২০১৭ সালের পর রাজ্যে অনুষ্ঠিত হয়নি ছাত্র সংসদ নির্বাচন। বে-আইনি ভাবে কলেজ গুলির ছাত্র সংসদ দখল নিয়ে চালাচ্ছে টিএমসিপি। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে এস এফ আইয়ের আধিকার মিছিল এসএফআই হুগলি জেলা কমিটির।
২০১৭ সালের পর রাজ্যে অনুষ্ঠিত হয়নি ছাত্র সংসদ নির্বাচন। বে-আইনি ভাবে কলেজ গুলোতে ছাত্র সংসদ চালাচ্ছে টিএমসিপি। তাদের হাত দিয়ে কলেজ স্যোসাল থেকে নবীন বরনে টাকা খরচ হচ্ছে বলে অভিযোগ। কলেজ গুলিতে অবাধ ও শান্তিপূর্ণ ছাত্র নির্বাচন সহ একাধিক দাবীতে ২০১৩ সালে রাজ্যের কলকাতায় আইন অমান্য করতে গিয়ে মৃত্যু হয়েছিল এসএফআই সদস্য সুদীপ্ত গুপ্তের। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে এসএফআইয়ের আধিকার মিছিল কোন্নগরে। এসএফআই হুগলি জেলা কমিটির উদ্যোগে আধিকার মিছিল থেকে হুগলি জেলায় পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবীও তোলা হয় এসএফআই এর তরফে।
এসএফআই হুগলি জেলা কমিটি সদস্যের দাবী কলেজে নির্বাচন করতে ভয় পাচ্ছে সরকার, কলেজে নির্বাচন হলেই বোঝা যাবে কে বাঘ। পাশাপাশি হুগলি জেলা তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এসএফআই নেতা।
অন্যদিকে উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক তৃণমূলের যুব সভাপতি শতদ্রু কর বলেন, ছাত্র সংসদে নির্বাচন হবে যথা সময়, সরকার ঠিক সময় মতোই নির্বাচন করাবেন, ওদের এত ভাবতে হবে না। এদিন কোন্নগরে এসএফআই এর মিছিল প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, এটা ছাত্র-ছাত্রীদের মিছিল নাকি বুড়োদের মিছিল তা জানা নেই। পাশাপাশি তিনি বলেন সুন্দরভাবে ছাত্র সংসদ যেভাবে কলেজগুলি পরিচালনা করছে সেটা সিপিএম মেনে নিতে পারছেন না। কারণ একসময় কোন্নগরের এই কলেজ গণশক্তি আখেরা ছিল। সিপিএমে সমাজবিরোধী নেতারা এখানে গা ঢাকা দিত। তারা এখন সেই সময় ফিরিয়ে আনতে চাইছে।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post