পুরুলিয়া পৌরসভার অধিনস্থ আবাসনে কেটে দেওয়া হল পানীয় জলের সংযোগ। পুরুলিয়া শহরের আবাসনের বাসিন্দাদের নিয়ে দলেরই কাউন্সিলাররা ঘেরাও করলো পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানকে। ঘটনায় আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।
পুরুলিয়া পৌরসভার অধিনস্থ আবাসন গুলির কেটে দেওয়া হল পানীয় জলের সংযোগ। কি কারনে আবাসনে পানীয় জলের সংযোগ কাটা হল তা জানা নেই আবাসনের বাসিন্দাদের। পানীয় জলের সংযোগ কেটে দেওয়ায় পানীয় জলের সমস্যা তীব্র আকার ধারন করেছে আবাসনে। প্রতিবাদে পুরুলিয়া পৌরসভার তৃণমূল কংগ্রেসের ৩জন কাউন্সিলার বেশ কয়েকটি ওয়ার্ডের আবাসনের বাসিন্দাদের নিয়ে পানীয় জলের সংযোগের দাবিতে ঘেরাও করেন পৌরপ্রধানকে। সেখানেও দলেরই কাউন্সিলররা একে ওপরের দিকে ক্ষোভে ফেটে পড়েন। প্রসঙ্গত গত ১৭তারিখ দলেরই বেশ কয়েকজন কাউন্সিলার মহকুমা শাসকের কাছে অভিযোগ জানানোর পর ৩ নম্বর ওয়ার্ডের প্রগতি এনকালবে নামে আবাসনের পানীয় জলের সংযোগ কেটে দেওয়া হয়। এরপরেই ক্ষোভ ছড়াতে থাকে আবাসনের বাসিন্দাদের মধ্যে।
বিক্ষোভরত আবাসনের বাসিন্দারা জানান কি কারনে আবাসনে পানীয় জলের সংযোগ কাটা হল তা জানা নেই, তাদের দাবি অবিলম্বে কেটে দেওয়া পাইপ লাইনের সংযোগ করতে হবে। পাইপ লাইনের সংযোগ না হওয়া পর্যন্ত পৌরপ্রধানকে ঘেরাও করে রাখা হবে।
পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, পৌরসভার পানীয় জল দেওয়া হয় হোল্ডিং এর ভিত্তিতে, সেভাবেই পৌরসভার জল সরবরাহ করা হয়। কিন্তু আবাসনে ঠিক কত পরিমান জলের প্রয়োজন সেটা এখনও পর্যন্ত জানা নেই পৌরসভার। আবাসনে ঠিক কত পরিমান জলের প্রয়োজন সেটা জানতে পারলেই আবার পৌরসভার জল সরবরাহ শুরু করা হবে।
বিজেপি নেতা গৌতম রায় কটাক্ষ করে বলেন, টাকার প্রশ্ন আছে, টাকা পয়সা কিভাবে রোজকার করবে তারই ব্যবস্থা করে গেছে এরা। ফ্ল্যাট নির্মাণের অনুমতি দিয়েছে তারপর জল দেওয়ার জন্য টাকা নিয়েছে, অবৈধ ভাবে জলের কানেকশনও দিয়ে ছিলো আবাসনে তারপর কেটেও দেওয়া হয়েছিল আবার কিভাবে জল দেবে তা নিয়েই ২ গোষ্ঠীর ভাগাভাগির লড়াই।












Discussion about this post