রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর প্রশংসা উঠে এলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহের বক্তব্যে। এদিনের একাধিক বক্তব্যকে ঘিরে আলোচনা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। এমনকি কানাঘুষো শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতেও। তবে কি বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
রাজ্যের বিরোধিতাভাবে তার শুভেন্দু অধিকারীকে নিয়ে ইতিবাচক মন্তব্য শোনা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের মুখে। এবার কি তবে জল্পনা সত্যি হতে চলেছে, কেন্দ্রীয় নেতৃত্ব কি মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে দেখতে চাইছে শুভেন্দুকে? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির কর্মীসভা থেকে এমনই ইঙ্গিত উঠে আসছে বঙ্গ রাজনীতিতে। এদিন এই সভায় দেখা গিয়েছিল অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী যখন বক্তৃতা দিতে মঞ্চে উঠলেন সেই সময় গোটা স্টেডিয়াম চত্বর জোরে মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো, আর সেই সময় সেই মঞ্চে বসে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার মুখে স্মিত হাসি দেখে ধারণা করাই যাচ্ছিল কেন্দ্রীয় নেতৃত্ব দলের একজন নেতার এতটা জন সমর্থন দেখে যথেষ্টই সন্তুষ্ট। আবার যখন অমিত শাহ মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন এবং তার বক্তব্যে উঠে আসে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ, তখন তিনি দাবি করেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি অ্যাসেম্বলিতে উঠে দাঁড়ালে মুখ্যমন্ত্রীও কাঁপতে বাধ্য। এই মন্তব্যের সময়েও বিপুল জনসমর্থন করমর্দন শোনা যায় উপস্থিত সকলের মধ্যেই। আর এই সমর্থনে যে বঙ্গ বিজেপিকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে সেটা হয়তো কিছুটা আন্দাজ করে গেলেন অমিত শাহ।
নির্বাচনই বাংলার ভবিষ্যৎ নয়। এই নিরাপত্তার দিক থেকে একটা বড় ভূমিকা পালন করে। সেটা স্পষ্ট করতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। রবিবার কর্মী সভা থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের দিকে তোপ দাগতেও বললেন না তিনি, তার দাবি বাংলায় নিরাপত্তাও বড় ফ্যাক্টর। শাসক দলের বিভিন্ন নেতৃত্বের সহযোগিতায় বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে এই রাজ্যে। আর সেটা চলছে ভোটব্যাঙ্কের রাজনীতিকে চাঙ্গা করতে। পাশাপাশি তার স্পষ্ট বার্তা এই ভোট ব্যাংকের রাজনীতি আর বেশিদিন চলবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঐদিন সব মন্ত্র থেকে তার ভাষণের শুরুতেই সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে আক্রমণ শানাতে শুরু করেন। একেবারে সরাসরি জানান ‘বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু দাঁড়ালেই ভয় পান দিদি। গণতন্ত্রে হিংসার কোন ঠাঁই নেই। হিংসা ছাড়া ভোট করান, বুঝতে পারবেন আসল বাস্তবটা।’ সেই সঙ্গে২৬ এ বিজেপিই আসবে। নির্বাচন পরবর্তী হিংসা খুন বিজেপি কর্মী-সমর্থকদের আক্রমণ সবকিছুর বিচারের দাবী জানিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, বঙ্গ সফরে এসে ২৬ এর বিধানসভা ভোটের দামামা আগেই বাজিয়ে দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ারের সভা মঞ্চ থেকে সরাসরি আক্রমণ জানিয়েছিলেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। আর রবিবার সেই সুরই আরও চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতাজি ইন্ডোরে বিজয় সংকল্প কর্মী সম্মেলন থেকে দলকে ২৬ এর ভোটে লড়াইয়ের ভোকাল টনিক দিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী। কারণ নির্বাচন প্রায় দরগোড়ায় এসে গিয়েছে । বঙ্গের এই বিধানসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় নেতৃত্ব সহ অমিত শাহ। পাশাপাশি তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বি একমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ শুভেন্দু বলেই ধারণা করছেন অনেকেই।












Discussion about this post