• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মুর্শিদাবাদ নিয়ে পাল্টা “সংখ্যালঘু কার্ড” ইউনূসের বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে ফের “লাল কার্ড” ভারতের!

মুর্শিদাবাদ নিয়ে পাল্টা “সংখ্যালঘু কার্ড” ইউনূসের বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে ফের “লাল কার্ড” ভারতের!

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় বাংলাদেশকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলল সে দেশের অন্তবর্তী সরকার। যদিও ভারতের তরফে এমনই অভিযোগ তোলা হচ্ছিলো। ভারতের গোয়েন্দা সংস্থাগুলি কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট দিয়েছিল মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসায় বাংলাদেশের দুষ্কৃতীদের হাত রয়েছে। ভারতীয় মিডিয়ায় প্রচারিত এই সংক্রান্ত খবরের ভিত্তিতে বৃহস্পতিবার কড়া বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইনুনূসের প্রেষ সচিব শফিকুল আলম তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে এক প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লেখেন, ‘মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশের নাম জড়ানোর যে কোনও ধরনের প্রচেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি’। শফিকুল আলম আরও বলেছেন, বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশের শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। কিন্তু আসল ঘটনা হল, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান সুতি সংলগ্ন এলাকায় আক্রান্ত হিন্দুরাই। ৪০০-র বেশি পরিবার কোনভাবে নদী পেরিয়ে মালদহ জেলায় আশ্রয় নিয়েছেন। এই অবহে ভারত সরকারের বিভিন্ন এজেন্সি বাংলাদেশি দুষ্কৃতকারীদের হাত থাকার কথা দিল্লিকে জানিয়েছে বলেই জানা যাচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে এক বৈঠকে দাবি করেছেন, যদি মুর্শিদাবাদের হিংসায় বাংলাদেশী দুষ্কৃতীরা দায়ী থাকেন তাহলে এর জন্য দায়ী বিএসএফ। আর সেই সুত্রে হিংসার দায় বর্তায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের উপরে।

ওয়াকিবহাল মহল মনে করছেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে ভারত যে লাগাতার সরব হয়েছে। তার বিপরীতে এবার বাংলাদেশের মহম্মদ ইউনুসের তদারকি সরকার মুসলিম কার্ড খেলার চেষ্টা করতে শুরু করলো। উল্লেখ্য, চলতি মাসের গোড়ায় ব্যাঙ্ককে মহম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও বাংলাদেশের তদারকি সরকার বরাবরই এই বিষয়টি অস্বীকার করে পাল্টা দাবি করে আসছেন সে দেশে হিন্দুদের উপর আক্রমণ আসলে রাজনৈতিক ঘটনার বহিঃপ্রকাশ। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে ভারতও। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ভারত নয়, বাংলাদেশের উচিত নিজেদের দেশে সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করা।

ADVERTISEMENT

বাংলাদেশ সরকারের ওই প্রতিক্রিয়া খারিজ করে ভারতের বিদেশ মন্ত্রক যা বলেছে তা কূটনৈতিক মহলের মতে ছদ্ম ধারণা তৈরির কপোট প্রচেষ্টা ছাড়া কিছু নয়। যেখানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দুই সম্প্রদায়ের মানুষই হিংসার শিকার হয়েছে। নিহত তিনজনের দু’জন হিন্দু ও একজন মুসলিম সম্প্রদায়ের। পাশাপাশি ঘরবাড়ি, ব্যবসা-বাণিজ্য বিনষ্ট হয়েছে দুই সম্প্রদায়ের মানুষেরই। কিন্তু বাংলাদেশের তদারকি সরকার উদ্দেশ্যপ্রনোদিতভাবে শুধুমাত্র মুসলিমদের প্রানহানি ও সম্পত্তি বিনিষ্ট হওয়া নিয়ে সরব হল। পাশাপাশি এই বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সোশ্যাল মিডিয়ায় ইংরেজিতে বক্তব্য লিখেছেন। এর থেকে স্পষ্ট তিনি আন্তর্জাতিক মহলে একটা বার্তা দিতে চাইলেন যে ভারতে মুসলিম সম্প্রদায়ের মানুষজন বিপন্ন। অর্থাৎ মোদি সরকার যে বাংলাদেশে হিন্দুরা বিপন্ন বলে সরব হয়েছে, তারই পাল্টা মুডলিম তাস খেলতে চাইছেন মুহাম্মদ ইউনূস। ফলে তাঁরা মুখে যতই বলুক ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে আগ্রহী, কাজে তার উল্টো প্রমান পাওয়া যাচ্ছে। ভারতও যে বিষয়টি হালকাভাবে নিচ্ছে না সেটাও বোঝা যাচ্ছে। ফলে, খুব শীঘ্রই একটা বড় পদক্ষেপ যে ভারত নিতে পারে এটা তারই ইঙ্গিত।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

টার্গেট চিকেন নেক? মুর্শিদাবাদের ঘটনায় সিঁদুরে মেঘ দেখছে ভারত, বড় অ্যাকশনের পথে নরেন্দ্র মোদি?

Next Post

জমা জলে বন্ধ দোকানপাট প্রতিবাদে অবরোধ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
50
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
77
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
জমা জলে বন্ধ দোকানপাট প্রতিবাদে অবরোধ

জমা জলে বন্ধ দোকানপাট প্রতিবাদে অবরোধ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি