পুজোর আগেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার সকালেই উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং শুরু করল রাজ্য। জানা গিয়েছে মোট ১৪ হাজার ৫২ জন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। গত শুক্রবার উচ্চ আদালত বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের হবে ৩ ও ৪ অক্টোবর। সেই মত ৩ তারিখ সকাল থেকেই শুরু হয়েছে কাউন্সেলিংয়। এদিন বৃহস্পতিবার এসএসসি’র এক চাকরিপ্রার্থী বলেন, ‘আগেই জীবন থেকে ১০ বছর চলে গিয়েছে। একাধিকবার কাউন্সেলিংয়ে ডেকেও লাভ হয়নি। তবে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কাউন্সেলিং শুরু হয়েছে। তাই মনে হয় এবার চাকরি মিলবে।’ এসএসসি সূত্রে খবর, শুক্রবার মোট ১৪৪ জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে কাউন্সেলিংয়ের জন্য। ৪ অক্টোবর ইতিহাস, নেপালি ও ভূগোলের কাউন্সেলিং হয়। পুজোর আগের দু’দফার কাউন্সেলিং হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানিয়েছিল এসএসসি। পুজোর ছুটির পর অর্থাৎ ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবর হবে যথাক্রমে হিন্দি, ঊর্দু, আরবিক, ইংরেজি, বাংলা ও বায়ো সায়েন্সের কাউন্সেলিং। কাউন্সেলিংয়ের জন্য এসএসসি অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, “যেহেতু আদালতের নির্দেশ মেনে পুরো প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে, তাই চাইব দ্রুত এই কাউন্সেলিং সম্পন্ন করা হোক। যাতে পরবর্তীকালে আইনি জটিলতা তৈরি না হয়।” এদিকে দিনাজপুরের রায়গঞ্জের সুমন দাস আট বছর অপেক্ষার পর শুক্রবার কাউন্সেলিংয়ে ইতিহাসের শিক্ষক হিসাবে নিয়োগের সুপারিশ পেয়েছিলেন আলিপুরদুয়ারের কালচিনির একটি হিন্দি-মাধ্যম স্কুলে। কিন্তু এসএসসি অফিস থেকে বেরিয়েই সুমনের মাথায় হাত। কারণ, কালচিনির ওই স্কুলের প্রধান শিক্ষককে ফোন করতেই সুমনকে জানানো হয়, ইতিহাসের কোনও পোস্ট ফাঁকা নেই সেখানে। সুমন বিষয়টি কমিশনের আধিকারিকদের নজরে আনতেই কমিশনের তরফে সুমনকে জানানো হয়, নিয়োগের সুপারিশপত্র নিয়ে আগে কালচিনির ওই স্কুলে যেতে হবে। স্কুলে শূন্যপদ নেই, প্রধান শিক্ষক এই মর্মে রিপোর্ট দিলে তখন এসএসসি ভেবে দেখবে
আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...
Read more












Discussion about this post