• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
তন্ময়ের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ নিয়ে কুণাল-দেবাংশুর অতিসক্রিয়া! উঠছে প্রশ্ন!

তন্ময়ের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ নিয়ে কুণাল-দেবাংশুর অতিসক্রিয়া! উঠছে প্রশ্ন!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in রাজনীতি, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
3
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সিপিআইএমের তৎকালীন রাজ্যসভার সাংসদ তথা ছাত্রনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছিল যৌন হেনস্থার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্র, বিমান বসুদেরও৷ফলে তড়িঘড়ি ঋতব্রতকে সাসপেন্ড করেছিল সিপিএম। ২০১৮ সালেও সিপিএমের কলকাতা জেলা কমিটির দুই সদস্যের বিরুদ্ধে একই ধরণের অভিযোগ উঠেছিল। তাঁদেরও তড়িঘড়ি সাসপেন্ড করেছিল সিপিএম। এবার মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠল সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। এবারও আগের পথে হেঁটে সিপিএম রাজ্য কমিটি তড়িঘড়ি সাসপেন্ড করল প্রবীন এই নেতাকে। যা নিয়ে প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করলেন প্রাক্তন এই বাম বিধায়ক। যদিও সিপিএম নেতা মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করে বলেন, দল সবসময়ই এই ধরণের অভিযোগকে গুরুত্ব দেয়। তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে ধরণের অভিযোগ উঠছে দল তা সমর্থন করে না। তাই তাঁকে সাসপেন্ড করা হল। এবং দলের আভ্যন্তরীন কমিটি এই বিষয়ে তদন্ত করে রিপোর্ট দেবে।

প্রসঙ্গত, রবিবার দুপুরে এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভ করেন। সেখানেই তিনি দাবি করেন, এদিন তাঁর তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। সেই মতো তিনি সিপিএম নেতার কাছে পৌঁছে যান। তাঁর অভিযোগ, ইন্টারভিউ নেওয়ার আগেই তন্ময়বাবু নাকি তাঁর কোলে বসে পড়েন। যদিও তন্ময় ভট্টাচার্য ওই তরুণীকে চেনেন বলেই জানিয়েছেন। তবে নিগ্রহের বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, আমি ওকে চিনি। একাধিকবার সাক্ষাৎকার নিয়েছে। বরাবরই ঠাট্টা করি। দেখলাম লাইভে এরকম অভিযোগ করছে। তাঁর আরও দাবি, এত মানুষের সঙ্গে মিশি, এতজনের সঙ্গে ইয়ার্কি-ফাজলামি করি। কেউ কোনওদিন কিছু বলেনি। ওই মেয়েটিকে আমি মা বলে ডাকি। এমন কথা হতে পারে ভাবিনি। প্রাক্তন এই বাম বিধায়ক অবশ্য তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। তাঁর দাবি, শুধুমাত্র অভিযোগ ওঠাতেই যদি দল এভাবে সাসপেন্ড করতে থাকে, তাহলে ভবিষ্যতে এমন পরিকল্পিত চক্রান্ত আরও হবে। তখন পার্টি কি করবে? তন্ময় ভট্টাচার্যের দাবি, ওই মহিলা সাংবাদিক সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। তাঁর ইঙ্গিত, কারও চাপে বা প্ররোচনায় এই কাজ করেছেন। এই বিষয়ে তাঁর ব্যাখ্যা, ওই মহিলা সাংবাদিক তাঁর বাড়ি থেকে বেড়িয়ে আরও কিছু কাজ করে। এরপরই ফেসবুক লাইভ করে এই অভিযোগ করেছেন। তন্ময়বাবুর দাবি, যদি আমি সত্যিই আমি শ্লীলতাহানী করে থাকি, তাহলে তাঁর ক্যামেরাম্যান কেন ছবি তুললেন না? কেন তিনি এখান থেকেই বেরিয়ে থানায় গিয়ে অভিযোগ করলেন না?

প্রসঙ্গত, ওই তরুণী ফেসবুক লাইভ করে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ জানানোর কিছু সময় পরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ফেসবুকেই তন্ময়ের গ্রেফতারি চেয়ে পোস্ট করেন। আবার সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যও তীব্র আক্রমণ করেন। তিনি লেখেন, ‘সুশান্ত থেকে তন্ময়, সিপিএম মাত্রই পটেটো প্রবলেম’। কুণাল ঘোষ হোক বা দেবাংশু ভট্টাচার্য, প্রত্যেকেই সিপিএমের সদ্য নিলম্বিত নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে চিকিৎসক আন্দোলনকে জুড়ে দিয়েছেন। তৃণমূল মুখপাত্রদ্বয়ের বক্তব্য, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে যারা পথে নেমেছিলেন, তাঁরা এই বিষয়ে পথে নামবেন তো, রাত দখল করবেন তো?

এখানেই উঠছে প্রশ্ন, সিপিএমের নিলম্বিত নেতা যদি সত্যিই এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানী বা যৌন হেনস্থা করে থাকেন, তাহলে প্রথমেই তাঁর থানায় লিখিত অভিযোগ দায়ের করা উচিৎ ছিল। কিন্তু তিনি ফেসবুকে অভিযোগ তোলার পর মুহূর্তেই তৃণমূল নেতারা সক্রিয় হয়ে গেলেন। টেনে আনলেন আর জি কর আন্দোলনের প্রসঙ্গ। আসলে সদ্য সাসপেন্ড হওয়া বাম নেতা তন্ময় ভট্টাচার্য আর জি কর আন্দোলনে যথেষ্ট সক্রিয় ছিলেন। এটাই কী তাঁর দোষ? অপরদিকে, সিপিএম পার্টিও অভিযোগের তদন্ত করার আগেই তাঁকে সাসপেন্ড করে দলের কর্মী সমর্থকদের বার্তা দেওয়া চেষ্টা করল। সেটাতেই বা কতটা লাভ হবে দলের? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ইতিমধ্যে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: CPIMKUNAL GHOSHTanmoy Bhattacharya
Previous Post

নতুন করে কপালে চিন্তার ভাঁজ জিও এয়ারটেল ভি গ্রাহকদের! আবার কোন দুর্ভোগর আশঙ্কা? জানুন বিস্তারিত

Next Post

মাত্র দু ঘন্টা সময় পাবেন, ভাইফোঁটার শুভ সময় জেনে নিন

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
12
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
15
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
8
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
21
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
37
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
29
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
26
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
22
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

নজরে রয়েছে একাধিক তৃণমূল নেতা কালীপুজোর পরেই কলকাতার নেতাদের পদের পরিবর্তন ঘটাবেন অভিষেক

by Rani Chakraborty
October 22, 2025
0
19
নজরে রয়েছে একাধিক তৃণমূল নেতা  কালীপুজোর পরেই কলকাতার নেতাদের পদের পরিবর্তন ঘটাবেন অভিষেক

আসন্ন ২৬ শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঝালিয়ে নিচ্ছে। প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি, শাখা...

Read more

গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

by Sumana Sarkar
October 18, 2025
0
9
গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

গুজরাট মন্ত্রিসভায় নাটকীয় মোড়। বৃহস্পতিবার একযোগে সমস্ত মন্ত্রীরা ইস্তফা দিয়ে দেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পোটেল ছাড়া বাকি সমস্ত মন্ত্রীর এক ধাক্কায়...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি