• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

administrator by administrator
3 months ago
in bangladesh, আন্তর্জাতিক, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
63
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়।  আগে তার জন্য একটা ক্ষেত্রে প্রস্তুত করতে হয়। সেই ক্ষেত্রে অবশ্যই মসৃণ হতে হবে। কারণ সলতে একবার পাকাতে শুরু করলে মাঝপথে তাকে থামিয়ে দেওয়া যায় না। গত কয়েক মাস ধরে হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে কম আলোচনা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে তার প্রত্যাবর্তন নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে। কোনও কোনও গণমাধ্যমে তারিখের উল্লেখ করে দাবি করা হয়, ওই তারিখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। শেষ তারিখটি ছিল ২৬ মার্চ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২৬ মার্চ দেশে ফেরার কথা ছিল হাসিনার। তিনি কিন্তু এখনও দিল্লি রয়ে গিয়েছেন। তবে সামনেই বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন। ফলে, একটা ধারণা তৈরি হয়েছে যে হাসিনা এবার দেশে ফিরতে বদ্ধপরিকর। কারণ, জাতীয় সংসদ নির্বাচনে দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। যদিও স্থানীয় সরকার নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তাহলে দল অস্তিত্ব সংকটে পড়বে। দলের তৃণমূলস্তরের নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে। পরিস্থিতি যখন এরকম সেই সময় দিল্লিতে ঘটে চলেছে একের পর এক ঘটনা। যেটাকে সলতে পাকানো পর্ব বলা যেতা পারে।

ADVERTISEMENT

গত ২০ মার্চ দুপুরে ভারতের বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। ওই দিন সকালে তিনি গিয়েছিলেন বিদেশ মন্ত্রকে। সেখানে তাদের মধ্যে একপ্রস্থ কথা হয়। পরে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-য়ে বৈঠকের প্রসঙ্গটি উত্থাপন করেন। সেখানে তিনি লেখেন, ‘বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে।’ পাল্টাপাল্টি পোস্ট করে বাংলাদেশের হাইকমিশনারও। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। অভিন্ন স্বার্থ, ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে, সেটা নিশ্চিত করেছি। ’’ ওই দিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীষূস গয়ালের সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে। ভারতের একটি জাতীয় দৈনিক সেই সময় খলিলুর রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে ভারতে সংক্ষিপ্ত সফরে যেতে পারেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। এখন আর বিষয়টি ‘যেতে পারার’  মধ্যে সীমাবদ্ধ নেই। খলিলুর আসছেন। কেন আসছেন দিল্লিতে, সে বিষয়ে আলোচনা করা যাক। আগামী ৮ এপ্রিল ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রীর। যাত্রাপথে তিনি ভারতে কিছু সময়ের জন্য বিরতি নেবেন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জয়শঙ্কর অনেক আগেই খলিলুর রহমানকে দিল্লি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। দিনটি ছিল ২২ ফেব্রুয়ারি। ওই দিন বিকেলে বাংলাদেশ নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মা খলিলুর রহমানের সঙ্গে দেখা করে জয়শঙ্করের পাঠানো  আমন্ত্রণবার্তা পৌঁছে দেন। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশের বিদেশমন্ত্রক একটি বিবৃতি জারি করে। বিবৃতিতে বলা হয়, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তাঁর সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উভয় দেশের জণগনের কল্যাণে একটি অগ্রগামী ও ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের অভিপ্রায় তুলে ধরেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয়ে একমত পোষণ করেন।

খলিলুর দিল্লিতে কিছু সময়ের জন্য বিরতি নিলে তিনি জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন না, এটা ধরে নেওয়াটা ভুল হবে। তাঁদের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর সেই বৈঠকে হাসিনার ঘরওয়াপসি নিয়ে যে আলোচনা হবে সে বিষয়ে কোনও প্রান্তে কোনও দ্বিমত নেই। এখন অপেক্ষা খলিলুরের দিল্লিতে অবতরণের।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: Delhi Khalilur A league
Previous Post

বিএনপি ও তারেককে ফাঁসাতে বিস্ফোরক আসিফ মাহমুদ।

Next Post

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
78
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
34
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি