দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ করল সিবিএসই। এই প্রথমবার পরীক্ষার কমপক্ষে ৮৬ দিন আগে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দেওয়া হল। বুধবার রাতের দিকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাও শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। আর আগামী ৪ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে বলে কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, এই প্রথমবার ৮৬ দিন আগে প্রকাশিত হল পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি। গত বছরের থেকে ২৩ দিন আগেই চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে সিবিএসই বোর্ড। তবে পরীক্ষার ফলপ্রকাশের দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। এদিকে ক্লাস নাইন থেকে ওপেন-বুক এগজামিনেশন’ ব্যবস্থা চালুর কথা ভাবছে সিবিএসসি। কীরকম? এই ব্য়বস্থা চালু হলে পরীক্ষায় বই দেখেই উত্তর লিখতে পারবে পড়ুয়ারা। উচ্চশিক্ষার ক্ষেত্রে পাশ্চাত্যে এইরকম পরীক্ষাব্যবস্থা অনেক দিনই আছে। এবার এদেশেও ‘সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন’ নিয়ে আসছে এই ‘ওপেন-বুক এগজামিনেশন’ সিস্টেম। জানা গিয়েছে, এই ব্যবস্থার একটি পাইলট-রান শুরু হবে। এর জন্য বেছে নেওয়া হবে নির্দিষ্ট কয়েকটি স্কুলকে। অন্যদিকে, প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হচ্ছে নতুন বছরের প্রথম দিন থেকেই। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে দশম শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে। দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। এবারের প্র্যাক্টিকাল পরীক্ষা স্কুলে হলেও, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বাইরে থেকে পরীক্ষক বা পরিদর্শক আসবেন। তবে দশম শ্রেণির পরীক্ষা স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতেই হবে। সিবিএসই কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে। বিভিন্ন বিষয়ের পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা বা দেড়টা পর্যন্ত। উল্লেখ্য, গত বছরও ১৫ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছিল সিবিএসই-র দশম এবং দ্বাদশের পরীক্ষা।
কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...
Read more












Discussion about this post