• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

administrator by administrator
3 months ago
in bangladesh, আন্তর্জাতিক, কলকাতা, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
31
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর আমেরিকা ভারতের শুভাকাঙ্খি। কিছুদিন আগে এফবিআইয়ের ডিরেক্টরকে সঙ্গে নিয়ে তিনি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই বৈঠকের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ‘নিউজ বর্তমান’ সেই  ভিডিওর সত্যতা যাচাই করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ডন সাহেব আমাদের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করছেন। মার্কিন প্রেসিডেন্ট বলছেন, “মোদি খুব ভালো মানুষ। তিনি ট্রাম্পকে ভালোবাসেন। ” ভালোবাসা শব্দের ব্যাখ্যাও দেন ট্রাম্প। হ-য-ব-র-ল-য়ের সেই ফিচকে বেড়ালটার মতো হাসতে হাসতে মার্কিন প্রেসিডেন্ট বলেন,  “আপনাদের বুঝতে হবে, আমি বহু বছর ধরে ভারতকে লক্ষ্য করছি। আমার বন্ধু দীর্ঘদিন ধরে সেখানে ক্ষমতায় আছেন।”  বন্ধু বলতে তিনি প্রধানমন্ত্রীকে বোঝাতে চেয়েছেন। এই পর্যন্ত পড়লে যে কারও মনে হতে পারে, মার্কিন প্রেসিডেন্ট মোদি এবং ভারতের অত্যন্ত শুভাকাঙ্খি। গল্প অন্য জায়গায়। জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। বলে গিয়েছেন মাইকেল।

ADVERTISEMENT

কিছু সময়ের জন্য যাওয়া যাক একটু পিছনের দিকে। উল্লেখ করতে হয়ে শেখ হাসিনার একটি সতর্কবাণী। বাংলাদেশে প্রধানমন্ত্রী পদে তখন হাসিনা। সেই সময় তিনি একটি ভয়ংকর একটি ষড়যন্ত্রের দাবি করেছিলেন।  তিনি জানিয়েছিলেন বাংলাদেশ ও মায়ানমার থেকে কিছু অংশ কেটে নিয়ে একটি স্বাধীন “খ্রিস্টান রাষ্ট্র” তৈরির ছক কষছে এক  ‘সাদা চামড়ার মানুষ।’ হাসিনা এও বলেন, বাংলাদেশে বিমান ঘাঁটি তৈরির প্রস্তাব তাঁকে দেওয়া হয়েছিল। যদিও হাসিনা বলেননি, কোন দেশের তরফে তাঁকে এই প্রস্তাব দেওয়া হয়। হাসিনা বলেন, “ আমার ক্ষমতায় আসতে অসুবিধে হবে না, যদি আমি বাংলাদেশে কারও এয়ার বেজ করতে দিই। ঘাঁটি করতে দিই। কোনও এক সাদা চামড়ার প্রস্তাব। আমি স্পষ্ট বলেছি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে কারও হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। ক্ষমতার দরকার নেই। জনগণ চায় ক্ষমতায় আসব, না হলে আসব না। ”

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তখন কিন্তু হাসিনার এই দাবি নিয়ে তেমন আলোচনা হয়নি। অনেকের ধারণা হয়েছিল ভোটের আগে মানুষকে মিথ্যে ভয় দেখিয়ে নিজের পক্ষে রাখতে হয়। শুধু তিনি একা নন। ২০২৫ সালে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমার রাজ্য বিধানসভায় দেওয়া বিবৃতির উল্লেখ করতে হয়। তিনি বলেছিলেন, “ইউক্রেন যুদ্ধে লড়াই করা সেনারা মিজোরাম হয়ে মায়ানমার যাচ্ছে। সেখানে তারা বিদ্রোহীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে।  ”

দু বছর বাদে হাসিনার সেই ভবিষ্যদ্বাণী হুবহু মিলে যাচ্ছে। গত শুক্রবার জাতীয় তদন্ত সংস্থা (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, সংক্ষেপে এনআইএ) কলকাতা বিমানবন্দর থেকে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে। ধৃতের নাম ম্যাথু ভ্যানডাইক। তার আরও একটি পরিচয় রয়েছে। সে আমেরিকার ‘ভাড়াটে সেনা’। নির্ভরযোগ্য সূত্রে জাতীয় তদন্ত সংস্থার কাছে খবর আসে যে ম্যাথু ভ্যানডাইক কলকাতায় অবতরণ করবে। একই সঙ্গে দিল্লি  ও লখনউ থেকে গ্রেফতার করা হয় আরও ছয়জনকে। এরা সকলেই ইউক্রেনের নাগরিক। উত্তর-পূর্ব ভারতে বেআইনি কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। জাতীয় তদন্ত সংস্থা সূত্রে জানা গিয়েছে, অভিযান চালানো হয়েছে অত্যন্ত গোপনে। এই সাতজন ট্যুরিস্ট ভিসায় ভারতে এসে প্রথমে গিয়েছিল গুয়াহাটি। সেখান থেকে মিজোরামে। এই রাজ্যে যাওয়ার জন্য ‘প্রোটেক্টেড এরিয়া পারমিট’   থাকা বাধ্যতামূলক। এই সাতজনের কাছে সেটা ছিল না। মিজোরাম থেকে তাদের মায়ানমারে নিয়মিত যাওয়া-আসা ছিল। এনআইএ-র আরও দাবি, ধৃতরা ইউরোপ থেকে বিপুল পরিমাণ ড্রোন এনে মিজোরাম এবং মায়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর বা এথনিক আর্মড গ্রুপের হাতে তুলে দিয়েছে।  ধৃতদের ১১ দিনে এনআইএ হেফাজতে পাঠানো হয়েছে। জেরা করে তাদের থেকে আরও বিস্ফোরক তথ্য পাওয়া যাবে বলে মনে করছে এনআইএ।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: India Kolkata Airport US Army Hasina
Previous Post

ঈদ মোবারক মোদির বার্তা পেলেন তারেক। নতুন সমীকরণে ঢাকা-দিল্লি

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয় দখল কেন মূল টার্গেট বিএনপি’র?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
73
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
28
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
42
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয় দখল কেন মূল টার্গেট বিএনপি’র?

ঢাকা বিশ্ববিদ্যালয় দখল কেন মূল টার্গেট বিএনপি’র?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি