-অস্থায়ী কোনও রাজধানী নেই।

 

একটি রাজ্যের রাজধানী থাকা অত্যন্ত জরুরী। কারণ এখান থেকে রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হয়। এখানেই থাকে সেই রাজ্যের আইনসভা,  প্রধান নির্বাহী অফিস এবং হাইকোর্ট। শাসনের এই কেন্দ্রীকরণ দক্ষ প্রশাসন, নীতি প্রণয়ন এবং জনসেবামূলক কাজকর্মকে সহজতর করে। আবার কোনও রাজ্যের রাজধানী সেই রাজ্যের পরিচয় এবং ঐতিহ্যের প্রতীক হতেও দেখা যায়। ফলে কোনও রাজ্যের রাজধানী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন প্রশ্ন হল, অন্ধ্রপ্রদেশের রাজধানী এখনও তৈরি হল না কেন।

 

অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ভাগ হওয়ার সময় অন্ধ্রের মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রবাবু নাইডু। তিনি চেয়েছিলেন কৃষ্ণা নদীর তীরে অমরাবতীকেই অন্ধের নতুন রাজধানী স্থাপন করা হবে। এই অমরাবতী অন্ধ্রপ্রদেশের কেন্দ্রস্থলে গুণ্টুর জেলায় অবস্থিত। চন্দ্রবাবু নাইডু চেয়েছিলেন এই অমরাবতী ভারতের সবচেয়ে সুন্দর এবং হাইটেক শহর হবে। এরজন্য তিনি ২০১৫ সালে সিঙ্গাপুরের এক বিখ্যাত রিয়েল এস্টেট সংস্থার সঙ্গে প্রায় ৫১ হাজার কোটি টাকার চুক্তি করেন। এর জন্য তৎকালীন অন্ধ্র সরকার কৃষকদের থেকে প্রায় ৩৩ হাজার একর জমি অধিগ্রহন করেছিলেন। কিন্তু ২০১৯ সালে চন্দ্রবাবু নাইডু সরকারের পতন হয়। অন্ধ্রে ক্ষমতায় আসে ওয়াইএসআর পার্টি। অন্ধের নতুন মুখ্যমন্ত্রী হন ওয়াই এস জগনমোহন রেড্ডি। আর ক্ষমতায় এসেই তিনি চন্দ্রবাবু নাইডুর সমস্ত প্রকল্প হয় স্থগিত করে দেন, না হলে বরাদ্দ কমিয়ে দেন। এই টানাপোড়েনে সিঙ্গাপুরের ওই সংস্থা প্রকল্পটি ছেড়ে চলে যায়। আর অমরাবতী প্রকল্প অথৈ জলে পড়ে।

 

অপরদিকে জগনমোহন রেড্ডি চাইছিলেন অন্ধ্রপ্রদেশের তিনটি রাজধানী করতে।  যা নিয়ে প্রচুর জলঘোলা হয় এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দরজায় পৌঁছয়। ফলে এই পরিকল্পনাও এখন হিমঘরে চলে গিয়েছে। এই টানাপোড়েনের ফলে দশ বছর অতিবাহিত হয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশ এখনও রাজধানীহীন হয়েই রয়ে গিয়েছে। যদিও, ২০২৪ সালে অন্ধে ফের ক্ষমতায় এসেছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি। আর ক্ষমতায় এসেই তিনি ঘোষণা করেছেন, অদূর ভবিষ্যতে অমরাবতীই হবে অন্ধ্রপ্রদেশের রাজধানী। এবং তা হবে দেশের সবচেয়ে হাইকেট সিটি। এখন দেখার সেই শহর কবে মাথা তুলে দাঁড়ায় এবং অন্ধ্রপ্রদেশ তাঁর নিজস্ব রাজধানী পায়।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Tags: CAPITALHYDRABADINDIA
Previous Post

ব্যবসা করে মালামাল ধোনি

Next Post

কতবার প্রেমে পড়েছেন করণ জোহর?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
70
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
46
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
49
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
52
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি