• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতে হানার ছক কষছে বাংলাদেশের জঙ্গিরা?

ভারতে হানার ছক কষছে বাংলাদেশের জঙ্গিরা?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
10
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গোয়েন্দা সূত্র বলছে, বাংলাদেশে এই অচলাবস্থার মধ্যেই শক্তি বাড়াচ্ছে একাধিক জঙ্গি সংগঠন। ভারতেও সক্রিয় হয়ে উঠতে চাইছে তারা। আর সেই কারণেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলছে। যাতে যাবতীয় নজর সেই দিকে সীমাবদ্ধ থাকে ভারত সরকারের। সেই সুযোগে বাংলাদেশে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলি নিজেদের সংগঠন আরও মজবুত করে তুলতে পারে। এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বাংলাদেশে এই গণ আন্দোলন ছাত্রদের দ্বারা পরিচালিত বলা হলেও আসলে এর নেপথ্যে কাজ করেছে একাধিক জঙ্গি সংগঠন। বিশেষ করে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ক্ষেত্রে এই জঙ্গি সংগঠনগুলোর হাত রয়েছে। গোটা পরিকল্পনা পাকিস্তানের গুপ্তচর সংস্থার। যেহেতু ভারতের নিরাপত্তা বাহিনী জম্মু কাশ্মীর, লাদাখ, রাজস্থান ও গুজরাটে কড়া নজরদারি ও অভিযান চালাচ্ছে, সেহেতু পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি ভারতে জঙ্গি অনুপ্রবেশ করাতে পারছে না। শেখ হাসিনার পতন তাঁদের কাছে সোনায় সোহাগা হয়েছে। বাংলাদেশে মুহাম্মদ ইউনুস ক্ষমতা পেলেও, তিনি কার্যত ছাত্র নেতাদের হাতের পুতুল। আর সেই বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্বকে পিছন থেকে পরিচালনা করছে বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী সংগঠনগুলি। যারা খুব সূচতুরভাবে বাংলাদেশের নবীন প্রজন্মের মধ্যে ভারত বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে। জামাতের আমির, হুজুররা এই কাজ এখনও করে চলেছে। অপরদিকে ক্ষমতায় এসেই মুহাম্মদ ইউনুস বাংলাদেশের জেলে বন্দি বেশ কয়েকজন আন্তর্জাতিক জঙ্গিকে মুক্তি দিয়েছে। আবার অনেকে জুন-জুলাইয়ের আন্দোলনের সময় জেল ভেঙেও পালিয়েছিল। যাদের বর্তমানে প্রকাশ্যে দেখা গেলেও জেলবন্দি করার কোনও প্রচেষ্টা নেই ইউনূস প্রশাসনের।

 

আসলে বাংলাদেশে এই মুহূর্তে কোনও নির্বাচিত সরকার নেই। যারা আছেন তাঁরা কার্যত উড়ে এসে জুড়ে বসেছেন। আর তাঁদের মসনদে বসতে সাহায্য করেছেন মুসলিম কট্টরপন্থী সংগঠনগুলিই। এই মুহুর্তে বাংলাদেশ জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। জানা যাচ্ছে, হাসিনা জমানায় একাধিক কট্টরপন্থী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। যা ইউনূস প্রশাসন একে একে তুলে নিচ্ছে। ফলে সেই সংগঠনগুলি এখন প্রকাশ্যেই সভা সমাবেশ করছেন। গোয়েন্দা রিপোর্ট বলছে, শেখ হাসিনা জমানায় জেএমবি , হুজি, আনসারুল্লাহ বাংলা টিম, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ বা জেএমজেবি-সহ একাধিক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। বছরখানেকের চেষ্টায় ওইসব সংগঠনের  প্রায় ১৮১৪ জনকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ। কিন্তু মুহাম্মদ ইউনূসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংগঠনগুলির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। আরও দুটি সংগঠনের নাম উঠে আসছে ইউনূস জমানায়।

 

তা হল শাহদত-ই-আল-হিকমা এবং হুজবুত তেহরি। অক্টোবর মাসেই এই দুটি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হয়েছে। এরপর তাঁরা বাংলাদেশের সংসদের সমানে এবং ঢাকার মানিকমিয়া এভিনিউতে সংগঠনের ব্যানার হাতে মানববন্ধনে অংশ নেয়। এমনকি খিলাফত স্লোগানে কমলা রঙের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সংসদ ভবনের সামনে হাজির ছিলেন হিজবুত নেতারা। আরও জানা যাচ্ছে ইউনূস প্রশাসন ইতিমধ্যেই জইশের ১২ জন, লস্কর ই তৈবার ৪ জন, হিজবুত তাওহিদের ১৫ জন, আনসারুল বাংলা টিমের ১৮ জন, আসিফ রেজা কমান্ডো ফোর্সের ৪ জন, আল হিকমার ১২ জন, জেএমবির ২৮ জন, হুজির ২২ জনকে জেল থেকে ছেড়ে দিয়েছে।   তবে এই বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। আবার সরকারের তরফে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ফলে পুরোটাই হয়েছে গোপনে। যাতে ভারত বা আমেরিকার মতো দেশ এই বিষয়ে ইউনূস সরকারকে কাঠগোড়ায় তুলতে না পারে।

 

এবার ভারতের গোয়েন্দা সংস্থাগুলি অনুমান করছে, বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি ভারতে নাশকতার চেষ্টা করতে পারে। তাঁদের মূল টার্গেট, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলি, মূলত মণিপুর আর অসম। এছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়ঘণ্ড ও দিল্লিও টার্গেট হতে পারে। অপরদিকে, ব্রিটেন সরকারও সম্প্রতি একই আশঙ্কা করে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে যেতে নিষেধ করেছে। ব্রিটেন সরকার এই বিষয়ে স্পষ্ট অ্যাডভাইসরি জারি করেছে। যা প্রমান করে শুধু ভারত নয়, বাংলাদেশের জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি নিয়ে চিন্তিত ব্রিটেনও।

 

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESH
Previous Post

হাসিনাকে ফাঁসাতে কি কি করেছিলেন ইউনূস। জানুন…

Next Post

রাজ্যজুড়ে হাওয়া বদল, শীতের প্রহর গুনছে বঙ্গবাসী

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি