একদিকে ভোটের বাংলা, তার উপর একের পর এক আইপিএল ম্যাচ। তারই মধ্যে বিপুল পরিমাণে টাকা উদ্ধার মহানগরে। রবিবার রাতে শহরে ১০ জায়গায় হানা দেয় আয়কর। তল্লাশিতে উদ্ধার হল মোট নগদ ২ কোটি ৭০ লক্ষ টাকা। রবিবার অনলাইন বেটিং গেমে যুক্ত থাকা এক সংস্থার কর্তার বাড়ি ও তাঁর ছেলের বাড়িতে হানা দেন IT কর্তারা। শহরের একটি পাবে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২ কোটি টাকা। মূলত, বেনামী অ্যাকাউন্ট ও ইউপিআই ব্যবহার করে চলত টাকার লেনদেন। মশলা ও গুটখা নির্মাতা এক সংস্থার অফিস ও বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। তল্লাশিতে উদ্ধার হয় আড়াই কোটি টাকার অলঙ্কার সামগ্রী ও নগদ ৭০ লক্ষ টাকা।জানিয়ে রাখি, আইপিএলে মোট ৭টি খেলা রয়েছে কলকাতায়। তার মধ্যে পাঁচটি ম্যাচ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই ধরনের ম্যাচের সময় বেটিং চক্রগুলি সক্রিয়তা বাড়ায়।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post