• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত আরাকান হামলায় সাঁড়াশি চাপে ইউনূস! লেজ গুটিয়ে পালালো পাকিস্তানে

ভারত আরাকান হামলায় সাঁড়াশি চাপে ইউনূস! লেজ গুটিয়ে পালালো পাকিস্তানে

Ritu Saha by Ritu Saha
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের তদারকি সরকার এই মুহূর্তে অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা করছে৷ কার্যত একাধিক ফ্রন্টে সংকটের সম্মুখীন এই দেশ। এর পাশাপাশি তাদের হিন্দু এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস অত্যাচারের ছবি গোটা বিশ্বের সামনে উঠে এসেছে৷

ADVERTISEMENT

উল্লেখ্য, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ- মায়ানমার সীমান্তেও উত্তেজনা বেড়েছে। আরাকান আর্মি নামে পরিচিত মায়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটিয়েছে৷ একদিকে ভারত যখন ইতিমধ্যে বাংলাদেশের উপর কৌশলগত চাপ প্রয়োগ শুরু করেছে, অন্যদিকে আরাকান আর্মি এখন তার দক্ষিণাঞ্চলে বিদ্রোহের আগুন সঞ্চার করেছে। এক সপ্তাহের একেবারে ভোলবদল হয়েছে সার্বিক পরিস্থিতির। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে পৌঁছেছে এবং কিছু এলাকা ইতিমধ্যেই দখল করেছে। যার ফলে এখন বাংলাদেশের শিয়োরে সংক্রান্তি! সীমান্তের নিকটবর্তী মায়ানমার মিলিটারির ওয়েস্টার্ন কমান্ড দখল করলো আরকান আর্মি। এই ওয়েস্টার্ন কমান্ডের সদর দফতর বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাখাইন প্রদেশে অবস্থিত। তাই এই পরিস্থিতিতে চাপে পড়ছে বাংলাদেশ তা বলাই যায়।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

উল্লেখ্য গত কয়েক সপ্তাহে মায়ানমার সীমান্ত লাগোয়া বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লাগাতার গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে । বাংলাদেশের সংবাদমাধ্যম গুলির রিপোর্ট অনুযায়ী, গত বুধবার রাতেও কিছুসময় বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের বিভিন্ন প্রান্ত থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। মাঝে নয় দিন এই বিস্ফোরণ বন্ধ থাকলেও  বুধবার রাতে ঘণ্টাখানেক ফের শুরু হয়েছে গোলাগুলি, বিস্ফোরণ। সেই পরিস্থিতিতে নতুন করে স্থানীয় বাসিন্দাদের মনে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আতঙ্কে দিন কাটছে, রাতের ঘুম উড়েছে বলে দাবি করা হয় টেকনাফ প্রশাসনের তরফে।

উল্লেখ্য, মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কিছুদিন আগেই মায়ানমারে মংডু এলাকা দখল করেছে। এর ফলে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং আগে আসা রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা জোড়ালো হয়েছে। সম্প্রতি মায়ানমারে আরও একটি এলাকা চলে গেছে আরাকান আর্মির দখলে। ফলে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা দখল হওয়ায় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের সমস্যা বাড়তে পারে।

প্রসঙ্গত,বিদ্রোহী গোষ্ঠী নিজেদের ঘোষণায় দাবি করেছে বাংলাদেশের দিকে আরাকান আর্মির অগ্রসর হওয়ার একটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। বাংলাদেশের সীমান্ত বরাবর জিহাদি ও চরমপন্থী দলগুলি বৌদ্ধ ও হিন্দুদের ওপর নিপীড়ন,হামলা ও নৃশংসতা চালাচ্ছে। রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলিতে, রোহিঙ্গা সলিডারিটি আর্মি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং আরাকান রোহিঙ্গা আর্মির মতো ১০ টিরও বেশি জঙ্গি গোষ্ঠী রয়েছে যারা হত্যা, ধর্ষণ, অপহরণ সহ একাধিক অপরাধের সঙ্গে জড়িত।

তদুপরি, আরাকান আর্মি অভিযোগ করে যে এই জিহাদি দলগুলোর আল-কায়েদা এবং জামায়াত-ই-ইসলামির সঙ্গে সম্পর্ক রয়েছে। গ্লোবাল আরাকান নেটওয়ার্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই জিহাদিরা মংডুর মুসলিম জনসংখ্যাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা স্থানীয় মুসলিম সম্প্রদায়কে বৌদ্ধ ও হিন্দু সহ অমুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য উস্কানি দিচ্ছে৷

প্রসঙ্গত, মায়ানমারের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ, মায়ানমার, ভারত, চীন, লাওস ও কম্বোডিয়া-এই ছয় দেশের বিদেশমন্ত্রীদের নিয়ে  বৈঠকের আয়োজন হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ওই বৈঠকে যোগ দিয়েছেন।

Author

  • Ritu Saha
    Ritu Saha

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং কপি এডিটর হিসাবে কর্মরত। ২০২২ সালে ন্যাশানাল স্কুল জার্নালিজম থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। ২০২৩ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশ।

    View all posts

Previous Post

একের পর এক দখলে আরাকান আর্মি! চলছে ধ্বংসলীলার তাণ্ডব,হাই এলার্ট জারি বাংলাদেশ সীমান্তে

Next Post

বাংলাদেশের জেহাদি-স্কুলের দায়িত্ব নিয়েছে পাকিস্তানের জঙ্গি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা!

Ritu Saha

Ritu Saha

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং কপি এডিটর হিসাবে কর্মরত। ২০২২ সালে ন্যাশানাল স্কুল জার্নালিজম থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। ২০২৩ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশ।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি