চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলতে না যাওয়া নিয়ে এমনিতেই চাপে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ।এবার নতুন সমস্যায় পড়ল তারা। এক্ষেত্রেও জড়িয়েছে ভারতের নাম। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এবার পাকিস্তান সুপার লিগ পিছিয়ে দেওয়া হয়েছে। তা পড়েছে আইপিএলের সময়েই। তাতে ক্ষুব্ধ পিসিএল এর দল মালিকরা। সাধারণত ফেব্রুয়ারি মার্চে পিএসএল হয়। আর মার্চের শেষ থেকে মে পর্যন্ত চলে আই পি এল। পি এস এল খেলে অনেক বিদেশী ক্রিকেটার ই আইপিএলে খেলতে আসেন। তবে দুটি দিক একই সময়ে চললে অর্থ এবং নজরে আসার জন্য বেশির ভাগই আই পি এল কে বেছে নেবে। ফলে পিসিএল নিয়ে উৎসাহ আরো কমবে। তাতেই খুশি নন দলমালিকেরা। জানা গিয়েছে পি এস এল ডিরেক্টর সালমান নাসির পাকবোর্ডকে চিঠি লিখে অবিলম্বে একটি বৈঠক আহবান করেছেন। নিজেদের দাবি দাওয়া সেখানেই বলতে চান তাঁরা। সংবাদ সংস্থাকে এক সূত্রে বলেছেন,” যদি পিএসএল এবং আইপিএল একই সময়ে হয় তাহলে কোন বিদেশিরা পিসিএলে নিশ্চিত ভাবে খেলবেন সেটা জানতে চাওয়া হয়েছে দলগুলির তরফে”। তিনি আরো বলেছেন, “বোর্ডের কোন ব্যাখ্যা নেই বলে ক্ষিপ্ত দল মালিকেরা, ইংল্যান্ড বোর্ডের মত বেশ কিছু বোর্ড জানিয়েছেন অন্য দেশের লিগে অংশগ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে তারা ।তাই খসড়া তালিকা তৈরি করার আগে বোর্ডের সঙ্গে বৈঠক চান দল মালিকেরা।”
কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...
Read more












Discussion about this post