• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অবশেষে মহালয়ার দিনে নশীপুর ব্রিজ দিয়ে যাত্রীবাহী ট্রেনের সূচনা

অবশেষে মহালয়ার দিনে নশীপুর ব্রিজ দিয়ে যাত্রীবাহী ট্রেনের সূচনা

Raja Majumder by Raja Majumder
1 year ago
in রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সমস্ত প্রতীক্ষার অবসান। উদ্বোধনের সাত মাস পর অবশেষে ভাগীরথী নদীর উপর নশীপুর রেলব্রিজ হয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে মহালয়ার দিন থেকে। সূত্রের খবর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শিয়ালদহ স্টেশন থেকে এই পরিষেবার সূচনা করবেন। রেলমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আপাতত চারটি ট্রেন ভাগীরথী নদীর উপর নবমির্মিত নশীপুর রেলব্রিজ হয়ে চলাচল করবে। তিন জোড়া মেমু ট্রেন চলবে কাশীমবাজার থেকে আজিমগঞ্জ পর্যন্ত। এবং এক জোড়া প্যাসেঞ্জার ট্রেন চলবে কৃষ্ণনগর ও আজিমগঞ্জের মধ্যে।

ADVERTISEMENT

RelatedPosts

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসেই লোকসভা ভোট ঘোষণার আগে তড়িঘড়ি নশীপুর রেলব্রিজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বহু প্রতিক্ষীত এই ব্রিজের উদ্বোধন করেন। কিন্তু এর কয়েকদিন পর থেকে নশীপুর রেলব্রিজ হয়ে মালবাহী ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীবাহী ট্রেন চালানো হয়নি দীর্ঘ সাত মাস। ফলে নদীয়া ও মুর্শিদাবাদ, বীরভূম এবং মালদা জেলার মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। এই রেলব্রিজ চালু হলে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ অনেকটাই সহজ এবং কম সময়সাপেক্ষ হয়ে যাবে।

উল্লেখ্য, ভাগীরথী নদীর উপর নশীপুর রেলব্রিজের শিলান্যাস হয়েছিল সেই ২০০৪ সালে। তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের হাতে এই ব্রিজের সূচনা হয়। কিন্তু সেই কাজ মাঝপথেই থমকে যায় জমিজটের কারণে। এরপর ভাগীরথী দিয়ে অনেক জল গড়ালেও কেন্দ্র এবং রাজ্য সরকারের টানাপোড়েনে ব্রিজের কাজ একচুলও হয়নি। অবশেষে জমিজট কাটিয়ে নশীপুর রেলব্রিজের কাজ শেষ হয় চলতি বছরের গোড়ায়। গত ২ মার্চ প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই ব্রিজের উদ্বোধন করেন। এর সাতমাস পর অবশেষে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন।

এই রেলব্রিজ শিয়ালদা-লালগোলা শাখাকে যুক্ত করছে হাওড়া-আজিমগঞ্জ শাখার সঙ্গে। ফলে এবার শিয়ালদা বা কলকাতা থেকে রানাঘাট, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, লালগোলা হয়ে নশীপুর ব্রিজ টপকে সরাসরি ট্রেন চলে যাবে আজিমগঞ্জ। এর ফলে শিয়ালদা থেকে উত্তরবঙ্গগামী ট্রেন অনেক কম সময়ে আজিমগঞ্জ, মালদা হয়ে এনজেপি বা গুয়াহাটি যেতে পারবে। তবে আপাতত রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, দিনে তিনটি মেমু ট্রেন কাশিমবাজার থেকে আজিমগঞ্জ পর্যন্ত চলাচল করবে। এবং একটি প্যাসেঞ্জার ট্রেন চলবে নদিয়ার কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত। পরবর্তী সময় এই রুটে আরও ট্রেন দেওয়া হবে বলেই রেল সূত্রে জানা গিয়েছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: INDIAN RAILWAYSNASHIPUR RAIL BRIDGE
Previous Post

ইলিশ কূটনীতি! প্রথমে না বলেও কেন ভারতে ইলিশ পাঠালো ইউনূস সরকার?

Next Post

ডোনেশন নয়, মেধার ভিত্তিতে চিকিৎসক হয়েছেন! অনিকেতকে পাল্টা কিঞ্জলের

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
7
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
10
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
8
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
16
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
27
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
16
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন বিরাট রদবদল তৃণমূলে কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

by Rani Chakraborty
October 17, 2025
0
7
২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন  বিরাট রদবদল তৃণমূলে  কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

সামনেই ২৬ শের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে পারফরমেন্সের ভিত্তিতে চলছে তৃণমূলের সাংগঠনিক রদবদল। নজরে বিভিন্ন পুরসভার পারফরম্যান্স।...

Read more

দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি মাননীয়া দেখছেন রাত ১২ টা CCTV বলছে সন্ধ্যে ৭ টা

by Rani Chakraborty
October 15, 2025
0
20
দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি  মাননীয়া দেখছেন রাত ১২ টা  CCTV বলছে সন্ধ্যে ৭ টা

দুর্গাপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী রাতে সহপাঠীর সাথে খাওয়ার খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। এরপরই ভয়ঙ্কর অভিযোগ ওঠে...

Read more

বিজেপির খগেন – শঙ্করের উপর হামলায় রাজ্যের চাপ বাড়িয়ে রিপোর্ট চাইল হাইকোর্ট জমা দিতে হবে পুলিশের কেস ডায়েরি

by Rani Chakraborty
October 15, 2025
0
15
বিজেপির খগেন – শঙ্করের উপর হামলায়  রাজ্যের চাপ বাড়িয়ে রিপোর্ট চাইল হাইকোর্ট  জমা দিতে হবে পুলিশের কেস ডায়েরি

উত্তরবঙ্গের বন্যা বিধস্ত এলাকা নাগড়াকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হওয়া নৃশংস হামলার ঘটনায় জল গড়ালো...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি