• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শিক্ষাকর্মীদের ভাতায় স্থগিতাদেশ, তৃণমূল বলল, কারা মামলা করল তাঁদের চিহ্নিত করুন!

শিক্ষাকর্মীদের ভাতায় স্থগিতাদেশ, তৃণমূল বলল, কারা মামলা করল তাঁদের চিহ্নিত করুন!

Raja Majumder by Raja Majumder
9 months ago
in Top Story, কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
38
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে  চাকরি পাওয়া শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছিল শিক্ষক-শিক্ষিকাদের সাথেই। পরবর্তী সময় রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট শিক্ষক-শিক্ষিকাদের আগামী ডিসেম্বর পর্যন্ত ছাড় দিলেও কোপ পড়ে গ্রুপ সি ও ডি কর্মীদের ওপর। মানবিক কারণ দেখিয়ে তাঁদের বিশেষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার বিজ্ঞপ্তিও জারি করে। কিন্তু এই ভাতা দেওয়া বেআইনি দাবি করে কলকাতা হাইকোর্টে ফের মামলা হয়। শুক্রবার সেই মামলার রায় দিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা তাঁর রায়ে জানিয়ে দিয়েছেন, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বা আদালত যতদিন না পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। অর্থাৎ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি হল। হাইকোর্টের এই রায়ে রাজ্য সরকার আরেকবার ধাক্কা খেল বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ। আবার একটি অংশের অবশ্য দাবি, আদালতের রায় আপাতত কয়েক কোটি টাকার আর্থিক বোঝা থেকে রেহাই দিল নবান্নকে। এই তর্কের মাঝে বড় বিতর্কের সৃষ্টি করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তার পরেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

ADVERTISEMENT

 

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

বাংলার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলেন, কুণাল ঘোষ যে কোনও কঠিন পরিস্থিতিতেও মুখ্যমন্ত্রীর ঢাল হয়ে দাঁড়াতে ওস্তাদ। এবারও তিনি সেটাই করতে গিয়েছিলেন। কিন্তু যেখানে পাহাড়প্রমান দূর্নীতির কারণেই সুপ্রিম কোর্ট গ্রুপ সি ও ডি শিক্ষাকর্মীদের চাকরি বাতিলে অনড় ছিল। তাঁদের বেতনের টাকাও ফেরত দেওয়ার ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছিল। সেখানে মানবিক কারণে তাঁদেরই বিশেষ ভাতা দেওয়া কেন? প্রশ্ন উঠছিল, তৃণমূল দুর্নীতি প্রসঙ্গে একটা কথাও বলছে না। যোগ্য-অযোগ্যদের আলাদা করার উপায় নিয়েও কিছু বলছে না। বরং সবার চাকরি যাতে থাকে সেই চেষ্টায় বারবার আদালতের দরজায় কড়া নাড়ছে রাজ্য সরকার। জনগণের করের টাকা ধ্বংস করে হারবে জেনেও কোটি কোটি টাকা খরচ করছে আইনজীবীদের জন্য। এবার গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা করে মানবিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। যা সম্পূর্ন বেআইনি। কলকাতা হাইকোর্ট তাঁর নির্দেশে জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বা আদালত যতদিন না পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন ভাতা দিতে পারবে না রাজ্য। আদালত জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। তার ১৫ দিনের মধ্যে পাল্টা হলফনামা দেবেন মামলাকারীরা।

 

আইনজীবী ফিরদৌস শামীম আরও জানান, পাহাড়প্রমাণ দুর্নীতির প্রমাণ মেলায় সুপ্রিম কোর্ট ২৬ হাজার চাকরি বাতিল করেছিল। এই শিক্ষক-শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও যোগ্য-অযোগ্য বাছাই হয়নি। রাজ্য সরকার চেয়েছিল এদের আরও কিছুদিন স্কুলে যাওয়া চালু রাখতে কিন্তু সর্বোচ্চ আদালত সেটাতেও মান্যতা দেয়নি। তাই ভাতার বিষয়টিই কার্যত আইনসিদ্ধ হতে পারে না। আদালত যাই বলুক, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলে দিয়েছেন ‘মানবিক’ মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সমস্যার কথা ভেবেই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটা নিয়েও আপত্তি করে আদালতে যাওয়া হল। আরও একধাপ এগিয়ে তাঁর নির্দেশ, সরকারের মানবিক সিদ্ধান্ত আটকাতেও কারা কোর্টে গেলেন, তাঁদের চিহ্নিত করুন।

 

কলকাতা হাইকোর্ট শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ায়  বিজেপির বক্তব্য, হাই কোর্টের এই রায় ‘দুর্নীতিগ্রস্ত রাজ্যের গালে চপেটাঘাত’। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, একটা সময় চিটফান্ড কাণ্ডে বন্ধ হয়ে চাওয়া চ্যানেলের কর্মীদের রিলিফ ফান্ড থেকে কখনও দশ হাজার, কুড়ি হাজার করে ভাতা দিয়েছিলেন। যা চূড়ান্ত অপরাধ। এভাবে টাকা দেওয়া যায় না। শুভেন্দু আরও বলেন, “কোর্ট আজ যে রায় দিয়েছে সেই রায় মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন কিনা সন্দেহ আছে। কারণ ওবিসি রিজার্ভেশন দিয়ে যে অর্ডার কোর্ট দিয়েছে, তার পরেও শিক্ষা দফতরের ভর্তির ওয়েবসাইটে দেখবেন অ্যাডমিশনের কাজ চলছে। আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে প্রথমে ওবিসি বিল নিয়ে ধাক্কা, এবার চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়া নিয়ে জোরালো ধাক্কা খেল রাজ্য সরকার। এমনিতেই ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে প্রবল অস্বস্তিতে শাসকদল। একটা আংশকে ভাতা দিয়ে মুখ বন্ধ রাখতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাও ধাক্কা খেল আদালতের রায়ে। ফলে ছাব্বিশের আগে প্রবল চাপে তৃণমূল। আর বিতর্ক বাড়িয়ে সেই চাপ আরও চাগিয়ে দিলেন কুণাল ঘোষ।

 

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: SSC SCAMTMC
Previous Post

ভারতীয়দের ফেরাতে ইরানে চালু ভারতের “অপারেশন সিন্ধু”! কি করছে বাংলাদেশ?

Next Post

একদিকে কমছে বাংলাদেশের রিজার্ভ, অন্যদিতে সুইস ব্যাঙ্কে বাড়ছে বাংলাদেশিদের টাকা!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
15
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
7
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
20
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
25
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
18
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
22
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
19
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
10
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
19
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
15
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more
Next Post
একদিকে কমছে বাংলাদেশের রিজার্ভ, অন্যদিতে সুইস ব্যাঙ্কে বাড়ছে বাংলাদেশিদের টাকা!

একদিকে কমছে বাংলাদেশের রিজার্ভ, অন্যদিতে সুইস ব্যাঙ্কে বাড়ছে বাংলাদেশিদের টাকা!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি