জেলার কোর কমিটি নিয়ে অভিষেক ব্যানার্জির মনোভাব প্রকাশ পেতেই জোর তৎপরতা বীরভূমে। কোর কমিটির বৈঠক ডাকতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ১৬ নভেম্বর শনিবার বোলপুর দলীয় অফিসে বেলা ৩টেয় এই বৈঠক হতে চলেছে বলে জানিয়েছেন বীরভূমের এক তৃণমূল নেতা। কমিটির বাকি সদস্যদের ইতিমধ্যেই এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই এই কোর কমিটি নিজের হাতে তৈরি করে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সংগঠন নিয়ে যে খসড়া দিয়েছিলেন তাতে বীরভূমের রাজনৈতিক দায়িত্ব কোর কমিটির হাতে রাখার ওপরেই জোর দিয়েছিলেন। বৃহস্পতিবার জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক খসড়ার কথা তোলার পরই কোর কমিটির বৈঠক ডাক দেওয়ায় রাজনৈতিক গুরুত্ব অনেক বাড়ছে বলেও মনে করছেন ওয়াকিবহাল মহল। তিনমাস পর এবার জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে হবে বৈঠক। সেখানে থাকবেন জেলা সভাধিপতি কাজল শেখ-সহ অন্যান্য সদস্যরাও। ইতিমধ্যেই শুরু হয়েছে বৈঠকের প্রস্তুতি। উল্লেখ্য, কোর কমিটি রাখার পক্ষেই মতামত জানিয়েছেন অনুব্রত। তিনি বলেছিলেন, ‘‘কোর কমিটির সদস্যের সংখ্যা আরও বৃদ্ধি করা যায় কি না, সে বিষয়ে আমি দিদি এবং অভিষেকের সঙ্গে কথা বলব। কারণ, এই কমিটির অনেকেই বোলপুরের। আরও অন্য জায়গা থেকে সদস্য নেওয়া দরকার।’’
কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...
Read more












Discussion about this post