আপাতত বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। এবার কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তবে আপাতত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হালকা বৃষ্টির সম্ভাবনা। কালীপুজোতে হালকা বৃষ্টিই হবে দক্ষিণবঙ্গে।
আগামী এক সপ্তাহে রাজ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। নভেম্বরের প্রথম সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হবে, যার ফলে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয়ভাবেও কোথাও কোথাও দু’এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের গুটি কয়েক জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আপাতত কোথাও আর ভারী বৃষ্টি হবে না।
আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। দু’এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তারপর থেকে বৃষ্টি কমবে। আবহাওয়া শুষ্ক থাকবে। ৩১ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শহর কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে, যদিও কখনও কখনও আংশিক মেঘলা আকাশ। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে কলকাতাতেও। মঙ্গলে পরিষ্কার থাকবে আকাশ। তবে আগামীকাল বুধবার বজ্রবিদ্যুৎ-সহ পশলা বৃষ্টিপাত হতে পারে শহরে। আবহাওয়ার পরিবর্তনের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। ফলে, আর্দ্রতাজনিত অস্বস্তি হ্রাস পাবে। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।












Discussion about this post