কর্তব্যরত অবস্থায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ট্রাফিক পুলিশের। শুক্রবার সকালে ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়ার শ্রীরামপুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত ট্রাফিক পুলিশ কর্মীর নাম সোমনাথ রায়। বয়স ৪০ বছর। জানা গিয়েছে, মৃতের বাড়ি হাওড়ার সাঁকরাইল থানা এলাকায়। মৃত ট্রাফিক পুলিশ কর্মী উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্তব্যরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল পৌনে ৬টা নাগাদ সোমনাথ শ্রীরামপুরে ট্রাফিকের ডিউটিতে যোগ দেন। এরপরেই একটি বেপরোয়া লড়ি তাঁকে ধাক্কা দেয় এবং তিনি ছিটকে পড়েন রাস্তার ধারে। তাঁকে ধাক্কা মেরে লড়ি চালক পালিয়ে যায়। স্থানীয়রাই আশঙ্কাজনক অবস্থায় ওই ট্রাফিক পুলিশ কর্মীকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরি ও চালককে এখনও গ্রেফতার করা যায়নি। পুলিশ সূত্রে খবর, ধাক্কা মারার পরই লরিটি কোলাঘাটের দিকে চলে যায়। গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে।
কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...
Read more












Discussion about this post