• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কলকাতার হাসপাতাল বাংলাদেশী রোগী না দেখলে কার কত ক্ষতি?

কলকাতার হাসপাতাল বাংলাদেশী রোগী না দেখলে কার কত ক্ষতি?

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি, স্বাস্থ্য
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

গত জুন-জুলাই মাসে যখন বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দলোন চলছে, গোটা বাংলাদেশ যখন হিংসার আগুনে জ্বলছে। তখন থেকেই ভারত বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া কমিয়ে দিয়েছিল। এরপর ৫ আগস্ট বাংলাদেশে যখন গণঅভ্যুত্থান হল এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে এসে ভারতে আশ্রয় নেওয়ার পর পরিস্থিতি দ্রুত পরিবর্তন হয়। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের অধিকাংশ অফিসার-কর্মীদের বিশেষ বিমানে ফিরিয়ে আনে নয়া দিল্লি। এরপরই ভারত ভিসা প্রদান কিছুদিনের জন্য পুরোপুরি বন্ধ রাখে। পরে তা সীমিত আকারে চালু হয়েও এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি বলেই খবর। ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের একমাত্র জরুরি মেডিকেল ভিসা প্রদান করছে। বাকি সব ধরণের ভিসা দেওয়া বন্ধ রেখেছে। ফলে স্বাভাবিক পরিস্থিতিতে গেদে-দর্শনা, বেনাপোল-পেট্রাপোল, হিলি সীমান্ত দিয়ে প্রতিদিন যখন কয়েক হাজার যাত্রী পারাপার করতেন, এখন সেটা নেমে এসেছে কয়েকশোতে।

যে কয়েকজন আসছেন, তাঁরা প্রত্যেকেই জরুরি চিকিৎসাজনিত কারণে ভারতে আসছেন। আগে একজন রোগীর সঙ্গে বেশ কয়েকজন করে ভারতে ঢুকতেন, এখন একজন রোগী পিছু একজন বা দুইজনকে ছাড় দিচ্ছে ভারত সরকার। সম্প্রতি হিন্দু সন্নাসী চিন্ময় কৃষ্ণ দাস-সহ কয়েকজন হিন্দু নেতার গ্রেফতার এবং ঢাকার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগের পর ভিসা প্রদান আরও কমিয়েছে ভারত। শুধু তাই নয়, কলকাতার কয়েকজন নামি চিকিৎসক এবং কয়েকটি বেসরকারি হাসপাতাল আবার বাংলাদেশি রোগী বয়কট করা শুরু করেছে। সবমিলিয়ে পরিস্থিতি আরও জটিল হতে শুরু করেছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ভারতের উন্নত চিকিৎসা পরিষেবা পেতে ভারতের প্রতিবেশী দেশগুলি যেমন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মিয়ানমার এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমান নাগরিক ভারতে আসেন মেডিকেল ভিসা নিয়ে। সাম্প্রতিককালের একটা পরিসংখ্যান যথেষ্টই চমকে দেওয়ার মতো। তা হল, ২০২২-২৩ অর্থ বছরে মেডিকেল ভিসা পেয়ে ছিল ৩, লক্ষ ৪ হাজার ৬৭ জন বাংলাদেশি নাগরিক। ২০২৩-২৪ অর্থ বছরে মেডিকেল  ভিসা প্রদানের হার বেড়েছিল প্রায় ৪৭.৯ শতাংশ। অর্থাৎ অন্যান্য দেশগুলির তুলনায় বাংলাদেশীদের ভারতে চিকিৎসা করানোর প্রবণতা সবচেয়ে বেশি। ২০২৩-২০২৪ সালে শ্রীলঙ্কান নাগরিকদের জন্য কেবলমাত্র ১,৪৩২টি মেডিকেল ভিসা দেওয়া হয়েছিল। মিয়ানমারের নাগরিকরা ৩,০১৯ জন মেডিকেল ভিসা পেয়েছেন, মালদ্বীপের ১,৬৪৫ জন এবং পাকিস্তানের মাত্র ৭৬ জন মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে। এছাড়া, নেপাল ও ভুটানের বহু নাগরিকও ভারতে আসেন দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করাতে।

বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমারের নাগরিকদের প্রথম পছন্দ কলকাতার বেসরকারি হাসপাতালগুলি। পাশাপাশি দক্ষিণ ভারতের কয়েকটি নামি চিকিৎসা কেন্দ্রেও অনেকে আসেন। তবে একটা বিষয় পরিস্কার, দিন দিন ভারতে মেডিকেল পর্যটনের জনপ্রিয়তা বেড়েই চলছিল। যা ধাক্কা খেল বাংলাদেশে গণঅভ্যুত্থানের জেরে। পরিসংখ্যান বলছে, ২০২০ সালে বাংলাদেশ থেকে চিকিৎসা ভিসা নিয়ে ভারতে এসেথিলেন ১ লক্ষ ৮৩ হাজার মানুষ। ২০২১ সালে সেই সংখ্যা বেড়ে হয় ৩ লক্ষ ৪ হাজার, ২০২২ সালে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৪ লক্ষ ৭৫ হাজারে। ২০২৩ সালেই বাংলাদেশি নাগরিকদের মেডিকেল ভিসার ৬ লক্ষ ৩৫ হাজার আবেদন মঞ্জুর হয়েছিল বলে ভারতের ব্যুরো অফ ইমিগ্রেশন সূত্রে জানা যাচ্ছে। এই সংখ্যাটা চলতি অর্থ বছরে আরও বাড়তে পারতো। কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থানের জেরে যা ধাক্কা খেয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, কলকাতার বড় মাঝারি বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীর সংখ্যা কমেছে ৪০ থেকে ৫০ শতাংশ। বাইপাসের ধারের অ্যাপেলো হাসপাতাল, রুবি জেনারেল হাসপাতাল, বি পি পোদ্দার, মণিপাল, মেডিকার মতো নামি দামি প্রতিষ্ঠানে বাংলাদেশি রোগীতে ভিড় থাকতো। এখন সেখানে হাতে গোনা কয়েকজনের চিকিৎসা চলছে।

এরমধ্যেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। বাংলাদেশে চলতে থাকা অশান্তির মাঝে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের খবর, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি, সন্নাসী চিন্ময় কৃষ্ণ প্রভু-সহ বেশ কয়েকজনকে গ্রেফতারের ঘটনা ঘটে। আবার ঢাকার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে ভারতের জাতীয় পতাকা এঁকে তার উপর দিয়ে হাঁটার ছবি ভাইরাল হয়। যা নিয়ে কলকাতার কয়েকজন চিকিৎসক এবং কয়েকটি হাসপাতাল বাংলাদেশি রোগী বয়কটের সিদ্ধান্ত নেয়। যার মধ্যে অন্যতম, উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল। এই ধারাবাহিকতা যদি আরও কয়েকটা দিন থাকে, তাহলে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে আসা কার্যত বন্ধ হয়ে যাবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। যা নিয়ে ওপার বাংলার জনমানসে আলোড়ন পড়ে গিয়েছে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESHBANGLADESHI PATIENTSKOLKATA HOSPITAL
Previous Post

পাকিস্তান থেকে অস্ত্র কিনে কি ছক কষছে ইউনূস? সামনে এল বিরাট তথ্য

Next Post

আদৌ কি চালু হবে মৈত্রী-বন্ধন-মিতালী এক্সপ্রেস?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by administrator
March 30, 2026
0
43
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
70
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
46
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
49
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
52
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি