২৭ কোটি টাকায় ঋষভ পন্থ কে কিনেছে লখনৌ সুপার জায়েন্টস । ২০০৮-এ আইপিএল শুরু হওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ মূল্য, যা কোন একজন ক্রিকেটার পেলেন। গত বছর আইপিএলের মিচেল স্টার্ক ২৫ কোটি টাকা পেয়েছিলেন কেকেআর দলের পক্ষ থেকে। পন্থ কে ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করে ধরে রাখতে চেয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু গোয়েঙ্কা এমন একটি দর হাঁকান যা দেওয়া সম্ভব ছিল না দিল্লির পক্ষে। ফলে পন্থ যান লখনৌ দলে । পন্থের জন্য আগে থেকেই ঝাপানোর পরিকল্পনা ছিল তাঁদের। সঞ্জীব গোয়েনকা বলেন,”আমাদের পরিকল্পনায় পন্থ ছিল। আমরা ওর জন্য প্রায় ২৬কোটি টাকা ধরে রেখেছিলাম ।ওর মতো ক্রিকেটার কে পেয়ে আমরা খুশি। পন্থ দুর্দান্ত ক্রিকেটার। একা ম্যাচ জেতাতে পারে। ও দলের জন্য খেলে ।এখন থেকে ও লখনৌর সদস্য।” রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সঙ্গে লড়াই ছিল লক্ষনৌএর পন্থ কে নিয়ে। নিরাবি তাঁর দাম দাম ১০ কোটি ছাড়াতেই পিছিয়ে আসে আরসিবি। এরপর দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে লড়াই করে পন্থকে দলে নিয়ে আসেন লখনৌ সুপার জায়েন্টস।
কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...
Read more












Discussion about this post