• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঢাকার ভারতের ‘বিক্রম’! ‘হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

ঢাকার ভারতের ‘বিক্রম’! ‘হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

administrator by administrator
2 years ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভারত ও বাংলাদেশ,  দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েনের আবহেই সোমবার সকালে ঢাকায় যান  ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি। বেলার দিকে অতিথিনিবাস পদ্মা ভবনে বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসেন। প্রায় ২ ঘণ্টার বেশি সময় ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। এই মুহূর্তে মুহাম্মদ ইউনূসের বাংলাদেশের অন্তবর্তী সরকারের সঙ্গে ভারতের আগের মতো সুসম্পর্ক কার্যত নেই। সেই আবহেই ঢাকায় বিদেশসচিব পর্যায়ের বৈঠক শেষে নয়াদিল্লির অবস্থান কথা স্পষ্ট করলেন ভারতের বিদেশসচিব। সীমান্তের ওপারে সংখ্যালঘুদের নিরাপত্তা থেকে উপাসনাস্থলে হামলা, দ্বিপাক্ষিক বাণিজ্য থেকে পারস্পরিক বোঝাপড়া, সবই এল এদিনের বৈঠকে। শুধু এল না শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোনও কথাবার্তা। ফলে বাংলাদেশে পালাবদলের পর ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম বিদেশসচিব পর্যায়ের বৈঠকে ঢাকায় দেখা গেল ভারতের সিংহ বিক্রম।

 

এদিন ঢাকায় দুদেশের বিদেশ সচিব পর্যায়ে প্রায় ২ ঘণ্টার বৈঠক হয়। দুপক্ষের মধ্যে স্বতঃস্ফূর্ত, খোলামেলা এবং গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানান মিসরি। কী কী বিষয় কথা হয়েছে দুপক্ষের মধ্যে? ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, “ভারত চায়, আগের মতোই বাংলাদেশের সঙ্গে  দ্বিপাক্ষিক ইতিবাচক, গঠনমূলক সম্পর্ক বজায় থাকুক। উভয় দেশ যাতে সমান সুযোগ-সুবিধা পায়।”  পাশাপাশি এদিনের প্রায় ১২০ মিনিটের টানা বৈঠকে উঠে এসেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গও। এ প্রসঙ্গে বিক্রম মিস্রি বলেন, “সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক পরিকাঠামোয় হামলা দুঃখজনক বলে জানিয়েছি।  এই সব ইস্যুতে বাংলাদেশ প্রশাসন ইতিবাচক পদক্ষেপ করবে বলে আমরা আশাবাদী”।

গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তিনদিন পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। এদিন ভারতের বিদেশ সচিব বলেন, “মহম্মদ ইউনূস শপথ নেওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের দৃঢ় সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী ভারত”। এমনকি নরেন্দ্র মোদি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেটাও জানিয়েছেন ভারতের বিদেশসচিব।

অপরদিকে, এই বৈঠক শেষে বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিন বৈঠক শেষে জানান, দুই দেশের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। তিনি জানান, বাংলাদেশ অনেকাংশেই ভারতের উপর নির্ভরশীল। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ উদ্যোগে বেশ কয়েকটি প্রকল্প চালু আছে। এরমধ্যে উল্লেখযোগ্য বিদ্যুৎ, পরিকাঠামো ও বাণিজ্য। প্রতিটি ক্ষেত্রেই কাজের অগ্রগতি হোক আমরা চাই। পাশাপাশি তিনি জানান, ভারতে বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত ভুল সংবাদ পরিবেশিত হচ্ছে, তা উদ্বেগজনক। সেটাও এদিন বৈঠকে তোলা হয়েছে এবং ভারতের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে। তবে এদিন হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে কোনও আলোচনা এদিন হয়নি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের বিদেশসচিব। তবে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে যে বয়ান দিচ্ছেন শেখ হাসিনা সেটা অন্তর্বর্তীকালীন সরকার পছন্দ করছে না বলেও জানানো হয়েছে। যদিও ভারতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, হাসিনার উপস্থিতি দুই দেশের সম্পর্ক কোনও ভাবেই খারাপ করবে না।

ADVERTISEMENT

সবমিলিয়ে এদিনের বৈঠক থেকে একটাই বিষয় পরিস্কার, বাংলাদেশ যতই হম্বিতম্বি করুক না কেন, আদতে ভারতের সাহায্যপ্রার্থী হতেই হবে তাঁদের। বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসিমউদ্দিনের সাংবাদিক বৈঠকেই তা প্রমান। ভারতের বিদ্যুৎ ও বাণিজ্য নিয়ে বাংলাদেশের সুর ইতিমধ্যেই নরম। সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়েও সুর নরম। তাঁদের বক্তব্য, ভারত-সহ আন্তর্জাতিক মিডিয়া প্রয়োজনে ঘুরে যেতে পারে বাংলাদেশ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESHINDIA BANGLADESH
Previous Post

মুস্তাক আলীর কোয়ার্টার ফাইনালে বাংলা, দুরন্ত ব্যাটিং শামির

Next Post

ধীরে ধীরে নিম্নগামী পারদ, কতদিন চলবে শীতের নতুন স্পেল

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি