• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

administrator by administrator
7 months ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
37
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি সরকার রীতিমতো চাপে পড়ে যায়। চাপে পড়ে যান তদারকি সরকার প্রধান মহম্মদ ইউনূস। তার চাপ আরও বাড়িয়ে দিল বাংলাদেশের একটি প্রধান গোয়েন্দা সংস্থা। তারা দিল্লির কেল্লাকাণ্ড নিয়ে যমুনাভবনের বাসিন্দার হাতে একটি রিপোর্ট তুলে দিয়েছে। একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই রিপোর্ট আবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের হাতেও এসেছে। রিপোর্টে বলা হয়েছে, দিল্লি বিস্ফোরণ শুধুমাত্র জঙ্গি হামলা নয়। এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর চাপ তৈরির ইঙ্গিত বহন করছে। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানি প্রভাব বা়ড়ছে। ভারত এই বিষয়টিকে গুরুতর ঝুঁকি হিসেবে দেখছে। রিপোর্টেও এও বলা হয়েছে, এই প্রেক্ষাপটে ভারত সীমান্তের কাছে সীমিত প্রতিরোধ মূলক অভিযান পরিচালনা করতে পারে। গণমাধ্যমের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে।
দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে বাংলাদেশ থেকে এসেছিলেন সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ভারতের একটি গণমাধ্যমে বলা হয়েছে, তাঁর সঙ্গে এসেছিলেন সে দেশের বাহিনীর দু’জন পদস্থকর্তা। কলম্বো সিকিউরিটি কনক্লেভ শুরু হওয়ার একদিন আগেই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিল্লি পৌঁছন। প্রথমে বৈঠক করেন জেমস বন্ড অজিত ডোভালের সঙ্গে। সাধারণভাবে এই ধরনের বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে কোনও পক্ষই মুখ খোলে না। নিরাপত্তার স্বার্থেই উভয়পক্ষ এই নিয়ে কোনও বিবৃতি দেয় না। সেটাই দস্তুর। তবে যে আবহে খলিলুর রহমান দিল্লি এলেন, সেই পরিস্থিতি বিবেচনা করে এটা ধরে নেওয়া যেতে পারে, ডোভালের সঙ্গে বৈঠকে কেল্লাকাণ্ড নিয়ে কথা হয়েছে।
ভারত মহাসাগরীয় দেশগুলির এই মঞ্চের বৈঠক এমন সময় অনুষ্ঠিত হল যখন ভারতের রাজধানীতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গোটা উপমহাদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়তি চিন্তার কারণ হয়েছে। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি কাশ্মীরের পহেলগামে নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত করার পর নতুন করে হামলার জন্য প্রস্তুত হচ্ছিল বলে একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে। অতীতে একাধিক জঙ্গি সংগঠনের ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অভিযোগ ছিল। ‌গত বছর হাসিনা সরকারের পতনের পর নতুন করে ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলি বাংলাদেশের সক্রিয় হয়ে উঠেছে বলে নয়া দিল্লি একাধিক বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে।
তাৎপর্যপূর্ণ হল সম্মেলনে খলিলুর রহমান দিল্লি বিস্ফোরণ দিয়ে তাঁর ভাষণ শুরু করেন। কড়া ভাষায় এই সন্ত্রাসী হামলার নিন্দা করেন। বিস্ফোরণের নিন্দা এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তাঁর দাবি, ভারত মহাসাগরীয় অঞ্চলকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার উদ্দেশ্যে কনক্লেভের দৃষ্টিভঙ্গির সঙ্গে বাংলাদেশ একমত। সন্ত্রাস প্রতিরোধে ঢাকা যথাযথ পদক্ষেপ করতে চায়।
সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ইউনূস সরকারের আমলে সন্ত্রাসবাদী সংগঠনের বাড়বাড়ন্ত নিয়ে খলিলুরের হাতে একটি ডসিয়ের তুলে দিয়েছেন অজিত ডোভাল। ডসিয়েরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, পাক মৌলবাদী নেতাদের বাংলাদেশের মাদ্রাসাগুলিতে ঘুরে ঘুরে জিহাদি পথে আসার আহ্বানের বিষয়টি। সূত্রের দাবি, দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো কথা হয়নি। ডোভাল-খলিলুর আলোচনায় রাজনীতি নয়, দুই দেশের নিরাপত্তার ঝুঁকিস্থল, স্থল, সমুদ্রে সীমান্তে পাচার এবং সন্ত্রাস রোধে সমন্বয়ের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশে লস্কর জ*ঙ্গিদের আনাগোনা দিল্লির হামলায় ইউনূসের যোগ বিস্ফোরক হাসিনা-পুত্র জয়

Next Post

বিদায় বেলায় ধ্বংসযজ্ঞে মেতেছেন ইউনূস চরম আতঙ্কে বাংলাদেশ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
68
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
70
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
41
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
30
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
35
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
47
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
81
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
31
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বিদায় বেলায় ধ্বংসযজ্ঞে মেতেছেন ইউনূস চরম আতঙ্কে বাংলাদেশ

বিদায় বেলায় ধ্বংসযজ্ঞে মেতেছেন ইউনূস চরম আতঙ্কে বাংলাদেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি