• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে থমকে নির্বাচন, কী বলছেন ছাত্র নেতৃত্ব?

রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে থমকে নির্বাচন, কী বলছেন ছাত্র নেতৃত্ব?

administrator by administrator
2 years ago
in Top Story, রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি চলাকালীন জুনিয়র ডাক্তারদের আইনজীবী মেডিকেল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ টানেন। যদিও সুপ্রিম কোর্ট বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেয় যে এই বিষয়ে শীর্ষ আদালত ঢুকবে না। মেডিকেল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ উঠতেই উঠছে অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গও। গত কয়েক বছর যাবৎ থমকে রয়েছে এ রাজ্যের বিভিন্ন এলিট-ননএলিট কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। অথচ ছাত্র রাজনীতি সাংবিধানিক অধিকার, ছাত্র সংসদ নির্বাচন তো বটেই। শাসকদলের ছাত্র সংগঠনের নেতৃত্বরা বলবেন, ‘কই! নির্বাচন তো হয়! এসব বিরোধীদের চক্রান্ত!’ এই প্রসঙ্গে নিজেদের রাজ্যের বিরোধী ছাত্র সংগঠনগুলির নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গ কী বলছেন দেখা যাক। ভারতবর্ষের সবচেয়ে পুরনো বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এর প্রাক্তন জাতীয় সভাপতি শুভম ব্যানার্জী বললেন, “ক্যাম্পাসে ছাত্র সংসদের যে অধিকার তা ৪০-এর দশকে ছাত্ররা বৃটিশ সরকারের থেকে আদায় করে নিয়েছিল। তার আগে বৃটিশ আমলে তো স্টুডেন্ট ইলেকশন বলে কোনও জিনিস ছিল না। প্রথম ১৯৩৮ সালে ছাত্ররা ম্যানেজমেন্টের বিরুদ্ধে গিয়েই ছাত্র সংসদ নির্বাচন করে। তারপর ছাত্র সংসদ নির্বাচনের আন্দোলন গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। তারপর বৃটিশরা ইউনিভার্সিটি অ্যাক্ট অ্যামেন্ড করে ছাত্র সংসদ নির্বাচনের অধিকার দিয়েছিল। সেই ৪০শের দশক থেকে টানা এই অধিকার ছাত্ররা পেয়ে এসেছে গোটা দেশে, এ রাজ্যে তো বটেই। সুতরাং এই অধিকারটা যে বিগত কয়েক বছর ধরে কেড়ে নেওয়া হয়েছে, তা ক্যাম্পাসের মধ্যে একজন ছাত্রের যে সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার তার উপর আঘাত। যেটা বৃটিশ আমলে লড়াই করে পাওয়া অধিকার সেটাকে যেকোনো মূল্যে ধরে রাখতেই হবে।” এসএফআই-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্য বললেন, “আমরা আমাদের সংগঠনের তরফ থেকে বহুদিন ধরে ছাত্র ভোট চেয়ে আসছি। বামপন্থী সরকার থাকাকালীন প্রতিবছর রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন হত। তৃণমূল সরকার আসার পর গত ১২ বছরে তিনবার বা চার বারের বেশি হয়নি। সেগুলোও একদম ছাত্র ভোটের নামে লুঠ হয়েছে প্র্যাক্টিকালি। এসএফআই নেতা সুদীপ্ত গুপ্ত এই দাবিতে আন্দোলন করতে গিয়ে তৃণমূল পুলিশের হাতে খুন হয়ে গিয়েছিলেন। ২০১৭ সাল থেকে রাজ্যে ছাত্র ভোট বন্ধ আছে। মাঝে ২০১৯ সালে সম্ভবতঃ প্রেসিডেন্সি, যাদবপুর, রবীন্দ্রভারতী, ডায়মন্ডহারবারে হয়েছিল। পশ্চিমবঙ্গের অধিকাংশ কলেজে এখন ৫৫বছর বয়সী তিন বাচ্চার বাপ নেতারা ঘাড়ের