নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যে শিক্ষকদের একটা বিরাট অংশ অনিশ্চয়তায়। সদ্য চাকরি হারিয়েছে হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালতের দেওয়া সময় সীমা পর্যন্ত বেতনও পাচ্ছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। কিন্তু চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের? তাদের জন্য কি বরাদ্দ? এবার মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি ও ডি অশিক্ষক কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! চাকরিহারা অশিক্ষক কর্মীদের এবার মাসিক ভাতা দেবে রাজ্য সরকার।
বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দোপাধ্যায়। ওই বৈঠকেই ২০১৬ SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি অশিক্ষক কর্মীদের জন্য রাজ্য সরকারের বিশেষ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন, চাকরিহারাদের জন্য নয়া প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ চাকরিহারা অশিক্ষক কর্মীদের মাসে মাসে অনুদান দেওয়া হবে রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চাকরিহারা গ্রুপ সি কর্মীরা মাসে ২৫ হাজার এবং চাকরিহারা গ্রুপ ডি কর্মীরা মাসে ২০ হাজার টাকা করে অনুদান পাবেন।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আর বলেন, “আমরা বলেছিলাম, গ্রুপ সি ও গ্রুপ ডি-দের কথা বিশেষ করে। ওরা মাইনে পাচ্ছে না, সংসার চালাতে বেশ অসুবিধা হচ্ছে। চাকরি বাতিলের মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন। আমরা রিভিউ পিটিশন করেছি। আদালত যেমন নির্দেশ দেবে তেমনভাবেই চলব। আমরা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি। মামলা উঠলে আদালত যা নির্দেশ দেবে, তা মেনে চলব। কিন্তু ততদিন এই অশিক্ষক কর্মীদের সংসার কী ভাবে চলবে? তাই আমরা যেমন জানিয়েছিলাম আমরা তেমন আমরা একটা প্রকল্প তৈরি করেছি।”
চাকরি হলে গ্রুপ সি ও ডি শিক্ষা কর্মীদের উদ্দেশ্যে কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন,,
বাইট
মমতা আরও বলেন, “এখানে তো কথায় কথায় পিল খায় সব! পিল খেয়ে কিল দেয়, বাংলায়। খেতে দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই। কাজেই গ্রুপ সি ও ডি-দের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে, আদালতের নির্দেশে বন্ধ হয়ে যাওয়ায় সংসারগুলি সমস্যায় আছে। তাই আজ রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে, পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের অধীনে একটি প্রকল্প তৈরি করা হয়েছে। সেই প্রকল্পের অধীনে এসএসসি ২০১৬ প্যানেলে চাকরি হারানো গ্রুপ সি ও ডি কর্মীদের ২০২৫ ১ লা এপ্রিল, যথাক্রমে ২৫ হাজার ও ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। সমস্যায় পড়েছেন চাকরি হারা শিক্ষা কর্মীরা । সংসার চলছে না। পাশে দাঁড়াতে রাজ্য সরকারের এই প্রকল্প। এপ্রিল থেকে ওরা পাচ্ছিল বেতনটা।”
এখনো আদালতে মামলাটি চলছে, যতদিন মামলাটি চলবে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, “কেউ কেউ হয়ত বলবেন দরকার নেই। এটা তাঁদের স্বাধীন মতামত। আমাদের তা নিয়ে কিছু বলার নেই। আমরা ভেবে সিদ্ধান্ত নিয়েছি। এর আগে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকেই বলেছিলাম। কার্যকর হল আজ থেকে।”
উল্লেখ্য, এপ্রিল মাসে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের মাঝেই ফোনে চাকরিহারাদের মাসিক অনুদানের কথা বলেছিলেন মমতা বন্দোপাধ্যায়। সেই সময়ও টাকার অঙ্ক একই ছিল। যদিও চাকরি হারা গ্রুপ সি ও ডি কর্মীরা আরও ৫ হাজার টাকা বাড়ানোর আবেদন জানান। তবে এদিন মমতা যথাক্রমে ২৫ ও ২০ হাজার টাকা করে মাসিক অনুদানেরই ঘোষণা করলেন।












Discussion about this post