বহুতলের নিচে দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়িতে রাতের অন্ধকারে আগুন। গাড়িটির জানালার কাঁচ ভেঙে পেট্রোল দিয়ে আগুন লাগানো হয়েছে। রাতে ওই এলাকার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার বিষয়টি দেখে দমকল বাহিনীকে খবর দিলে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।
রামপুরহাট শহরে একটি বহুতলের নিচে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে গভীর রাতে বীরভূমের রামপুরহাট শহরের ছ`ফুকো এলাকায়। গাড়ির জানালার কাঁচ ভেঙে পেট্রোল দিয়ে আগুন লাগানো হয়েছে। রাতে এলাকার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার বিষয়টি দেখে দমকল বাহিনীকে খবর দিলে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট শহরের ছ`ফুকো এলাকায়। যদিও এই এই ঘটনা কিভাবে ঘটেছে স্পষ্ট ভাবে জানা যাবে পুলিশের তদন্তে।
গাড়ির মালিক কাশীনাথ মুখার্জি জানান, গাড়িটির জানালার কাঁচ ভেঙে পেট্রোল দিয়ে আগুন লাগানো হয়েছে। তিনি আরো বলেন তার এক আত্মীয় আগুন লাগানোর ঘটনার সাথে যুক্ত থাকতে পারে, কারণ এই গাড়িটি নিয়ে তার সাথে পুরনো একটি বিবাদ ছিল। গতকাল সকালেও তার ওই আত্মীয়র সাথে এই গাড়ি নিয়ে বচসা হয়েছিল।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post