উপর বসে নেত্য করছে। কলেজের ইউনিয়নগুলোকে মধু ভান্ডার হিসেবে ধরে রেখে তারা গোটা টাকে দখল করার মানসিকতা নিয়ে চলছে। ছাত্র ভোট নাহলে স্টুডেন্ট এইড ফান্ড সহ ছাত্রদের কল্যাণমূলক কাজকর্ম থমকে থাকে। এই যে ছাত্র ভোট হচ্ছে না, টিএমসিপি কলেজের যে টাকা ছাত্রদের পাওয়ার কথা তা নিয়ে বেআইনিভাবে মোচ্ছব করে চলছে বছরের পর বছর ধরে। ফলে আমরা দীর্ঘদিন ছাত্র ভোটের দাবি জানাচ্ছি। আমি নিজে দুই শিক্ষা মন্ত্রীর সাথেই, মানে যিনি জেলে আছেন এবং যিনি জেলে যাবেন, মিটিং করেছি। দুজনেই প্রতিশ্রুতি দিয়েছেন, ছাত্র ভোট হবে। কিন্তু এখনও হয়নি। এই মেডিকেল কলেজের দাবির সাথেই আমরা রাজ্যের সর্বত্র স্বচ্ছ, গণতান্ত্রিক ছাত্র নির্বাচনের দাবি জানাচ্ছি। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রাজ্য সম্পাদক ঋতম মাঝি জানাচ্ছেন, “গত নির্বাচনের পর থেকেই আমাদের কাছে এটা বড় প্রশ্ন। বহুদিন ধরেই আমরা দাবি জানিয়ে যাচ্ছি যে ছাত্র সংসদ নির্বাচন করার প্রয়োজন আছে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সহ শিক্ষা প্রতিষ্ঠানের সব স্তরে। এভাবে দীর্ঘদিন যদি কলেজ ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন না হয় তবে মিনিমাম যে গণতান্ত্রিক পরিসর আছে তা শেষ হয়ে যাবে। অন্যদিকে ছাত্র ছাত্রীদের লড়াইয়ের বড় কেন্দ্র হচ্ছে এই ইউনিয়নগুলি। পশ্চিমবঙ্গের ছাত্র সংসদগুলির ঐতিহ্য রয়েছে জাতীয় শিক্ষা ক্ষেত্রকে বাঁচানোর জন্য বড় বড় আন্দোলন সংঘটিত করার। বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ছাত্র সংসদগুলির বড় ভূমিকা রয়েছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি যখন সারা দেশ জুড়ে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রকে বেসরকারিকরণের প্রচেষ্টা চলছে তখন আমরা মনে করছি এই দেশীয় শিক্ষা ব্যবস্থা এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য ইউনিয়ন ইলেকশনের প্রয়োজন রয়েছে ভীষণভাবে। সেটার কোনভাবেই বেশি দিন আটকে রাখা যাবে না। দেখা যাচ্ছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রযুবরা ছাত্র নির্বাচনের কথা বলছে এবং এটা নিয়ে আরও বড় আন্দোলন হবে বলে আমরা মনে করছি এবং সেই আন্দোলনে আপামর ছাত্র সমাজ থাকবে।” প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক স্টুডেন্টস ফেডারেশানের সদস্য শিল্পক বলছেন, ” বিষয়টা হল এখন ছাত্রদের মধ্যে মানে ইন জেনারেল স্টুডেন্টরা যে ছাত্র সংসদ নির্বাচন চায় এমনটা নয়। তার কারণ তারা ছাত্র সংসদ হিসেবে মূলত তৃণমূলকেই আইডেন্টিফাই করে। এবং সেখানে ব্যাপারটা গুন্ডামি, তোলাবাজি, কলেজে ইউনিয়নবাজি করা, এই গোটা ব্যাপারটা কি তারা ইউনিয়ন বলে মনে করে। এবং সেটা যে কোন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে এ ধারণা রয়েছে। এটা আমাদের রাজনৈতিক কর্মীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে; কিন্তু যে কোন কলেজে স্টুডেন্টের কাছে, এমনকি যাদবপুরের ৭০ শতাংশ ছাত্রের বক্তব্য ‘এই ইউনিয়নটা না থাকলেই ভালো’। এরকম একটা কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে। এবার এই আন্দোলনের মধ্যে দিয়ে মেডিকেল কলেজের যে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ তা আসলেই নির্বাচনের ব্যাপারটাকে থ্রো করেছে সাধারণের মধ্যে কিন্তু তা যে আম স্টুডেন্টদের কাছে অনেক বেশি একসেপটেবল হয়ে গেছে, এপার্ট ফ্রম পলিটিকাল পিপল, এমনটা নয়। আমরা তো চাই ছাত্র সংসদ নির্বাচন হোক কিন্তু যে লজিকে চাই জেনারেল স্টুডেন্টরা সেই লজিকের ধারে পাশেও নেই আসলে। একটা অন্যরকম বাস্তবতার দিকে তারা এগিয়ে রয়েছে। ফলে আমার বা আমাদের বক্তব্য যে ইউনিয়নের ও আগে কলেজ ইউনিভার্সিটিতে তৃণমূল বা স্বৈরাচার বিরোধী কোন স্টুডেন্ট বডি যদি তৈরি করা যায় যেটা হয়তো ইউনিয়ন নয় এক্ষুনি। ফলে ইউনিয়নের মতো জিনিসটাকে যদি আগামী দিনে লিজিটিমাইজ করাতে হয় তবে এমন একটা স্পেস দরকার যেখানে ছাত্রছাত্রীরা গলা তুলে কথা বলতে পারবে। না হলে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের যে দাবিটা সেটাকেও সেই অর্থে ফ্লোট করানো যাবে না বা সেটার কোনও গ্রহণযোগ্যতা তৈরি হবে না। এ প্রসঙ্গে কলকাতার এলিট ক্যাম্পাস এবং প্রেসিডেন্সি যাদবপুরের হালটাও খুব খারাপ। মেডিকেল রেয়ার এক্সেপশন কারণ, দুই বছর আগে মেডিকেলে এই নিয়ে একটা মুভমেন্ট হয়। সরকার কাছে দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন শেষে সরকার না করতে দিলে একটি প্যারালাল নির্বাচন করায় ছাত্ররা। সেটাও আসলে এমসিডিএসএ-র মধ্যে দিয়েই ফ্লো করেছে। এমসিডিএস এর মধ্যেও এমন একটি গণতান্ত্রিক সংগঠন আছে যারা সাধারণ ছাত্রদের গণতান্ত্রিক দাবিগুলোকে রিপ্রেজেন্ট করে। যাদবপুর প্রেসিডেন্সিতেও এটা একটা বড় সমস্যা। দীর্ঘদিন যদিও সেখানে এই পরিসর ছিল ফ্যাস ছিল ডিএসএফ ছিল এসএফআইও একরকম ভাবে করেছে কিন্তু, পোস্ট লক ডাউন পিরিয়ডে ছাত্রদের সাথে ক্যাম্পাসের বিচ্ছিন্নতা আসায় এই পরিসরটা প্রায় পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। ইউনিয়নের নামে ছাত্রদের একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে।” প্রসঙ্গত, আরজি কর আন্দোলন শুরুর লগ্নেই একটি শব্দবন্ধ উঠে এসেছে যা হল ‘থ্রেট কালচার’। এই ‘থ্রেট কালচার’ চালানোর অভিযোগ বারবার উঠেছে শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি-র বিরুদ্ধে। সম্প্রতি সুপ্রিমকোর্টেও ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ এই একই বিষয়কে কেন্দ্র করে উঠে এসেছে। দীর্ঘদিনের ছাত্র আন্দোলনকারীরাও বলছেন ছাত্র ভোটের গণতান্ত্রিক পরিসর ছাড়া এই থ্রেট কালচার মেটানো না মুমকিন।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

প্রতিবাদী গান গাওয়ায় হোমগার্ডের চাকরিতে কোপ 

Next Post

আরজি করের আইন-শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ লালবাজারের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
21
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
22
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
21
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
28
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি