পথ দুর্ঘটনার ঘটনায় দুই পরিবহণ কর্মীকে বিনা অপরাধে গ্রেফতারের প্রতিবাদ মালদার মানিকচকে। মানিকচকের নুরপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের শ্রমিক সংগঠন সদস্যদের। ধৃতদের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত চলবে আন্দোলন হুশিয়ারী বিক্ষোভকারীদের।
গতকাল মানিকচকের মথুরাপুর সংলগ্ন নিমতলি এলাকায় পথ দুর্ঘটনা ঘটে। রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সংগঠন অন্তর্ভুক্ত আরেকটি বেসরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে টোটোর সঙ্গে বাইকে সংঘর্ষ হয়। এই ঘটনার পরেই মানিকচক থানার পুলিশ বেসরকারি বাসের চালক ও খালাসীকে বিনা অপরাধে গ্রেফতার করে বলে অভিযোগ। গ্রেফতা হওয়া বাসকর্মীদের ছাড়ার কথা বলতে গেলে পুলিশ রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে। এবং আগামী দিনে বাস চালকদের পেটানোর হুমকি দেন বলে অভিযোগ। পুলিশের দুর্ব্যবহার ও ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবীতে রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যরা নুরপুরে মানিকচক-রওয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির অবরোধ বিক্ষোভের ফলে নাকাল হতে হয় সাধারন মানুষকে।
রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সম্পাদক জানালেন, পুলিশের দুর্ব্যবহার ও সহকর্মীদের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তারা বাস পরিষেবা বন্ধ করে আন্দোলন তালিয়ে যাবে।












Discussion about this post