• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ওয়াকফ বিরোধিতা গোটা ভারতেই!  তাহলে শুধুমাত্র কেন মুর্শিদাবাদে হিংসা ছড়ালো?

ওয়াকফ বিরোধিতা গোটা ভারতেই! তাহলে শুধুমাত্র কেন মুর্শিদাবাদে হিংসা ছড়ালো?

administrator by administrator
1 year ago
in রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ওয়াকফ আইন নিয়ে বিরোধিতায় প্রায় সব বিরোধী দল। বিশেষ করে মুসলিম সংগঠনগুলি সাড়া দেশেই প্রতিবাদে রাস্তায় নেমেছে। কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একমাত্র মুর্শিদাবাদ জেলায় দেখা গেল হিংসাত্মক আন্দোলন। এর পিছনে কি ওয়াকফ, নাকি অন্য কিছু?

ADVERTISEMENT

নতুন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল গোটা দেশ। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লোকসভা ও রাজ্যসভা দুটোতেই এই বিল পাস করিয়েছে। ফলে এটি পুরোদস্তুর আইনে পরিণত হয়েছে। কিন্তু বিরোধিরা একত্রিত হয়ে সংসদে বড় প্রতিরোধ গড়ে তুললেও দেখা গেল বিজেপি এই বিল পাস করিয়েছে। এবার গোটা দেশেই নতুন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। বিজেপির দাবি, নতুন এই আইন ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করবে এবং তা সাধারণ মুসলিম জনগণের কল্যানে কাজে আসবে। ওয়াকফ সম্পত্তি লুঠ হওয়ার থেকে রক্ষা করবে, দুর্নীতি ঠেকাবে। কিন্তু বিরোধীরা সেই তত্ত্ব মানতে নারাজ। ফলে মুসলিম আবেগ উস্কে দিয়ে চলছে জোরদার প্রচার। ইতিমধ্যেই সুপ্রিম করতে এই নতুন আইনের বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছে। আজই তার শুনানি শুরু হচ্ছে। কিন্তু আমরা দেখলাম, এই ওয়াকফ আইন নিয়ে একমাত্র পশ্চিমবঙ্গে হিংসাত্মক কার্যকলাপ শুরু হয়ে গিয়েছে। সারা রাজ্যেই বিক্ষোভ প্রতিবাদ থাকলেও একমাত্র মুর্শিদাবাদ জেলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। কেন, শুধুই কি ওয়াকফ ইস্যু, নাকি এর পিছনে আরও কোন বড় রহস্য লুকিয়ে আছে? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গুলি ভয়াবহ রিপোর্ট পেশ করছে, যদিও রাজ্য সরকারের তত্ত্ব অন্য। তবে মুর্শিদাবাদ যে “আউট অফ কন্ট্রোল” সেটা কেউ অস্বীকার করছে না।

RelatedPosts

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

গত বছর শেখ হাসিনার পতনের পর যখন মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার বাংলাদেশের ক্ষমতায় এল, তখন থেকেই প্রমাদ গুনছিলো ভারত। ইউনূস সরকার যখন একের পর এক জঙ্গিনেতাদের জেল থেকে ছাড়ছে, ততই ভারতের উপর হুমকি আসতে শুরু করে। সেই সময় দ্রুততার সঙ্গে অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে ভারত। কিন্তু গোল বাঁধে মুর্শিদাবাদ ও মালদা জেলায়। ভৌগোলিকভাবে জলাকীর্ণ এলাকা হওয়ায় এখানে বেশ কিছু জায়গায় সীমান্ত বেড়া দেওয়া সম্ভব হয়নি। এরই সুযোগ নিয়ে চলতে থাকে বেআইনি অনুপ্রবেশ এবং জঙ্গিদের আনাগোনা। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি গুলি এই বিষয়ে বারে বারে রাজ্য সরকারকে সতর্ক করলেও তা ভ্রুক্ষেপ করেনি রাজ্য প্রশাসন। পশ্চিমবঙ্গের ম্যাপ ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে মুর্শিদাবাদ ও মালদাহ জেলার মধ্যিখানে খুব সরু একটি প্যাসেজ। অর্থাৎ ফারাক্কা ব্যারাজের আশেপাশের এলাকা। একদিকে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ ও সাতক্ষীরা অন্যদিকে পশ্চিমবঙ্গের পশ্চিম রাজ্য ঝাড়খণ্ডের পাকুর এলাকা। এই এলাকাটি বাংলাদেশি দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। স্থানীয় তৃণমূল নেতাদের দৌলতে এবং পুলিশ প্রশাসনের ঢিলেমিতে অবাধে সীমান্ত পারাপার চলে এই এলাকায়। সদ্য শেষ হওয়া ঈদের সময়তেই এই এলাকায় বহিরাগতের আনাগোনা অত্যন্ত বেড়েছিল। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ সুতি ধুলিয়ান ফারাক্কা এবং ঝাড়খণ্ডের পাকুর এলাকায় বহিরাগতদের ভিড় ছিল। ঈদের সময়কাল থেকেই ছোটখাটো বিক্ষিপ্ত অশান্তি হচ্ছিল এই এলাকায়, কিন্তু রাজ্য প্রশাসন চোখ বন্ধ করেছিল বলে অভিযোগ। এবার ওয়াকফ সংশোধনী আইনের আড়ালে শুরু হয়ে গেল পরিকল্পিত হামলা। বিশেষজ্ঞরা বলছেন, মুর্শিদাবাদের জনবিন্যাস পরিবর্তিত হয়েছে। এই জেলায় মুসলিম সম্প্রদায়ের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা গিয়েছে। সেই তুলনায় মালদা জেলায় হিন্দু ও মুসলিমদের অনুপাত প্রায় সমান সমান। মুর্শিদাবাদের নিচে অর্থাৎ দক্ষিণ দিকে নদীয়া জেলা। এই জেলার উত্তরাঞ্চলে মুসলিমদের আধিপত্য ধীরে ধীরে বেড়েছে। যার বেশিরভাগই বাংলাদেশী বেআইনি বাংলাদেশী অনুপ্রবেশকারী বলে দাবি করছে কেন্দ্রীয় এজেন্সি গুলি।

মুহাম্মদ ইউনুসের আমলে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা জেলায় যেভাবে মৌলবাদীদের তাণ্ডব দেখা গিয়েছিল, অনেকটা সেই কায়দায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হামলা চালানো হয়েছে। বেছে বেছে হিন্দুদের টার্গেট করে এলাকা ছাড়া করা হয়েছিল। অন্তত ৪০০থেকে ৫০০পরিবার কোনো রকমে নদী পেরিয়ে মালদা জেলার কালিয়াগঞ্জে পৌঁছয়। যদি ওয়াকফ আইন নিয়েই বিরোধিতা তাহলে হিন্দুদের টার্গেট করা কেন? এখানেই লুকিয়ে আসল রহস্য। বিশেষজ্ঞদের বক্তব্য, মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ ও লালবাগ এলাকায় সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে। কিন্তু সেখানে কোন অশান্তি হয়নি। যা হল ওই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভাজিকা সরু ওই অঞ্চলে। অর্থাৎ শামসেরগঞ্জ এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে গেল রাজ্য প্রশাসনকে বাধ্য হয়ে বিএসএফ ডাকতে হলো। আবার কলকাতা হাইকোর্টও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল। গোটা ব্যাপারটাই রাজ্য প্রশাসনের ব্যর্থতা বলে চিহ্নিত করছে ওয়াকিবহাল মহল।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

মা-মাটি-মানুষ আতঙ্কিত, ঘর ছাড়া হিন্দুরা, ফুর্তি করছে মাননীয়ার দল!

Next Post

নববর্ষের দিনেও শ্রমিক বিক্ষোভ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by administrator
March 9, 2026
0
37
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by administrator
October 30, 2025
0
20
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by administrator
October 30, 2025
0
20
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
18
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by administrator
October 23, 2025
0
40
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
34
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by administrator
October 22, 2025
0
45
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by administrator
October 22, 2025
0
29
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন বিরাট রদবদল তৃণমূলে কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

by administrator
October 17, 2025
0
17
২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন  বিরাট রদবদল তৃণমূলে  কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

সামনেই ২৬ শের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে পারফরমেন্সের ভিত্তিতে চলছে তৃণমূলের সাংগঠনিক রদবদল। নজরে বিভিন্ন পুরসভার পারফরম্যান্স।...

Read more

দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি মাননীয়া দেখছেন রাত ১২ টা CCTV বলছে সন্ধ্যে ৭ টা

by administrator
October 15, 2025
0
42
দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি  মাননীয়া দেখছেন রাত ১২ টা  CCTV বলছে সন্ধ্যে ৭ টা

দুর্গাপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী রাতে সহপাঠীর সাথে খাওয়ার খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। এরপরই ভয়ঙ্কর অভিযোগ ওঠে...

Read more
Next Post
নববর্ষের দিনেও শ্রমিক বিক্ষোভ

নববর্ষের দিনেও শ্রমিক বিক্ষোভ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি