কাল রাত থেকেই শুরু হয়ে গেছে শ্রীধাম ঠাকুরনগরে মতুয়া ধর্ম মেলা এবং কামনা সাগরের পূর্ণ স্নান। মতুয়া মেলাতে আসেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু , প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাংসদ পার্থ ভৌমিক আসা নিয়ে বিরূপ মন্তব্য শান্তনু ঠাকুরের।
কাল রাত থেকেই শুরু হয়ে গেছে শ্রীধাম ঠাকুরনগরে মতুয়া ধর্ম মেলা এবং কামনা সাগরের পূর্ণ স্নান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরনগরে আসতে শুরু করেছে মতুয়া ভক্তরা। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ঠাকুরনগর মতুয়া মেলায়। ভক্তদের নিরাপত্তার কারনে মেলার চারিদিকে কয়েকশো পুলিশ মোতায়েন করা হয়েছে। মেলা কমিটির তরফেও অতিরিক্ত ভলান্টিয়ারের পাশাপাশি লাগানো হয়েছে বেশ কিছু সিসিটিভি। ঠাকুরনগরে আসেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। মেলা প্রাঙ্গণে ও কামনা সাগরের পাড়ে অতিরিক্ত শৌচালয়, ও স্নানের জায়গা করা হচ্ছে। রেলমন্ত্রকের তরফেও বিভিন্ন রাজ্য থেকে ঠাকুরনগরে আসার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বহুযাত্রী ঠাকুরনগর স্টেশন থেকে ওঠা নামা করায় ওই স্টেশনে ট্রেনও দাঁড় করানো হচ্ছে বেশ কিছুক্ষণ।
প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মতুয়া ধর্মমেলা ও কামনা সাগরের পূর্ণস্নানে আগত সমস্ত ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, লক্ষ লক্ষ ভক্ত সমাগম হলেও মমতা বন্ধ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতায় আমরা সকলেই সুরক্ষিত।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post