• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চাপে পড়লেন মাননীয়া? ভোটের মুখে কর্মসংস্থানের বুলি, দিলেন জঙ্গি ধরার নিদানও!

চাপে পড়লেন মাননীয়া? ভোটের মুখে কর্মসংস্থানের বুলি, দিলেন জঙ্গি ধরার নিদানও!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
38
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

 তিন দিনের উত্তরবঙ্গ সফরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নিজেদের সংগঠন জোরদার করার পর এবার তিনি উত্তরবঙ্গে ছুঁটে গেলেন ক্ষতে প্রলেপ দিতে। কি সেই প্রলেপ? উত্তরবঙ্গের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল, কর্মসংস্থানের দিক থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে বরাবরই পিছিয়ে উত্তরবঙ্গ। গত সোমবার তিনি ‘নর্থবেঙ্গল বিজনেস মিট-২০২৫’ নামে এক সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি বলেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের কথা মাথায় রেখে চারটি আলাদা আলাদা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে- আমবাড়ি, ডাবগ্রাম, এথেরবাড়ি এবং জয়গাঁয়। মোট খরচ ৮০ কোটি টাকা।

ADVERTISEMENT

পাশাপাশি মাটিগাড়াতে বাংলার ডেয়ারি হচ্ছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ৪০ কোটি খরচে আগামী ১৮ মাসের মধ্যে এটি তৈরি হয়ে যাবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। সবমিলিয়ে উত্তরবঙ্গকে আরও শিল্পবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য একাধিক প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। বিরোধিদের বক্তব্য, নবান্নে বসে যিনি চাকরিহারাদের কান্না শুনতে পান না, ভোটের মুখে তিনিই উত্তরবঙ্গে গিয়ে কর্মসংস্থানের ফানুস ওড়াতে শুরু করলেন।
তবে যে শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের এত মাথাব্যাথা, সেই শিলিগুড়ি করিডোরে বসেই বুধবার সফরের শেষদিনে মুখ্যমন্ত্রী জঙ্গি ও জিহাদিদের ধরতে বেশ কয়েকটি পরামর্শ দিলেন পুলিশকে। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠকে রাজ্যের পুলিশ-প্রশাসনকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী। তাঁর কথায়, বাংলায় কোনও জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে! বিশেষ করে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি, আইসি এবং ওসিদের সর্তক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

RelatedPosts

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

এদিন তাঁর রোষাণল থেকে বাদ গেলেন না খোদ রাজ্য পুলিশের ডিজি। বিগত কয়েকটি ঘটনা নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা ‘ভেঙে পড়া’, পুলিশের ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভূমিকা নিয়ে বিরোধীদের সমালোচনা তীব্রতর হচ্ছে। এই পরিস্থিতিতে বুধবার, মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে পুলিশের নানা স্তরের কাজকর্ম নিয়ে মমতার উষ্মাপ্রকাশ। এমনকি ধমক দিলেন তাঁর পাশেই বসে থাকা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘তোমরা নিজেরাই যদি নিজেদের মধ্যে গ্রুপ করে নাও, তা হলে কী হবে? সে কাজ করতে চায়, তবু কাজ করতে দেবে না, এ আবার কী? পুলিশ কি নিজেদের মধ্যে গ্রুপ করে? গ্রুপ তো পলিটিক্যাল লিডারেরা করে। এটাই জেনে এসেছি।’’

অর্থাৎ তিনি রীতিমতো খোঁজখবর নিয়েই এদিনের সভায় আসেন। পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকার বারবার অভিযোগ জানিয়েছে নবান্নে। এবার পহেলগাঁও হামলার পর কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী পুলিশ ও প্রশাসনকে রীতিমতো সতর্ক করে বলেন, কোনও জঙ্গি যেন এই রাজ্যে শেল্টার না পায়। এর জন্য পুলিশকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে টহল দেওয়ার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বিদায় ঘন্টা বেজেছে ইউনূসের, সেনা শাসনে ফিরছে বাংলাদেশ, জাতির উদ্দেশ্যে চরম ভাষণে সেনাপ্রধান

Next Post

সেনাসদরের বৈঠকেই চরম সিদ্ধান্ত সেনাপ্রধানের। যা করার এবার করবে জেনারেল ওয়াকার। ইউনূসের পতন সময়ের অপেক্ষা মাত্র!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
32
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
17
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
20
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
18
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
39
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
34
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
37
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
28
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন বিরাট রদবদল তৃণমূলে কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

by Rani Chakraborty
October 17, 2025
0
16
২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন  বিরাট রদবদল তৃণমূলে  কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

সামনেই ২৬ শের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে পারফরমেন্সের ভিত্তিতে চলছে তৃণমূলের সাংগঠনিক রদবদল। নজরে বিভিন্ন পুরসভার পারফরম্যান্স।...

Read more

দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি মাননীয়া দেখছেন রাত ১২ টা CCTV বলছে সন্ধ্যে ৭ টা

by Rani Chakraborty
October 15, 2025
0
40
দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি  মাননীয়া দেখছেন রাত ১২ টা  CCTV বলছে সন্ধ্যে ৭ টা

দুর্গাপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী রাতে সহপাঠীর সাথে খাওয়ার খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। এরপরই ভয়ঙ্কর অভিযোগ ওঠে...

Read more
Next Post
সেনাসদরের বৈঠকেই চরম সিদ্ধান্ত সেনাপ্রধানের। যা করার এবার করবে জেনারেল ওয়াকার। ইউনূসের পতন সময়ের অপেক্ষা মাত্র!

সেনাসদরের বৈঠকেই চরম সিদ্ধান্ত সেনাপ্রধানের। যা করার এবার করবে জেনারেল ওয়াকার। ইউনূসের পতন সময়ের অপেক্ষা মাত্র!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি