কলকাতা তথা ভারতের অন্যতম ব্যস্ততম একটি স্টেশন হাওড়া। যারা এই স্টেশনে নিয়মিত যাতায়াত করেন তারা নিশ্চই স্টেশনে ঢোকার মুখে প্ল্যাটফর্ম সিগন্যালের পরেই অর্ধচন্দ্রাকৃতির একটি সেতু লক্ষ্য করেছেন। সেই সেতুর নিচ দিয়েই ট্রেন এগিয়ে চলে প্ল্যাটফর্মের দিকে। এবার সেই হাওড়ার পুরনো চাঁদমারি রোড ওভারব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল। চাঁদমারি রোড ওভারব্রিজের বদলে সেখানে নতুন চার লেনের কেবল স্টেট রোড ওভারব্রিজ তৈরি করবে রেল। ২০২৫ সালের এপ্রিলের মধ্যে ওই সেতু তৈরির কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি ৯০ বছরের পুরনো সেতু, এবং বহুদিন ধরেই সেতুর অবস্থা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল। তাই রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, এই পুরনো সেতু ভেঙে তার জায়গায় আধুনিক মানের, আরও চওড়া নতুন সেতু নির্মাণ করা হবে। এই সেতু নির্মাণের দায়িত্ব পেয়েছে হরিয়ানার এসপি সিংগলা কোম্পানি, যেটি মাঝেরহাট সেতু নির্মাণেও কাজ করেছে। নতুন সেতুটি হবে চার লেনের, যা বিদ্যাসাগর সেতুর মতো কেব্ল স্টেড ডিজাইনে তৈরি হবে। সেতুর প্রধান অংশটি ১৩৪ মিটার দীর্ঘ এবং এটি একটি ৫০ মিটার পাইলনের সঙ্গে ইস্পাতের কেব্ল দিয়ে টানা থাকবে। অন্যদিকে, সেতুর বাকি ৬৬ মিটার অংশটি আরও একটি পাইলনের সাহায্যে স্থির থাকবে। নতুন সেতুর দু’টি লেন হবে সাড়ে সাত মিটার চওড়া, এবং সেতুর পাশে থাকবে চওড়া ফুটপাতও। যে সংস্থা মাঝেরহাট সেতু তৈরি করছে, এই সেতুটি তৈরির বরাতও পেয়েছে হরিয়ানার সেই সংস্থা এসপি সিংগলা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “আগামী দিনে হাওড়া স্টেশনে একাধিক প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে। যাতে ২৬ বগির ট্রেন দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। তাই পুরনো সেতু ভেঙে ফেলা হচ্ছে। নয়া সেতুতে রেলের অংশে কোনও পিলার নেই৷ ফলে প্ল্যাটফর্ম বাড়ানোর কাজে কোনও সমস্যা হবে না।”
কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...
Read more












Discussion about this post