• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূস-মোদির বৈঠকে না থেকেও কেন্দ্রবিন্দুতেই হয়ে রয়ে গেলেন মুজিবকন্যা

ইউনূস-মোদির বৈঠকে না থেকেও কেন্দ্রবিন্দুতেই হয়ে রয়ে গেলেন মুজিবকন্যা

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
30
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

শুরু থেকে শেষ পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পনই যেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার মূল উপলক্ষ ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠকের এই আকাঙ্ক্ষা সেই বিষয়টিই যেন তুলে ধরছে। জুন জুলাইয়ের গণবিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার শাস্তি বা বিচার ছিল এক দফা দাবি। সেটা তো হলো কিন্তু হলো না শেখ হাসিনার বিচার। যা আজও বুকের মধ্যে একটু খচখচ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। তারা যাকে ফ্রান্স থেকে উড়িয়ে নিয়ে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা করেছিলেন সেই মুহাম্মদ ইউনূসকে তাঁরা ক্রমাগত চাপ দিয়ে গিয়েছেন বাংলাদেশে হাসিনাকে ফেরত আনার জন্য। যাতে তদারকি সরকার ভারতের উপর চাপ সৃষ্টি করে হাসিনার প্রত্যর্পণ আদায় করতে পারে। কিন্তু সে গুড়ে বালি, ভারত এখনও হাসিনাকে নিয়ে কোনও কথাই বলেনি। এমনকি বাংলাদেশের তদারকি সরকারের দেওয়া একটি চিঠিরও জবাব দেয়নি।

ফলে অসহায় মুহাম্মদ ইউনুছের সামনে একটাই রাস্তা খোলা ছিল সেটা হল নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি সাক্ষাৎ। তাই সেই সেপ্টেম্বর মাস থেকে অন্তত তিনবার তিনি নরেন্দ্র মোদির সাক্ষাৎ প্রার্থনা করেছেন এবং শেষ পর্যন্ত সেই সাক্ষাৎ আদায় করতে সক্ষম হলেন। এর আগে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বৈঠক তারপর চীন সফরের আগে দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আর্জি দুটোই নাকচ করেছেন নরেন্দ্র মোদি।  এবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে  বিমসটেক সম্মেলনের ফাঁকে একটা দ্বিপাক্ষিক বৈঠকের জন্য কাতর আর্জি জানিয়েছিল বাংলাদেশ সরকার।  এখানেই শেষ নয় , বাংলাদেশের একাধিক আমলা ব্যাংককে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোদী ইউনুস বৈঠকের সম্ভাবনা উজ্জ্বল করার চেষ্টা করে গিয়েছেন। জানা যাচ্ছে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বৃহস্পতিবার রাতে কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  অজিত ডোভালের সঙ্গে। তারপরেই বরফ গলে। শুক্রবার বৈঠকে বসতে রাজি হলেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের দাবি প্রথম বৈঠকেই মুহাম্মদ ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বসেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। এমনকি হাসিনা যে ভারতে বসে নানা ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন সেটা নিয়েও প্রতিবাদ জানানো হয়।

 অপরদিকে, শনিবার তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানেও তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে প্রধান উপদেষ্টার জোরালো দাবির কথা তুলে ধরেছেন। ওই ফেসবুক পোস্টে ইউনূসকে উদ্দেশ্য করে মোদির দেওয়া আলাপ উদ্ধৃত করে তিনি লিখছেন “বৈঠকে তিনি বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে ভারতের ভালো সম্পর্ক থাকলেও, ‘আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। তবুও আমরা আপনাকে সবসময় সম্মান ও মর্যাদা দিয়ে গেছি”। সেই সঙ্গে তিনি আরও লেখেন, “যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন, তখন মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আশাবাদী, শেখ হাসিনা একদিন ঢাকায় প্রত্যর্পণ হবেন এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব”। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এ হেন ফেসবুক পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, নরেন্দ্র মোদির সঙ্গে ইউনূসের বৈঠক আয়োজনের মূল উদ্দেশ্যই ছিল সরাসরি হাসিনার প্রত্যর্পণ চাওয়া।

কিন্তু একটা বিষয়ে খটকা থেকেই গেল, হাসিনার বিষয়টি আলোচনার টেবিলে উঠেছিল স্বীকার করেও ভারত যেমন সরাসরি কোনও প্রতিক্রিয়া দেয়নি। তেমনই বাংলাদেশ ওই বিষয়টি বারবার উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে উত্থাপন করলেও সরাসরি কিছু জানাচ্ছে না ভারত কি জবাব দিয়েছে। যা বলা হচ্ছে ভাববাচ্যে। বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক মহলের একাংশ দাবি করছেন, নরেন্দ্র মোদি তাঁর ফেসবুক পোস্টে মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর বৈঠকের ছবি শেয়ার করে লিখেছেন, ভারত বাংলাদেশে ইনক্লুশিভ অর্থাৎ অন্তর্ভূক্তিমূলক গণতন্ত্র চায়। অর্থাৎ নির্বাচনের কথা সরাসরি না বলেও ভারত আওয়ামী লীগকে রেখেই নির্বাচনের নির্দেশ দিয়ে রাখলো। এটাই শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান। ফলে যতই লম্ফঝম্ফ করো না কেন, ভারত শেখ হাসিনাকেই চায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESH
Previous Post

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

Next Post

দুই বিবৃতিতে বিস্তর ফারাক, নেই যৌথ বিবৃতি! ঠিক কি হল ব্যাঙ্ককে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
38
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
46
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
28
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
21
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
33
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
54
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
দুই বিবৃতিতে বিস্তর ফারাক, নেই যৌথ বিবৃতি!  ঠিক কি হল ব্যাঙ্ককে?

দুই বিবৃতিতে বিস্তর ফারাক, নেই যৌথ বিবৃতি! ঠিক কি হল ব্যাঙ্ককে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি