রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাড়ি গাড়ি নিয়ে বিলাস বহুল জীবন যাপন করছে। সেখানে পঞ্চায়েতের উপপ্রধান দিন কাটাচ্ছেন প্লাস্টিকের ছাউনি দেওয়া দর্মার ঘরে, সংসার চালাতে কাজ করছেন চাষ বাস। এ যেন উল্টো পুরান!
দক্ষিণ বারাশত পঞ্চায়েতের উপপ্রধান গিয়াসউদ্দিন লস্কর, বছর দেড়েক আগে ভোট দাঁড়িয়ে জিতে উপপ্রধান হয়েছেন গিয়াসউদ্দিন। অন্যের জমি লিজ নিয়ে চাষ করে আর রাজমিস্ত্রির জোগাড় দিয়ে নিজের জীবিকা নির্বাহ করে এসেছেন, উপপ্রধান হওয়ার পরেও সেই কাজ থামেনি। রাজ্য জুড়ে অধিকাংশ তৃণমূল নেতাদের বিরুদ্ধে যেখানে বাড়ি গাড়ি নিয়ে বিলাস বহুল জীবন যাপনের অভিযোগ উঠছে, সেখানে পঞ্চায়েতের উপ প্রধান দিন কাটাচ্ছেন প্লাস্টিকের ছাউনি দেওয়া দর্মার ঘরে। সংসার চালাতে কাজ করছেন চাষ বাস।
সকালে চাষের কাজ সেরে পঞ্চায়েত দফতর যান গিয়াসউদ্দিন। ফিরে এসে বাড়িতেই আবার এলাকার লোকজনের নানা সমস্যা মেটান।
এলাকার লোকজন জানান, ভোটে দাঁড়ানোর আগে থেকেই মানুষের সমস্যায় সব সময় পাশে থাকেন। কোন রকম অসৎ উপায়ে টাকা রোজকার করার পক্ষপাতি নয় গিয়াসউদ্দিন।
তিন ছেলে মেয়ে নিয়ে প্লাস্টিকের বাড়িতেই থাকেন তিনি। এবারের আবাস তালিকায় ঘর মেলেনি। তবে পরবর্তী তালিকায় নাম আছে। গিয়াস জানান, আপাতত এই বাড়িতেই দিব্যি দিন কাটছে তার। টাকা মিললে ঘর বানাবেন।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post