পানীয় জলের সংযোগ নিয়ে রাজনীতির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। পাইপ লাইন যাওয়ার জন্য মাটি খোঁড়া হলেও পানীয় জলের সংযোগ দেওয়া হয়নি বিজেপি ও সিপিএমের কর্মী সমর্থকদের বাড়িতে। বিষয়টি বারংবার স্থানীয় কাউন্সিলরদের জানানো হলেও কাজ হয়নি।
প্রধানমন্ত্রী জল মিশন প্রকল্পে প্রতি বাড়িতে জলের সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে বারুইপুর পুরসভা এলাকাতেও। অভিযোগ বারুইপুর পুরসভা এলাকায় বিজেপি ও সিপিএমের কর্মী সমর্থকদের বাড়িতে পানীয় জলের লাইন দেওয়া হচ্ছে না। বিষয়টি বারংবার স্থানীয় কাউন্সিলরদের জানানো হলেও কোন কাজ হয়নি। আগামী দিনে এই বঞ্চিত পরিবারের সদস্যদের নিয়ে পুরসভার সামনে বিক্ষোভের হুমকী। তৃণমূলের দাবী আমরা বৈসম্যর রাজনীতি করি না জল পাওয়ার অধিকার সবার আছে, পানীয় জলের সংযোগ পাবে সবাই পাবে।
বারুইপুরের বিজেপির মণ্ডল সভাপতি গৌতম চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রী জল মিশন প্রকল্পে প্রতি বাড়িতে জলের সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু বারুইপুর পুরসভা এলাকায় তা দেওয়া হচ্ছে না। আগামী দিনে এই বঞ্চিত পরিবারের সদস্যদের নিয়ে পুরসভার সামনে বিক্ষোভ হবে।
এলাকার বাসিন্দা অন্নদাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন আমি সিপিএম করি তাই ব্রাত্য। সরকারি সুযোগ-সুবিধা সবারই তো পাওয়া দরকার। সবাই যখন জলের লাইন পাচ্ছে আমরা কেন পাবো না?
যদিও সিপিএম, বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়ে বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এই অভিযোগ উদ্দেশ্য প্রনোদিত, আমরা বৈসম্যর রাজনীতি করি না। সবাই পাবে জল পাওয়ার অধিকার সবার আছে।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post