পানিহাটির ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে হলেন পানিহাটির নতুন পুরপ্রধান। বোর্ড অফ কাউন্সিলার্স মিটিং এ নতুন পুরপ্রধানকে বেছে নিতে বৈঠকে বসেছিলেন পানিহাটির সকল কাউন্সিলরেরা। বৈঠকে উপস্থিত কাউন্সিলরদের সম্মতিতে নতুন পুরপ্রধান হলেন সোমনাথ দে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে শারীরিক অসুস্থতার কারণে আজ মিটিং-এ উপস্থিত ছিলেন না সদ্য প্রাক্তন পুরপ্রধান মলয় রায়।
প্রসঙ্গত, পুরসভার ১২৫ বছর পূর্তি উপলক্ষে জোড় পূর্বক চাঁদা তোলার অভিযোগ ওঠে মলয় রায়ের পৌর প্রশাসনের বিরুদ্ধে। পাশাপাশি, অমরাবতী মাঠ অবৈধ ভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে মলয়ের বিরুদ্ধে, মাঠ সংক্রান্ত বিতর্কে জরাতেই মলয়কে সরে যেতে হল পুরপ্রধানের পদ থেকে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই মলয় রায়কে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ফোন করে ইস্তফার নির্দেশ দিয়েছিলেন। দলীয় নির্দেশে ১৩ মার্চ ২০২৫ মলয় রায় পদত্যাগ পত্র ব্যারাকপুরের মহকুমা শাসকের কাছে পাঠালে সেটাই গৃহীত হয়।
পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন পানিহাটির নতুন পুরপ্রধান বেছে নিতে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসার জন্য। মুখ্যমন্ত্রী নির্দেশে কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন নির্মল ঘোষ। উপস্থিত ছিলেন মহকুমা শাসকের এক প্রতিনিধি। নতুন পুরপ্রধান সোমনাথ দে জানিয়েছেন, দলের নেত্রী দায়িত্ব দিয়েছেন নেত্রীর নির্দেশ মেনে আগামী দিনে পানিহাটি পুর অঞ্চলের সাধারন মানুষের জন্য কাজ করাই প্রধান লক্ষ্য।











Discussion about this post