• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জুনিয়র ডাক্তারদের অনশন তুলতে সলতে পাকাচ্ছে তৃণমূল?

জুনিয়র ডাক্তারদের অনশন তুলতে সলতে পাকাচ্ছে তৃণমূল?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in রাজনীতি, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবির পাল্টা ১৩ দফা দাবিপত্র প্রকাশ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এরপরই আর জি কর আন্দোলনের অন্যতম মুখ ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে একান্ত বৈঠক করলেন কুণাল ঘোষের সঙ্গে। অত্যন্ত গোপনীয়তা রেখেই এক সংবাদপত্র অফিসে বৈঠক হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা ফাঁস হয়ে যায়। এরপরই সাংবাদিকদের প্রশ্নের মুখে এদিনের বৈঠক নিয়ে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য, আন্দোলনকারীদের সঙ্গে তিনি কথা বললেন, এটা তারই সংকেত। যা নিয়ে বুধবার রাত থেকেই রাজ্য রাজনীতি তোলপাড় হতে শুরু করেছে।

আর জি কর কাণ্ডের আবহে জুনিয়র ডাক্তারদের অনশন দু-সপ্তাহ গড়িয়েছে। এই পরিস্থিতিতে যখন শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ প্রায়ই সাংবাদিক বৈঠকে ডাক্তারদের এই আন্দোলনকে তুলোধনা করছেন। ঠিক তখনই অযাচিত হয়ে চিকিৎসকদের পক্ষ নিয়ে ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন কুণাল ঘোষের সঙ্গে। তাঁদের দুজনের একান্ত বৈঠকে যে আর জি কর ইস্যু, ডাক্তারদের আন্দোলন, জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির প্রসঙ্গ ছিল সেটাও স্বীকার করে নিয়েছেন তাঁরা। কিন্তু আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এই বৈঠককে কোনও ভাবেই মান্যতা দিতে নারাজ। আবার সিনিয়র ডাক্তারদের একাংশও এই বৈঠককে নারায়ন বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় বলে উড়িয়ে দিয়েছেন। শুক্রবার সকালেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এক প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে “জুনিয়র-সিনিয়র চিকিৎসক এবং জনগণএর ঐক্যবদ্ধ আন্দোলনের দৌতের অধিকার কেউ দেয়নি”। চিকিৎসকদের এই সংগঠন সাফ জানিয়ে দেয় নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের এই আচনরণকে তাঁরা সমর্থন করছেন না। অপরদিকে চিকিৎসকদের আরেক সংগঠন ফেডারেশন অফ মেডিকেল অ্যাসোসিয়েশন পরিস্কার জানিয়ে দিয়েছেন, ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় তাঁদের প্রতিনিধি নয়। আর এই বৈঠককেও তাঁরা সমর্থন করছে না। সবমিলিয়ে আর জি কর আন্দোলনের মুখ হতে চেয়ে আসরে নামা ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ কার্যত মাঠে মারা গেল।

বৃহস্পতিবার রাতে কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা অবশ্য প্রকাশ্যে বলেননি কোনও পক্ষই। তবে প্রথম দিকে ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত বৈঠক বলে এড়িয়ে গেলেও সাংবাদিকদের প্রশ্নের মুখে ঠারেঠরে স্বীকার করেছেন, আর জি কর কাণ্ড নিয়েই আলোচনা হয়েছে। বৈঠকের পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য কোনও রাখঢাক না রেখেই বলে দিয়েছেন। তিনি বলেন, এই মাধাবী ছেলেমেয়েদের অনশন অনেকেই মেনে নিতে পারছেন না। যারা মানবিক দিক থেকে আলোচনা চাইছেন তাঁদের আমি সবসময়ই স্বাগত জানাবো। ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ও সেই চিন্তাভাবনা থেকেই এসেছিলেন। নারায়ণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র চিকিৎসক হিসেবে এর আগে বেশ কয়েকবার জুনিয়র ডাক্তারদের সমর্থনে সরব হয়েছিলেন। এমনকি আন্দোলনকারীদের হয়ে তিনি প্রথমসারিতেই ছিলেন। কিন্তু তৃণমূলের মুখপাত্রের সঙ্গে একান্ত বৈঠকের পর তাঁর ভূমিকা নিয়েই উঠে গেল প্রশ্ন। বৃহস্পতিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় তিনি এক ভিডিও পোস্ট করেন। পরে একটি আলাদা পোস্টও লেখেন। তাতে তিনি বারবার দাবি করেছেন, “জুনিয়র ডাক্তারদের ভালোর জন্য যা করার করেছি। আমি প্রথমে মানুষ, তারপর ডাক্তার, তারপর আমার রাজনৈতিক সত্ত্বা”। ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতেও তিনি দাবি করেন, ওই বৈঠক তিনি করেছেন, শাসকদলের অবস্থানটা জানার জন্য।

বৃহস্পতিবার রাতের বৈঠকের পর কুণাল ঘোষ দাবি করেছিলেন, জুনিয়র ডাক্তারদের কোনও কোনও রাজনৈতিক দল দাবার বোরে হিসেবে ব্যবহার করছে। গভীর রাতে ফেসবুক ভিডিওতেও ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মুখেও একই কথা শোনা গেল। এখানেই উঠছে প্রশ্ন। তবে কি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন ও অনশনকে নৈতিকতার প্রশ্ন তুলে অন্য মোড় দেওয়ার চেষ্টা করছে শাসকদল?  আর সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই এই বৈঠক হল? রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি, জুনিয়র ডাক্তারদের অনশন তোলার ফর্মুলা খোঁজার সলতে পাকানো শুরু হল এই বৈঠক থেকেই।   যদিও আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা অথবা সিনিয়র ডাক্তারদের সংগঠন প্রকাশ্যেই বিবৃতি জারি করে ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের এই বৈঠককে খারিজ করে দিয়েছে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: JUNIOR DOCTORSJUNIOR DOCTORS PROTESTKUNAL GHOSHR G KAR PROTEST
Previous Post

৪৫০ দিন পর টেস্ট জয় পাকিস্তানের, ইংল্যান্ড হারালো ১৫২ রানে

Next Post

একমাত্র এই ট্রেনের যাত্রীরাই পান চারবেলা ‘ফ্রি’ খাবার!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
7
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
10
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
3
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
20
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
27
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
16
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

নজরে রয়েছে একাধিক তৃণমূল নেতা কালীপুজোর পরেই কলকাতার নেতাদের পদের পরিবর্তন ঘটাবেন অভিষেক

by Rani Chakraborty
October 22, 2025
0
17
নজরে রয়েছে একাধিক তৃণমূল নেতা  কালীপুজোর পরেই কলকাতার নেতাদের পদের পরিবর্তন ঘটাবেন অভিষেক

আসন্ন ২৬ শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঝালিয়ে নিচ্ছে। প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি, শাখা...

Read more

গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

by Sumana Sarkar
October 18, 2025
0
7
গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

গুজরাট মন্ত্রিসভায় নাটকীয় মোড়। বৃহস্পতিবার একযোগে সমস্ত মন্ত্রীরা ইস্তফা দিয়ে দেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পোটেল ছাড়া বাকি সমস্ত মন্ত্রীর এক ধাক্কায়...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি