• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অনুব্রতর কেষ্টকালী কী এবার ৫৭০ ভরি সোনার গহনায় সাজবেন?

অনুব্রতর কেষ্টকালী কী এবার ৫৭০ ভরি সোনার গহনায় সাজবেন?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

বীরভূমের নীচুপট্টির একটি পেল্লায় দোতলা বাড়ি। কালীপুজো উপলক্ষ্যে কয়েকদিন ধরেই বাড়িটি সাজিয়ে তোলা হচ্ছে। চারদিকে লোকজনের সমাগম। কিন্তু গত বছরও এখানকার ছবিটা ছিল অন্যরকম। কারণ বাড়িটি একাধারে বীরুভূম তৃণমূলের জেলা সভাপতি তথা দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের বসতবাড়ি, অন্যদিকে বীরভূম জেলা তৃণমূলের কার্যালয়ও বটে। এই বাড়িতেই বিগত কয়েক বছর ধরে ঘটা করে মা কালীর আরাধনা হয়ে আসছে। কিন্তু মাঝে ২০২২ ও ২০২৩ সালে পুজো হয়েছে নমো নমো করে। কারণ, এই সময়কালে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট ছিলেন তিহাড় জেলে। গরু পাচার মামলায় তিনি ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন। সদ্য জামিনে মুক্ত হয়ে বীরভূমে নিজের বাড়িতে ফিরেছেন। তাই তাঁর কালীপুজোয় এবার জাঁকজমক অনেকটাই বেশি। অনুব্রত মণ্ডলের নীচুপট্টির বাড়ির কালীপুজো এলাকায় কেষ্ট-কালী নামেই পরিচিত। ২০২১ সালেও মা কালীকে অনুব্রত প্রায় ৫৭০ ভরি সোনার গহনায় সাজিয়েছিলেন। পরের দুবছর তাঁর অনুপস্থিতিতে মায়ের কপালে সেভাবে গহনা জোটেনি। কিন্তু এবার কেষ্ট ফিরেছেন নিজভূমে। তাই সকলেরই কৌতুহল, কেষ্ট-কালী কী এবার ভরি ভরি সোনার গহনায় সেজে উঠবেন? কেষ্ট কী তাঁর আরাধ্যা মা কালীকে নিজের হাতেই গহনা পড়িয়ে দেবেন আগের মতো?

গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি থাকার জন্য অনুব্রত মণ্ডল নিজের গ্রামের বাড়ির দুর্গাপুজো এবং বীরভূম নীচুপট্টির দলীয় কার্যালয়ের কালীপুজোয় অংশ নিতে পারেননি। এবার দুর্গাপুজোর আগেই জামিনে মুক্ত হয়ে বীরভূমে ফিরেছেন তৃণমূল জেলা সভাপতি। এরপর দুর্গাপুজোয় গ্রামের বাড়িতে গেলেও পুজোয় সেভাবে অংশ নেননি। কিন্তু দলীয় কর্মী-সমর্থকদের আশা, কালীপুজোয় আগের মতোই অংশগ্রহন করবেন তিনি। সেই মতো বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে জোরকদমে চলছে কালীপুজোর প্রস্তুতি। কিন্তু জামিনে মুক্ত হওয়ায় তিনি থাকবেন পুজোয়, তবে এবার হয়তো নিজের হাতে কালীপ্রতিমা সাজাতে পারবেন না অনুব্রত মণ্ডল।

সূত্রের খবর, ১৯৮৮ সাল থেকে বোলপুরের নীচুপট্টির তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কালীপুজো হয়ে আসছে। তবে ২০১১ সালে তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে এই পুজোর জৌলুস বছর বছর বেড়েছে। অনুব্রত মণ্ডলের প্রতাপের জন্য এই পুজো কেষ্ট-কালী নামেই বিখ্যাত হয়ে যায়। জেলা এবং রাজ্য স্তরের নেতা-নেত্র্রীরা বোলপুরে ছুটে আসতেন কেষ্ট মণ্ডলের পুজোয় অংশ নিতে। শোনা যায়, প্রথম দিকে ১৮০ ভরি সোনার গয়না পরানো হত এই কালী প্রতিমাকে। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে বছর বছর গয়নার পরিমান বেড়েছে। ২৬০ ভরি থেকে ৩৫০ ভরি হয়ে তা ৫০০ ভরিও পার করে যায়। ২০২১ সালে অনুব্রত মণ্ডল নিজের হাতে মাকে ৫৭০ ভরি সোনার গহনায় সাজিয়েছিলেন। কিন্তু ২০২২ সালেই তিনি গরু পাচার মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন। পরে ঠাঁই হল তিহাড় জেলে। পাশের সঙ্গেই গ্রেফতার হয়েছিলেন একমাত্র কন্যা সুকন্যা মণ্ডলও। ফলে নীচুপট্টির দলীয় কার্যালয় কার্যত অভিবাবকহীন হয়ে পড়ে।

তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা নিজেদের মধ্যে চাঁদা তুলে নমো নমো করে পুজো সারেন গত দু-বছর। সূত্রের খবর, নীচুপট্টির কেষ্ট-কালীর সোনার গহনাও ইডি-র সন্দেহের তালিকায় ছিল। ফলে মাকে গত দু-বছর খুব সামান্য গহনায় সাজানো হয়েছিল। কিন্তু এবার তো অনুব্রত ও সুকন্যা মণ্ডল বাড়ি ফিরেছেন। ফলে পুজোর জৌলুসও যে বাড়বে সেটা বলে দিতে হবে না। পুজোর প্রস্তুতিও চলছে জোর কদমে। কিন্তু কেষ্ট মণ্ডল এবার নিজের হাতে মা কালীকে গহনায় সাজাতে পারছেন না। কারণ হিসেবে তিনি বলেছেন, তাঁর এক কাকার মৃত্যুর জন্য অশৌচ চলছে। তাই মাকে সাজানোর ভার নিতে পারছেন না। কিন্তু এবার কেষ্ট-কালী কী ৫৭০ ভরি সোনার গহনায় সাজবেন? উত্তর মিলবে রাত পোহালেই।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: Anubrata mondalKALI PUJA 2024MAA KALI
Previous Post

ম্যাচ শুরুর ৩সেকেন্ডে লাল কার্ড ব্রাজিলের ফুটবলারকে!

Next Post

বাংলাদেশ আছে বাংলাদেশেই, প্রমান করল ভাইরাল ভিডিও….

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
7
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
10
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
8
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
16
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
27
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
16
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন বিরাট রদবদল তৃণমূলে কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

by Rani Chakraborty
October 17, 2025
0
7
২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন  বিরাট রদবদল তৃণমূলে  কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

সামনেই ২৬ শের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে পারফরমেন্সের ভিত্তিতে চলছে তৃণমূলের সাংগঠনিক রদবদল। নজরে বিভিন্ন পুরসভার পারফরম্যান্স।...

Read more

দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি মাননীয়া দেখছেন রাত ১২ টা CCTV বলছে সন্ধ্যে ৭ টা

by Rani Chakraborty
October 15, 2025
0
20
দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি  মাননীয়া দেখছেন রাত ১২ টা  CCTV বলছে সন্ধ্যে ৭ টা

দুর্গাপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী রাতে সহপাঠীর সাথে খাওয়ার খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। এরপরই ভয়ঙ্কর অভিযোগ ওঠে...

Read more

বিজেপির খগেন – শঙ্করের উপর হামলায় রাজ্যের চাপ বাড়িয়ে রিপোর্ট চাইল হাইকোর্ট জমা দিতে হবে পুলিশের কেস ডায়েরি

by Rani Chakraborty
October 15, 2025
0
15
বিজেপির খগেন – শঙ্করের উপর হামলায়  রাজ্যের চাপ বাড়িয়ে রিপোর্ট চাইল হাইকোর্ট  জমা দিতে হবে পুলিশের কেস ডায়েরি

উত্তরবঙ্গের বন্যা বিধস্ত এলাকা নাগড়াকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হওয়া নৃশংস হামলার ঘটনায় জল গড়ালো...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি