খারাপ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তাঁর অধীনে ভালো খেলছে দল ।তাই দায়িত্ব বাড়ল সনৎ জয়সূর্যের ।এতদিন শ্রীলঙ্কার অন্তর্বতী কোচ ছিলেন তিনি । তাঁকে এবার স্থায়ী কোচের দায়িত্ব শ্রীলংকা ক্রিকেট বোর্ড। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকাতে পারেনি শ্রীলংকা ।বিশ্বকাপের পরে অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হয় জয় সূর্যকে ।এবার তিনি স্থায়ী কোচ। ২০২৬ সালের ৩১ শে মার্চ পর্যন্ত তার চুক্তি বাড়ানো হয়েছে। শ্রীলংকা ক্রিকেট বোর্ড জানিয়েছে এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে ।বিশ্বকাপের পরে ঘরের মাঠে ভারতকে একদিনের সিরিজে হারিয়েছে শ্রীলংকা তারপর ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ হারলেও তাদের একটি টেস্টে হারিয়েছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডকে ঘরের মাঠে টেস্ট হারিয়েছে তাঁরা ।সেই কারণেই জয়সূর্যকে স্থায়ী কোচ করা হয়েছে । ১ অক্টোবর থেকে শ্রীলংকার স্হায়ী কোচ হিসেবে ধরা হবে তাঁকে। ১৩ই অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ শুরু শ্রীলংকার ।তাই কোচ হিসেবে সেটি জয়সূর্যের প্রথম সিরিজ ।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট এর তালিকায় তিন নম্বরে উঠেছে শ্রীলংকা ।তাদের এখনো সুযোগ রয়েছে ফাইনাল খেলার। সেখানেও জয়সূর্যের উপর ভরসা রাখছে বোর্ড।
কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...
Read more












Discussion about this post