• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
১৮-য় হরতাল, ১৯-এ ভাষণ, ২০-এ শপথ, পাকা রাজনীতিবিদ হাসিনার চালে কাঁপছে ঢাকা!

১৮-য় হরতাল, ১৯-এ ভাষণ, ২০-এ শপথ, পাকা রাজনীতিবিদ হাসিনার চালে কাঁপছে ঢাকা!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
48
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে এবং নতুন ভ্যাটনীতির প্রতিবাদে আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশে হরতাল পালনের ডাক দিলেন পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। তাতেই শোনা যাচ্ছে, তিনি আওয়ামী লীগের কোনও এক নেতাকে এই নির্দেশ দিচ্ছেন। ওয়াকিবহাল মহলের মতে, যত দিন যাচ্ছে, শেখ হাসিনার তৎপরতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। ভারত সরকারও তাঁকে অনেকটাই ছাড় দিয়েছে, যাতে তিনি নিজের মতো করে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় একটা জায়গা তৈরি করতে পারেন। ফলে দিল্লির অজ্ঞাতবাসে বসেই তিনি বাংলাদেশ এবং বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এমনকি বাংলাদেশে পূনরায় একটা ইউনূসবিরোধী আন্দোলন যাতে দানা বাঁধতে পারে, সেই চেষ্টাও করে চলেছেন শেথ হাসিনা। আর সেই চেষ্টার প্রথম পর্যায় হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দুটি কর্মসূচি হাতে নিলেন। আর এমন একটা সময় বেছে নিলেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পাকা রাজনীতিবিদ যেমন সময়কে গুরুত্ব দেন, তেমনই শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের দিনকে টার্গেট করেছেন।

আগামী ২০ জানুয়ারি শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই তিনি বাংলাদেশের সাম্প্রতিক ইস্যু নিয়ে চরম কিছু কথা বলেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ই ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি মন্তব্য চাপে ফেলেছিল মুহাম্মদ ইউনূস প্রশাসনকে। সেই সময় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ঘটে চলা লাগাতার নির্যাতন, হামলা নিয়ে জো বাইডেন প্রশাসনকে একহাত নিয়েছিলেন। এবং দাবি করেছিলেন, যদি এই মুহূর্তে আমি মার্কিন প্রেসিডেন্ট থাকতাম, তবে বাংলাদেশে এভাবে হিন্দু নির্যাতন হতে দিতাম না। এই মন্তব্য, ভূ-রাজনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ ছিল। সেই ট্রাম্পই বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসছেন।

এবার প্রেসিডেন্ট পদেও শপথ নেবেন। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো হয়নি। এখনও সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা থামেনি। যত অভিযোগ দায়ের হয়েছে, তত গ্রেফতার হয়নি। অপরদিকে, চিন্ময়কৃষ্ণ প্রভুর জামিনও অমিল। তার উপর আবার সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু আদিবাসীদের উপরও হামলার ঘটনা ঘটল খোদ রাজধানী ঢাকায়। ফলে ট্রাম্প এই বিষয়ে কি পদক্ষেপ নেয়, তার দিকেই তাঁকিয়ে রাজনৈতিক মহল। অপরদিকে, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিও এই মুহূর্তে টালমাটাল পরিস্থিতিতে আছে। সে দেশে মূল্যবৃদ্ধির হার দ্রুতগতিতে বাড়ছে, ডলার সংকটও বেড়ে চলেছে। অপরদিকে বিদেশী ঋণ নেওয়ার শর্তে শতাধিক পণ্য ও পরিষেবার উপর অতিরিক্তি ভ্যাট চাপাতে বাধ্য হয়েছে মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। সবমিলিয়ে হাঁসফাঁস অবস্থা বাংলাদেশের সাধারণ নাগরিকের। ফলে মুহাম্মদ ইউনূস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। আর এই সময়টাকেই হাতিয়ার করতে চাইছেন শেখ হাসিনা।

ওয়াকিবহাল মহলের মতে, এই মুহূর্তে বাংলাদেশী নাগরিকদের এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মন বুঝতেই শেখ হাসিনা সুচতুরভাবে একটা হরতালের ডাক দিলেন। তিনি ভালোভাবেই জানেন, ইউনূস প্রশাসন এবং সেনার একটা অংশ কোনও মতেই চাইবে না হরতাল হোক। ফলে তাঁরা পূর্ণ শক্তি প্রয়োগ করবেন হরতাল ঠেকাতে। অপরদিকে কোন কোন এলাকায় হরতালের জন্য গোলমাল হয়, সেটাও মেপে নিতে পারবেন তিনি। তাই ১৮ জানুয়ারির দিনটি বেছে নিয়েছেন পাকা রাজনীতিবিদ শেথ হাসিনা। কারণ, তার একদিনের ব্যবধানেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। ফলে যদি হরতাল নিয়ে বড় গোলমাল হয়, সেটা ট্রাম্পের নজরে আনতে সুবিধা হবে আওয়ামী সমর্থকদের। পরদিন অর্থাৎ, ১৯ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণ দেবেন শেখ হাসিনা। তার আগে হরতালের প্রভাব এবং প্রতিক্রিয়া দুটিই দেখে নিতে পারবেন তিনি। ফলে পরবর্তী নীতি নির্ধারণ করতে সুবিধা হবে আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রীর। অন্যদিকে, ট্রাম্পের শপথের আগে বড় ধরণের কোনও অশান্তি কোনও মতেই চাইবেন না ইউনূস এবং তাঁর উপদেষ্টারা। ফলে এই মুহূর্তে শেখ হাসিনা তাঁদের কাছে বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ালেন। বলা হয়, বঙ্গবন্ধু কণ্যা হাসিনা বাংলাদেশের শিরা-উপশিরা চেনেন। তিনি জানেন, কোন সময়, কোন পরিস্থিতিতে, কিভাবে নজর ঘোরাতে হয়। আর সেই চালই দিলেন আওয়ামী নেত্রী। এবার ইউনূস সেই চালের ধাক্কা কিভাবে সামলান, সেটাই এখন দেখার।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHDHAKAMUHAMMAD YUNUSSheikh Hasina
Previous Post

সেনাকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে বললেন রাজনাথ সিং! তবে কি বড় কিছু হতে চলেছে?

Next Post

অপেক্ষার ২০ জানুয়ারি, ট্রাম্পের শপথে ঘুরে যাবে হাসিনার ভাগ্যের চাকা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
50
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
45
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
47
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
61
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
31
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
24
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
26
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
26
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
37
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
67
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি