• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ডাক্তারদের আন্দোলনে শারদীয়ায় উৎসবের রূপ পেল চৌরঙ্গী

ডাক্তারদের আন্দোলনে শারদীয়ায় উৎসবের রূপ পেল চৌরঙ্গী

administrator by administrator
1 year ago
in Top Story, কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

শারদীয়ায় কলকাতার রাস্তাঘাট জমজমাট থাকেই, কিছু নির্দিষ্ট এলাকা বাদে। এমন একটি এলাকা হল ধর্মতলা। সারাবছর জ্যামে জর্জরিত থাকলেও কাছকাছি কোনও বড় পুজো না থাকায় এই সময়টায় ধর্মতলা ফাঁকাই থাকে প্রতি বছর। কিন্তু এই বছরটা অন্য রকম। আগস্ট মাস থেকে শুরু হয়েছে আরজি কর মেডিকেল কলেজে নৃশংস ধর্ষণ ও খুনের বিচার চেয়ে আন্দোলন। ডাক্তারদের আন্দোলন ডাক্তারি সীমানা পেরিয়ে পৌঁছেছে প্রান্তিক মানুষজনের মধ্যেও। সেপ্টেম্বর মাসের শেষের দিকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যবাসীকে আন্দোলন ছেড়ে উৎসবে ফিরতে বললেন, জনতা বেঁকে বসল। মানুষ সোচ্চারে বলল ‘উৎসবে ফিরব না’। কিন্তু এত বছরের অভ্যাস কাটানো মুশকিল। এদিকে মেট্রো চ্যানেলে বিচারের দাবিতে অনড় ডাক্তারদের অনশন শুরু হলে ধর্মতলাই হয়ে উঠলো পুজোর নতুন ডেসটিনেশন। সময় যত বাড়ছে, অসন্তোষ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে জনতার ভীড়। রাজ্য প্রশাসনের সাথে জুনিয়র ডাক্তারদের দরকষাকষির সাথেই পাল্লা দিয়ে বাড়ল জনসমাগম। সকাল থেকে রাত কখনও কম কখনও অনেক বেশি মানুষ ঘিরে থাকে অনশন মঞ্চ। রাতের বেলায় জুনিয়র ডাক্তার ছাড়াও প্রচুর সাধারণ মানুষ এবং গণ আন্দোলন কর্মী অনশন মঞ্চের আশে পাশে গলায় ‘নো হর্ণ’ পোস্টার নিয়ে হ্যান্ড মাইকে চলতি গাড়ির উদ্দেশ্যে নিরলস ঘোষণা করে যান, হর্ণ দেবেন না। ডাক্তারদের অনশন মঞ্চে কখনও শিশুরা, কখনও অশীতিপর বৃদ্ধ বৃদ্ধারা পৌঁছে যান ভালোবাসা আর আশির্বাদ নিয়ে। আন্দোলনের জোরে জুনিয়র ডাক্তাররাও বার্তা দেন, আমরা সাধারণ মানুষ। সপ্তমীর বিকেল, রিষড়া থেকে তাঁর ১বছর ৩ মাসের সন্তানকে নিয়ে এসেছেন মনীষা বসু। বললেন, “রোজ তো আসা হয়না, আজ প্রথম এলাম। রোজ অবশ্যই আসা উচিৎ। আমরা রিষড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসেছি। প্রথম দিন থেকে আমরা আন্দোলনে রয়েছি, নিজেরাও কর্মসূচি নিয়েছি। বারবার জুনিয়র ডাক্তারদের থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। যতটা বেশি অনশনকারী জুনিয়র ডাক্তারদের পাশে থাকা যায় এটাই আমাদের চেষ্টা।” ঐদিনই জমায়েতের মধ্যে উপস্থিত ছিলেন পলিটেকনিক কলেজের অধ্যাপক সাগ্নিক দত্ত। এসেছিলেন শ্রীরামপুর থেকে। রোজই আসছেন, কিছু সময় থাকছেন অনশনকারী ডাক্তারদের সাথে। শখ ফটোগ্রাফি। ক্যামেরা হাতেই বললেন, “পঞ্চমীর দিন এসেছি তারপর আজকে। এছাড়া ৪ঠা সেপ্টেম্বরের রাত দখল থেকে প্রতিটা কর্মসূচিতেই থাকছি যতটা সম্ভব। চারদিকে যা চলছে; আরজি করে যা হল, তারপর হরিপাল, তারপর একটার পর একটা হয়েই চলেছে। তারপর মর্মান্তিক ঘটনা জয়নগরে। গ্রাম বা শহর বা শ্রেণী আলাদা করে নয়, সবার উপরেই আক্রমণ নামছে। এটাই প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ করছি। এখান থেকে যদি বিচার আদায় না করা যায় তাহলে হয়তো কোনও জিনিসেরই বিচার পাওয়া যাবে না। এটাই লাস্ট স্ট্যান্ড। এখান থেকে বার করে আনতেই হবে, আর কোনও উপায় নেই।” অনশন মঞ্চে আসার অনুভূতি জানতে চাইলে তিনি বললেন, “প্রশাসনিক অসহযোগিতা ছাড়া আর কিছুই অনুভূত হচ্ছে না।” সোনারপুর থেকে এসেছেন সত্তরোর্ধ কাশী নাথ কোলে। ছেলে জোকা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার, রয়েছেন আন্দোলনে। কাশীনাথ বাবু জানালেন, “প্রায়ই আসছি, মিছিলে হাঁটছি। যে অভয়া পরিক্রমা আটেকেছে সেখানেও ছিলাম। প্রতিবাদ তো করছিই, চেষ্টা করছি আরও মানুষ যাতে এগিয়ে আসে। আর প্রশাসন যা করছে সেটা অন্যায়। সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না। তাই আমরা আন্দোলনের জোর বাড়াতে রোজ আসছি, অনশনরত ডাক্তারদের পাশে থাকছি।” ওই দিনই জনসমাবেশের ডাক দেয় জুনিয়র ডাক্তাররা। পরের দিন অর্থাৎ জনসমাবেশের দিন এসেছিলেন ষাটোর্ধ্ব একজন ডাক্তার। অনেকক্ষণ জমায়েতে থেকে সন্ধ্যার দিকে সপরিবারে বসে ছিলেন ট্রাম ডিপোর পাশে। হুগলীর পান্ডুয়া থেকে এসেছেন ডঃ মনিরুদ্দীন আহমেদ। পরিবার নিয়ে এসেছেন কলকাতার উৎসবে, ধর্মতলার অনশন মঞ্চে। বললেন, “নাতনি নীট দিয়েছে, একটুর জন্য পায়নি। আবার দেবে, স্বপ্ন তিলোত্তমার মতো আদর্শ প্রতিবাদী ডাক্তার হবে। ওর জন্যই আসা। কলকাতার উৎসবেই তো এসেছি, তাই অনশন মঞ্চেই আগে এলাম।” অনশনের প্রায় ২০০ ঘন্টা পেরিয়েছে, মাটি আঁকড়ে পড়ে আছেন জুনিয়র ডাক্তাররা। টানা অনশন চালিয়ে যাচ্ছেন তনয়া, স্নিগ্ধা, অর্ণব, পুলস্ত্য এবং সায়ন্তনী। শুক্রবার, জনসমাবেশের পর যোগ দিয়েছেন আলোলিকা এবং পরিচয়। অনিকেত, অনুষ্টুপ আর উত্তরবঙ্গ মেডিকেলের অলোক বর্মা অসুস্থ হয়ে হাসপাতালে। বাকীরা মরণপণ লড়াই করার অঙ্গীকার করেছেন। সময় যত এগোচ্ছে, অসন্তোষ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে জনতার ভীড়।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

নবান্ন হাইকোর্ট দেখাতেই পাল্টা বিবৃতি চিকিৎসক সংগঠনের

Next Post

একের পর এক অসুস্থ অনশনরত জুনিয়র ডাক্তারা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
10
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
19
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
7
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
6
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
23
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
11
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি