• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
এসএসসি-র পর চাকরি হারানোর মুখে প্রায় ৬০ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা!

এসএসসি-র পর চাকরি হারানোর মুখে প্রায় ৬০ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in Top Story, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভুলটা কার মাননীয়া? সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় চাকরি গেছে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার। এখনো কলকাতা হাইকোর্টে ঝুলছে , প্রায় ৬০ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার ভাগ্য। এই ব্যাপক নিয়োগ দুর্নীতির দায় কার? সদ্যই সুপ্রিম কোর্টের একটি নির্দেশে চাকরি হারিয়েছেন পশ্চিমবঙ্গের ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী। সেটা রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের। ওয়াকিবহাল মহলের আশঙ্কা, এবার রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যেতে পারে। একসময় আদালতে বাংলার শিক্ষক নিয়োগে দুর্নীতিকে পেঁয়াজের খোসা ছাড়ানোর সঙ্গে তুলনা করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক আইনজীবী। অর্থাৎ তাঁর বক্তব্য ছিল, রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরেই নিয়োগ দুর্নীতি হয়েছে। ফলে, সুপ্রিম কোর্টের এই রায় সামনে আসার পরই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। এর অন্যতম কারণ হল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময় প্রাথমিক বিভাগের ৩২,০০০টি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলা এখন ঝুলে হাইকোর্টের উচ্চতর বেঞ্চে।

ADVERTISEMENT

উল্লেখ্য এই এসএসসি মামলার মতো ২০২৩ সালে ৩২০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায় অবশ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বদল করেন। তাঁদের নির্দেশ ছিল, আপাতত কাজ করতে পারবেন ওই শিক্ষকরা। পরে নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে হবে ওই সব শিক্ষক শিক্ষিকাদের। সেই মামলায় সুপ্রিম কোর্ট ঘুরে এখন আবার কলকাতা হাইকোর্টের বিচারাধীন।

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

আইনজীবীদের বক্তব্য, এসএসসির মতো প্রাথমিক শিক্ষক নিয়োগেও একই ধরনের দুর্নীতি হয়েছে। মূলত দুটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা। ২০১৬ ও ২০২০-র নিয়োগ প্রক্রিয়া। প্রথমটিতে নিয়োগ করা হয়েছিল ৪২,৯৪৯ জনকে, দ্বিতীয়টিতে নিয়োগ পান ১৬,৫০০ জন। স্কুল সার্ভিস কমিশনের মামলা মূলত যে অভিযোগগুলি ছিল র‌্যাঙ্ক জাম্প, সাদা খাতা জমা দিয়ে চাকরি। প্রাথমিক শিক্ষক নিয়োগেও এই একই অভিযোগ। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন প্যানেল প্রকাশ করেনি, এমনকি আদালতের নির্দেশের পরেও প্যানেল প্রকাশ করা হয়নি। ফলে এখানে র‌্যাঙ্ক জাম্প হয়েছে কিনা সেটা বোঝা সম্ভব নয়। কিন্তু এসএসসি-র মতোই প্রাথমিক শিক্ষক নিয়োগেও ওএমআর শিট নিয়ে রয়েছে ধন্ধ। এক্ষেত্রেও পর্ষদের সঙ্গে এসএসসি-র কোনও তফাৎ নেই। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ আরও গুরুতর। কোনও ইন্টারভিউ না নিয়েই চাকরি দেওয়া হয়েছে, এমনকি এসএমএস-এ চাকরি হয়েছে বলে অভিযোগ।

ফলে আইনজীবীদের একাংশ মনে করছেন এই প্রাথমিক শিক্ষকের মামলাতেও এসএসসি-র মতোই পুরো প্যানেল বাতিল করে দিতে পারে আদালত। এখন প্রশ্ন উঠছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এই লাগামহীন দুর্নীতির দায় কার? সদ্য নবম-দশম ও একাদশ-দ্বাদশে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের দায় মুখ্যমন্ত্রী ঠেলেছেন মামলাকারীদের দিকেই। আশ্চর্যের বিষয় নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল, আদালতে মামলাও হল, আদালতে তা প্রমাণও হল, রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি কোন আদালতেই যোগ্যদের তালিকা জমা দিতে পারল না। বাধ্য হয়েই শীর্ষ আদালত পুরো প্যানেল বাতিল করল। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান এর দায় নিতে অস্বীকার করলেন। কারণ তিনি জানেন দুর্নীতিটা আসলে কোথায় হয়েছে। তার দলের নেতা নেত্রীরাই লক্ষ লক্ষ টাকা নিয়ে দেদার চাকরি বিলিয়েছে। ফলে মুখ্যমন্ত্রী হিসেবে এর দায় নিতে গেলে তাকেই পদত্যাগ করতে হবে। কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে বেমালুন মিথ্যে কথা বলে গেলেন, এবং আশ্বাস দিয়ে বসলেন তিনি সব ঠিক করে দেবেন। বিরোধী রাজনৈতিক শিবির থেকে প্রতিনিয়ত মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করে বয়ানবাজী চলছে, কিন্তু একটা সুসংগত আন্দোলন গড়ে তোলার কোনও প্রচেষ্টা ও প্রয়াস নেই। এর আগে আর জি কর কান্ড হোক বা হালফিলের এসএসসি কান্ড, যা আন্দোলন চলছে বা হচ্ছে সবটাই স্বতঃস্ফূর্ত। সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলি ঢোকার চেষ্টা করলেও পাত্তা পাচ্ছে না। ওয়াকিবহাল মহলের মতে, পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তি তৃণমূল কংগ্রেসকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট নয়। সেটা ভালোভাবেই বোঝেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একের পর এক দুর্নীতি, অপশাসন বা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলেও তিনি বহাল তবিয়তে সভা-সমাবেশ করতে পারেন। আজ চাকরি হারাদের জন্য মিছিল করছে তৃণমূল কংগ্রেস, যারা চাকরি চুরির জন্য বা নিয়োগ দুর্নীতির জন্য অভিযুক্ত তারাই আজ চাকরি হারাদের জন্য কুমিরের অশ্রু বিসর্জন করছে। এখন দেখার ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রায় আসে কিনা। তাহলে ২৬ হাজারের সঙ্গে যুক্ত হবে আরও প্রায় ৬০ হাজার শিক্ষক শিক্ষিকার জীবন ও জীবিকার প্রশ্ন। তখন হয়তো জনতার আদালতে এর দায় নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

উত্তেজনায় ফুটছে ‘চিকেন নেক’, সীমান্তে রাশিয়ার এস ৪০০ মজুত ভারতের, যুদ্ধের প্রস্তুতিতে এগোচ্ছে দেশ

Next Post

রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা গাড়িতে আ গু ন

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
21
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
20
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
22
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
21
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
28
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more
Next Post
রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা গাড়িতে আ গু ন

রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা গাড়িতে আ গু ন

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি