টানা শৈত্যপ্রবাহের পর, সোমবার থেকে রাজ্যে আবার কমতে পারে শীত। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী তিন থেকে চার দিন কনকনে ঠান্ডার আমেজ কম থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, সাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে ফের তামিলনাড়ু উপকূলের দিকে।
সোমবার রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা নিয়ে কোনও পূর্বাভাস বা সতর্কতাও দেয়নি হাওয়া অফিস।
সপ্তাহের শেষে গিয়ে মেঘলা আকাশের সম্ভাবনা ৷ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরও ২৪ ঘণ্টা পরিষ্কার আকাশ এবং জাঁকিয়ে শীতের পরিস্থিতি। আগামিকাল, মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
কলকাতায় ১৮ ডিসেম্বর পর্যন্ত শীতের এই স্পেল চলবে। কাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। সপ্তাহের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা। ১৩ ডিগ্রির ঘরে পারদ। তাপমাত্রা সামান্য বাড়লেও শহরে জমিয়ে শীতের আমেজ। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নীচে রয়েছে।












Discussion about this post