আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্তে প্রথম থেকেই একাধিক অভিযোগ উঠছে। তার মধ্যে অন্যতম হল, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। শুধু মাত্র অভিযোগ নয়, ঘটনার পরেই সেমিনার রুম সংলগ্ন এলাকা ভেঙে ফেলা হয় সংস্কার করার জন্য। প্রশ্ন ওঠে, হঠাৎ কেন এই ভাঙচুর? কার নির্দেশেই বা এই সংস্কার? কেন্দ্রীয় তদন্তকারী দের হাতে এবার তথ্য উঠে এসেছে, সেমিনার রুম সংলগ্ন জায়গা ভাঙার নির্দেশ দিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিজেই। ইতিমধ্যে সামনে এসেছে, পিডব্লিউডি কে লেখা একটি অনুমতিপত্র। যা আসলে, চিকিৎসকদের অন ডিউটি রুম-শৌচাগার ভাঙার নির্দেশ ছাড়া কিছু নয়। সেই নির্দেশপত্রে সই রয়েছে খোদ সন্দীপ ঘোষেরই। তারিখ দেওয়া রয়েছে, ১০ অগস্ট। অর্থাৎ ৯ তারিখে চিকিৎসকের দেহ উদ্ধারের ঠিক পরের দিন। নির্দেশনামায় উল্লেখ করা রয়েছে, ১০ অগস্ট আরজি করের প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ে যে বৈঠক হয়েছিল, সেখানে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকের উপস্থিতিতেই সংস্কারজনিত ভাঙচুরের সিদ্ধান্ত হয়েছিল। সেই মতোই নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ। স্পষ্ট, নির্দেশনামার বয়ানে স্বাস্থ্যভবনও জড়িয়ে।
আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...
Read more












Discussion about this post