• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ডেডিকেটেড ফ্রেট করিডর ভারতের জি়ডিপি-তে যোগ করবে ১৬ হাজার কোটি!

ডেডিকেটেড ফ্রেট করিডর ভারতের জি়ডিপি-তে যোগ করবে ১৬ হাজার কোটি!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in অর্থনীতি, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

2022 সালের প্রথম দিকে যখন গ্রীষ্মকাল শুরু হয়েছিল৷ সেই বছরের মার্চ মাসেই রেকর্ড গরম পড়েছিল৷ ফলে গোটা দেশেই বিদ্যুতের ব্যবহারে একটি বিশাল চাহিদার কারণ হয়ে দাঁড়ায়। গরম থেকে বাঁচতে মানুষজন তাদের এসি এবং কুলারের উপর নির্ভর করা বাড়িয়ে দেয়। এর অর্থ ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে খাওয়ানোর জন্য কয়লার চাহিদাও বেড়ে যায়।  যা দেশের বিদ্যুৎ উৎপাদনের ৭০ শতাংশের বেশি চাহিদা তৈরি করে। কয়লার চাহিদা বাড়ার ফলে রেল ট্র্যাফিকও বেড়ে যায়। এর ফলে ট্রেনগুলি লেট করতে শুরু করে। প্রকৃতপক্ষে, সে বছর বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে তাপবিদ্যুতকেন্দ্রগুলিতে কয়লা দ্রুত সরবরাহের সুবিধার্থে ভারতীয় রেলকে হাজারের বেশি যাত্রীবাহী ট্রেন বাতিল করতে হয়েছিল। এই তথ্য থেকেই বোঝা যাচ্ছে ভারতীয় রেলে পণ্য পরিবহণের গুরুত্ব কতটা অপরিসীম।

অনেক ক্ষেত্রেই কয়লা, লৌহ আকরিক বা খনিজ তেল পরিবহণের জন্য যাত্রীবাহী ট্রেন দাঁড় করিয়ে রাখার অভিযোগ ওঠে। আসলে ভারতীয় রেলে বর্তমানে যাত্রীবাহী ট্রেনের থেকে পণ্য পরিবহণে বেশি রাজস্ব আসে। সেই কারণেই নরেন্দ্র মোদি সরকার পণ্যবাহী ট্রেন বা মালগাড়ির জন্য আলাদা রেললাইন পাতার প্রকল্প শুরু করেছিল। যার পোশাকি নাম, ডেডিকেটেড ফ্রেইট করিডর। অর্থাৎ পণ্য পরিবহণের জন্য আলাদা করিডর। এই লাইনে শুধুই মালগাড়ি চলাচল করবে। ফলে মেইন লাইনে যাত্রীবাহী ট্রেনের পথ সুগম হবে। বিলম্ব হবে না। ভারতীয় রেলের এই যুগান্তকারী পদক্ষেপ ভারতের জিডিপি বৃদ্ধি করতে একটা বড় ভূমিকা গ্রহন করতে চলেছে। এমন তথ্যই উঠে এল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায়। যেখানে বলা হয়েছে, ডেডিকেটেড ফ্রেইট করিডর বা ডিএফসি-র ফলে ভারতের জিডিপিতে বছরে ১৬ হাজার কোটি টাকা যোগ হবে। ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড  বা ডিএফসিসিআইএল সম্প্রতি এই গবেষণার রিপোর্টটি সামনে এনেছে। ওই রিপোর্টে বিশেষ করে উল্লেখ করা হয়েছে ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের ( WDFC) কথা।

ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরে মালগাড়ি পরিষেবা চালু হওয়ার পর পণ্য পরিবহণের খরচ অনেকটাই কমেছে। পাশাপাশি পরিবহণের সময়ও কমেছে। এর ফলে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ০.৫ শতাংশ পর্যন্ত কমেছে বলে দাবি করেছে ডিএফসিসিআইএল। ওই গবেষণায় উঠে এসেছে ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত ভারতীয় রেলের রাজস্ব বৃদ্ধির ২.৯৪ শতাংশ হয়েছে এই ডেডিকেটেড পণ্য করিডরের জন্য। উত্তরপ্রদেশের দাদরি থেক মহারাষ্ট্রের মুম্বই পর্যন্ত ১৫০৬ কিমি বিস্তৃত ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের কাজ ৯৩.২ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অপরদিকে পঞ্জাবের লুধিয়ানা থেকে বিহারের সোননগর পর্যন্ত ১৩৩৭ কিমি বিস্তৃত ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরে সম্পূর্ণরূপে মালগাড়ি ছুটছে, অপরদিকে দাদরি থেক মুম্বই পর্যন্ত ১৫০৬ কিমি বিস্তৃত ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের কাজ ৯৩.২ শতাংশ সম্পূর্ণ হয়েছে। হয়েছে। কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, সিমেন্ট কারখানা, লৌহ আকরিক, অন্যান্য খনিজ, স্টিল প্ল্যান্ট ও বন্দরগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ থাকছে এই ফ্রেট করিডর দুটির।

যেহেতু সম্পূর্ণ আলাদা লাইনে মালগাড়ি ছুটছে, সেহেতু এই ফ্রেট করিডরে মালগাড়ির গতিও অনেকটা বেশি। অত্যাধুনিক ও উন্নত মানের লাইন হওয়ায় এখানে মালগাড়ির গতি ঘন্টায় ১০০-১১০ কিমি। পাশাপাশি দুটি বা তিনটি মালগাড়ি একসাথে জুড়ে কয়েক কিমি লম্বা ট্রেন চালানো হয় ফ্রেট করিডরে। ফলে সময় ও টাকা দুই সশ্রয় হয় ফ্রেট করিডরে। বর্তমানে এই ডেডিকেটেড পণ্য করিডর দিয়ে দিনে গড়ে ৩২৫টি ট্রেন যাতায়াত করে। গত বছরের থেকে যা ৬০ শতাংশ বেশি, এবং তা ক্রমশ বাড়ছে। সেই কারণেই আগামীদিনে আরও দুটি ডেডিকেটেড পণ্য করিডর তৈরির সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: DFCCILEDFCCGDPINDIAN RAILWAYSWDFCC
Previous Post

মাত্র দু ঘন্টা সময় পাবেন, ভাইফোঁটার শুভ সময় জেনে নিন

Next Post

দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দির, এখানেই পুজো দিয়ে করতেন ডাকাতি

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by Rupendu Das
March 27, 2026
0
13
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by Rupendu Das
March 27, 2026
0
19
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

by Rupendu Das
March 26, 2026
0
22
স্বাধীনতার ৫৫ বছরে  আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ। হাসিনার আমলে দেশ বেশ শক্ত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়ে ছিল। ইউনূস সরকারের...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by Rupendu Das
March 26, 2026
0
9
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by Rupendu Das
March 26, 2026
0
9
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

by Rupendu Das
March 26, 2026
0
14
তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী ছিল, তাঁকে একাধিক সমস্যার মুখোমুখি হতে হবে। তাদের এই ভবিষ্যদ্বাণী...

Read more

নিজেকে বাঁচাতে মরিয়া ট্রাম্প। ইরান যুদ্ধে ভয়ংকর বিপদে বাংলাদেশ।

by Rupendu Das
March 26, 2026
0
8
১৯৭১ প্রসঙ্গে আমেরিকার নতুন খেলার প্যাঁচে বাংলাদেশ-পাকিস্তান

একদিকে,  আমেরিকা, ইজরায়েল এবং তাদের মিত্ররা। অপরদিকে, ইরান এবং তাঁর সহযোগি দেশ। এই দুই জাঁতাকলে পিষ্ট হচ্ছে বাংলাদেশ। ট্রাম্প মনে...

Read more

বন্ধ হচ্ছে সমস্ত পেট্রোল পাম্প। যুদ্ধের ঢেউ পৌঁছেছে সরাসরি বাংলাদেশে?

by Rupendu Das
March 25, 2026
0
13
বন্ধ হচ্ছে সমস্ত পেট্রোল পাম্প। যুদ্ধের ঢেউ পৌঁছেছে সরাসরি বাংলাদেশে?

প্রতিবেদন শুরু করা যাক ইংরেজি শব্দ দিয়ে। ‘Dry Day’। ‘Dry State’। এটা বলতে ঠিক কী বোঝায়? ইংরেজি শব্দটি বাংলায় ঠিক...

Read more

তেল দিয়ে শুরু শেষ কোথায়? আরও সংকটে বাংলাদেশ।

by Rupendu Das
March 25, 2026
0
10
তেল দিয়ে শুরু শেষ কোথায়? আরও সংকটে বাংলাদেশ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বড়ো ধরনের বিপদে পড়তে চলেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে জ্বালানিবাহী জাহাজ না আসায় দেশে তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি